লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ৭ ডিসেম্বর

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আগামী ৭ ডিসেম্বর নিধারণ করেছেন আদালত। রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত অ্যাডভোকেট আবেদ রেজার দায়ের করা মামলায় চার্জ গঠন শুনানির জন্য এদিন ধার্য করেন। প্রসঙ্গত, ২৫ নভেম্বর দুপুরে আবদুল লতিফ সিদ্দিকী রাজধানীর ধানমণ্ডি থানায় হাজির হয়ে […]

Continue Reading

সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, কলামিস্ট এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্লেষক প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। রবিবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বিআরটিএর পরিচালককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা […]

Continue Reading

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদার লিভ টু আপিল খারিজ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ (চার্জ) গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রবিবার সকালে এ আদেশ দেন বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ।

Continue Reading

ট্রাইব্যুনালে আরো দুই মামলার রায় প্রদানের অপেক্ষায়

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ২ টি মামলার রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) এবং অপর ২টি মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত ১৩ মামলায় রায় প্রদান করা হয়েছে। ট্রাইব্যুনালে রায় ঘোষণার অপেক্ষায় থাকা ২ মামলার আসামিরা হলেন-জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল […]

Continue Reading

গোয়ালন্দে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে গতকাল শুক্রবার রাতে হেরোইনসহ রবিউল ইসলাম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা থানার নওদাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। গোয়ালন্দঘাট থানার এসআই ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তারকৃত রবিউল একজন মাদক ব্যবসায়ী। আট বছর ধরে তিনি গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালি ছলো বেগমের বাড়িতে থেকে এলাকায় মাদক ব্যবসার কাজ […]

Continue Reading

কল্যাণপুরে অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেফতার ৩

মুক্তিপণের দাবিতে ঢাকা কল্যাণপুর থেকে অপহরণের পর হত্যার ঘটনায় ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে দু’জনকে পাবনার সাঁথিয়া থেকে আটক করা হয়ে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্যজনকে ঢাকা উত্তরা থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব সদরদফতরের মিডিয়া উইংয়ের উপ পরিচালক মেজর রুম্মন মাহমুদ এ তথ্য […]

Continue Reading

ডেসটিনির দুই মামলার চার্জ শুনানি ১৫ জানুয়ারি

ডেসটিনির দুইটি দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি ১৫ জানুয়ারি বৃহস্পতিবার ভারপ্রাপ্ত ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এদিন ধার্য করেন। গত ১৩ অক্টোবর সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক পলাতক ৪৬ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। একমাত্র আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন তিনি আদালতে হাজির ছিলেন। অপর […]

Continue Reading

সাত খুন মামলার তদন্তে অনেক দূর এগিয়েছে পুলিশ

আলোচিত সাত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে অনেক দূর এগিয়েছে পুলিশ বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন। তিনি বলেন, প্রতিবেদন জমা দেয়ার মত যথেষ্ট তথ্য-প্রমাণ পুলিশের কাছে আছে তবুও যেহেতু মামলার একজন গুরুত্বপূর্ণ আসামি দেশের বাইরে রয়েছে তাই তাকে দেশে ফিরিয়ে আনার অপেক্ষা করা হচ্ছে। যদি তাকে নাও আনা যায় তবুও এ মামলার […]

Continue Reading

কামারুজ্জামান ও সাঈদীর রায়ের রিভিউ করতে পারবে দু’পক্ষই

ঢাকা: নানা বিতর্কের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে স্পষ্ট হয়েছে যে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল থেকে আপিল বিভাগে যাওয়া আপিল মামলার চূড়ান্ত রায়েরও পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা যাবে। রাষ্ট্র ও দণ্ডপ্রাপ্ত আসামি- উভয়পক্ষই রিভিউ করতে পারবেন এটিও স্পষ্ট করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। আর এতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মোহাম্মদ কামারুজ্জামানের পাশাপাশি সর্বোচ্চ দণ্ড না পাওয়া দেলাওয়ার হোসাইন […]

Continue Reading

‘রায় প্রকাশের পর কার্যকর করতে ১৫ দিনের বাধ্যবাধকতা নেই’

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা কার্যকর করতে ১৫ দিনের কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। বুধবার এটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর যত দ্রুত সম্ভব রিভিউ আবেদন করতে হবে। অন্যদিকে রায় প্রকাশের পরপরই রায়ের কপি যাবে ট্রাইব্যুনালে আর ট্রাইব্যুনাল থেকে […]

Continue Reading

কাউখালীতে কস্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার, গ্রেপ্তার ৪

পিরোজপুরের কাউখালীতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে প্রায় ২১ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কস্টি পাথরের মূর্তি(শিব লিঙ্গ) উদ্ধার করেছে। এ সময় র‌্যাব অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার ৪টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল কাউখালী –স্বরূপকাঠি সড়কের কেন্ত্রীয় শ্রীগুরু আশ্রমের সম্মুখ সড়ক থেকে মূর্তিসহ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, কাউখালী উপজেলার বলভদ্রপুর গ্রামের  […]

Continue Reading

পুলিশ সোর্স হত্যা মামলায় দুই জেএমবি সদস্যের ফাঁসি

পুলিশ সোর্স জয়নাল হত্যা মামলায় জেএমবির দুই সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ঢাকা দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক বুধবার এ রায় দেন। এদিন রায় ঘোষণার জন্য আসামিদের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। এ মামলায় বিভিন্ন সময় ট্রাইব্যুনালে ১৬ জন্য সাক্ষী প্রদান করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালের ২৯ […]

Continue Reading

জেএমবির প্রধান সমন্বয়কসহ পাঁচজন ফের ৮ দিনের রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) গ্রেপ্তারকৃত প্রধান সমন্বয়ক আব্দুল নুরসহ জেএমবির ৫ নেতার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে তাদেরকে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা এ আদেশ দেন। আদালত সুত্রে জানা গেছে, জেএমবির গ্রেপ্তারকৃত প্রধান সমন্বয়ক আব্দুল নুর, এহসার সদস্য নুরুজ্জামান […]

Continue Reading

যুদ্ধাপরাধে দন্ডপ্রাপ্তরা রিভিউ আবেদনের সুযোগ পাবেন

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশ করা হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্তরা আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ পাবেন। তবে আপিল সমকক্ষ হবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইবুনালের ফাঁসি বহাল রেখেছিল আপিল বিভাগ […]

Continue Reading

অভয়নগরে আ’লীগ নেতা হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতার ৩

যশোর: অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর মুক্তিযোদ্ধা মোল্লা অলিয়ার রহমান হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলি ও মোটরসাইকেলসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টায় যশোর পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন, খুলনার ফুলতলা উপজেলার উত্তর দামোদর এলাকার […]

Continue Reading

ঐশীর জামিন নামঞ্জুর, শুনানি ৩০ নভেম্বর

সস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যা মামলায় মেয়ে ঐশীর জামিন ফের নাকচ করেছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ওই ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাদেকুর রহমান ঐশীর জামিন আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন। ঐশীর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবু হাসান রানা ঐশীর জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও ওই আইনজীবী জানান আগামী ৩০ শে নভেম্বর ফের এ মামলায় চার্জ গঠন […]

Continue Reading

গোয়ালন্দে দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে দুর্ধর্ষ ডাকাত সিদ্দিকুর রহমান ওরফে সিতাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে স্থানীয় পৌর জামতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়ালন্দ পৌরসভার নীলু শেখেরপাড়া মহল্লার মনছুর আলী মিস্ত্রির ছেলে। গোয়ালন্দঘাট থানার এসআই ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তারকৃত সুরুজ একজন দুর্ধর্ষ ডাকাত। আজ সোমবার দুপুরে গোপন সংবাদ পেয়ে গোয়ালন্দ পৌর জামতলা এলাকায় পুলিশ […]

Continue Reading

খালেদার দুই লিভ টু আপিল খারিজ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ (চার্জ) গঠন ও অভিযোগপত্রের (চার্জশিট) বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা দুই লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা) আবেদন খারিজ করে দিয়েছেন । আজ সোমবার সকালে এ খারিজের আদেশ দেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ। অন্যদিকে […]

Continue Reading

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৪ শিক্ষকের জেল জরিমানা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশনা ও ফাঁসের অভিযোগে বগুড়ায় দুটি কোচিং সেন্টারের চার শিক্ষককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (রবিবার) রাত ৮টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে এক বছর করে কারাদণ্ড এবং উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। […]

Continue Reading

রাবি শিক্ষক হত্যা : সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী আটক

রাজশাহী বিশ্ববিদ্যলয়ের (রাবি) সমাজ বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক শফিউল ইসলাম হত্যার অভিযোগে সন্দেহভাজন হত্যার মূল পরিকল্পনাকারী আরিফুল ইসলাম মানিকসহ তার ৫ সহযোগীকে আটক করেছে র‍্যাব। মানিক রাজশাহীর কাঁটাখালীর পৌরসভার যুবদলের নেতা বলে জানা গেছে। রবিবার তাদের আটকের কথা জানায় র‍্যাব। এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সবাইকে দুই দিন করে রিমান্ড […]

Continue Reading

খালেদা জিয়ার লিভ টু আপিলের আদেশ সোমবার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল গ্রহণ করা হবে কি না এই মর্মে আগামীকাল সোমবার আদেশ প্রদান করবেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি মোহাম্মাদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে বেগম জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির […]

Continue Reading

হাছেন আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন, ৭ ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ

রাহ্মণবাড়িয়ার রাজাকার পলাতক সৈয়দ মো. হাসান আলী ওরফে হাছেন আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ (চার্জ) গঠন করে আগামী ৭ ডিসেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সুনির্দিষ্ট ৬টি ঘটনায় অভিযোগ গঠনের এ আদেশ […]

Continue Reading

কক্সবাজারে হোটেল থেকে ১৮ জন মালয়েশিয়াগামী উদ্ধার

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৮ জন মালয়েশিয়াগামীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শনিবার দুপুর ৩টার দিকে সাগরপাড়ের হোটেল সী হ্যাভেন থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হচ্ছে যথাক্রমে ঝিনাইদহের ধোপাবিলির মোঃ জাহাঙ্গীর (৩০), আশরাফুল (৩২),  লাল চাঁন (৪০), আলা উদ্দিন (৪৫), মোঃ শাহীন (৩০), মোঃ জাফর (৩৫), নবীরুল (৩০), […]

Continue Reading

রাবি শিক্ষক হত্যা : রিমান্ড শেষে কারাগারে ১১ জন

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার ১১ জনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর (২১ নভেম্বর) পৌনে একটার দিকে কারাগারের উদ্যেশে থানা থেকে তাদের প্রিজনভ্যানে তোলা হয়। কারাগারে পাঠানোর বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

Continue Reading

সাত খুনের বিচার নিয়ে কেউ ষড়যন্ত্র চাইবে না : ড. কামাল

ঢাকা : সাত খুনের বিচার নিয়ে কেউ ষড়যন্ত্র চাইবে না বলে মন্তব্য করেছেনসংবিধান প্রণেতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে ৭ খুনের বিষয়ে কোনো আইনজীবীর মধ্যে মতপার্থক্য ছিল না। আইনজীবীরা ঐক্যবদ্ধ, এটা […]

Continue Reading