বিএনপি গণঅবস্থানের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে সহ্য করা হবে না’

বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচিকে ঘিরে আগামীকাল বুধবার রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি করলে সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয়নি। কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। […]

Continue Reading

আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে তিনি সদ্য-স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ নয় মাস কারাভোগের পর বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লি হয়ে ঢাকা ফেরেন। দিবসটি […]

Continue Reading

এবার থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি আছে। এবার থানচিতে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। […]

Continue Reading

মেয়াদ বাড়ল আইজিপির, পুলিশে নজির সৃষ্টি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার। তাকে এ পদে দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে পুলিশে নজির সৃষ্টি করলেন তিনি। আজ সোমবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের এ নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর […]

Continue Reading

হজ পালনে থাকছে না বয়সের বাধা

হজ পালন নিয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চুক্তি সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়। হজ চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ স্বাক্ষর করেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। ধর্মবিষয়ক […]

Continue Reading

‘জামায়াত-শিবির ব্যাংক ও আর্থিকখাত নিয়ে গুজব ছড়াচ্ছে’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘বাংলাদেশের একটি সুনামধন্য গ্রুপ এস আলম। তাদের নিয়ন্ত্রণে কয়েকটি ব্যাংক পরিচালিত হচ্ছে, তারা ব্যাংকগুলোর চেয়ারম্যান, তাদের বিরুদ্ধে উসকানি শুরু করেছে জামায়াত-শিবির চক্র। তারা বলছে, ব্যাংকের টাকা লুট হয়ে গেছে, সংকট চলছে। এভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে পোস্টারিং করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখলাম, এটা পুরোপুরি একটা […]

Continue Reading

খাস জমি দখল করলে কারাদণ্ড-জরিমানা

হাট ও বাজারের সরকারি খাস জমি অবৈধভাবে দখল বা কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখে জাতীয় সংসদে একটি বিল উত্থাপিত হয়েছে। ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ নামে বিলটি উত্থাপিত হয়। অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে বিলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে […]

Continue Reading

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে নিহত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের বাদশা মাঝির টিলায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, ইসমাইল মিয়া (৪৫) এবং তার ছেলে মো. রিফাত (৭)। আহত ইসমাইল মিয়ার স্ত্রী সখিনা বেগমকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া […]

Continue Reading

২উপনির্বাচন : ৫ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনে মনোনয়ন দাখিলের পর যাচাই-বাছাই করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ১৩ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী আশরাফ […]

Continue Reading

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল করে দেয় কর্তৃপক্ষ। এদিকে ফে‌রি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন নদী পা‌রের অপেক্ষায় উভয় পাড়ে আটকা প‌ড়ে‌ছে। ফ‌লে তীব্র শী‌তে চরম ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন যানবাহ‌নের চালক ও যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার […]

Continue Reading

সেই পাগলা মসজিদে এবার ২০ বস্তা টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানসিন্দুক তিন মাস ৩ মাস ৬ দিন পর ফের খোলার পর আগের রেকর্ড ভেঙে সর্বমোট ২০ বস্তা টাকা হয়েছে। একই সঙ্গে মিলেছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। শনিবার (৭ জানুয়ারি) সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল পৌনে ৯টায় জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট […]

Continue Reading

ট্রাক-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে ট্রাক-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Continue Reading

জেনে নিন বিশ্ব ইজতেমার জেলাভিত্তিক খিত্তার তালিকা

আগামী ১৩ জানুয়ারি ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে ৫৬তম বিশ্ব ইজতেমা। ইজতেমাকে সফল করতে চলছে প্রস্তুতির কাজ। ইতোমধ্যে জেলাভিত্তিক খিত্তার তালিকাও সম্পন্ন হয়েছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি এবং ২০, ২১ ও ২২ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। আগামী ১২ জানুয়ারির মধ্যেই দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ইজতেমা মাঠে […]

Continue Reading

হাসপাতালের লিফট ছিড়ে আহত ৭

মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের লিফটের তার ছিড়ে আহত হয়েছেন সাতজন। এদের মধ্যে গুরুতর আহত হয়ে তিনজন ওই হাসপাতালে ভর্তি আছেন আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌর সুপার মার্কেটে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার পালরা গ্রামের মনোয়ারা বেগম (৬৫), বেতিলা গ্রামের জহিরুল […]

Continue Reading

ভৈরবে ইঞ্জিনের ধাক্কায় এগারোসিন্ধুর ট্রেনের তিন বগি লাইনচ্যুত

কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিনটি বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ট্রেনে থাকা ১০/১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ইঞ্জিনটিরও জয়েন্ট হুক ভেঙ্গে যায়। আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটর্ফমে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ট্রেনটির ইঞ্জিন ঘুরিয়ে লাগানোর সময় এই […]

Continue Reading

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা। শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের […]

Continue Reading

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন। তিনি আরও জানান, তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের […]

Continue Reading

ছয় আসনের বিপরীতে ৫৩ মনোনয়নপত্র জমা, ইভিএমে ভোট

জাতীয় সংসদের শূন্য ছয় আসনের উপ-নির্বাচনে ৫৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির ছেড়ে দেওয়া এই আসনগুলোর প্রার্থীদের মধ্যে ২৬ জনই স্বতন্ত্র থেকে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে এই তথ্য জানান ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই উপ-নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে ছয়জন, বগুড়া-৪ আসনে নয়জন ও ৬ […]

Continue Reading

আজ ব্যক্তিগত সফরে খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে খুলনা যাচ্ছেন শুক্রবার (৬ জানুয়ারি)। এই সফরে তিনি দিঘলিয়ার নগরঘাটে তাঁর মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কেনা পাটের গোডাউন পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। এ ব্যাপারে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে শুক্রবার খুলনায় আসবেন। খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক […]

Continue Reading

রাষ্ট্রপতি হিসেবে সংসদে শেষ ভাষণে যা বললেন আবদুল হামিদ

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বছরের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত রয়েছে। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। ভাষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ আমরা অতিবাহিত করছি। ২০২২ সাল আমাদের জন্য ছিল চ্যালেঞ্জের একটি বছর। […]

Continue Reading

জামিন পাননি বাবুল আক্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দেননি আদালত। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেসার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মওলা মুরাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে যাব। এর আগে, গত বছরের ১৭ […]

Continue Reading

আরও ২২ জনের করোনা শনাক্ত

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮১৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় […]

Continue Reading

বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু বিকেলে

তার আগে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতাসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। ওই সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদ উপনেতার পদটি শূন্য হয়। তাই এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া […]

Continue Reading

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হচ্ছেন কবির বিন আনোয়ার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হচ্ছেন সাবেক কেবিনেট সচিব কবির বিন আনোয়ার। একই সঙ্গে তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য হচ্ছেন বলেও জানা গেছে। সূত্র জানায়, গতকাল বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। সেখানেই কবির বিন আনোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এমন সবুজ সংকেত পান। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আজ বৃহস্পতিবার […]

Continue Reading

৮ অঞ্চলে শৈত্যপ্রবাহ, তীব্র শীত অব্যাহত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর […]

Continue Reading