ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী (৮১) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে তিনি মারা গেছেন বলে আমাদের সময়কে নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের সদস্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম […]

Continue Reading

ভেন্টিলেশনে ডা. জাফরুল্লাহ, ডায়ালিসিস শুরু

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এখনো ভেন্টিলেশনে আছেন। তার কিডনি ডায়ালিসিসসহ অন্যান্য চিকিৎসা চলছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সোমবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর […]

Continue Reading

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ ২৪ এপ্রিল

রাষ্ট্রপতি হিসেবে আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মো. সাহাবুদ্দীন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে […]

Continue Reading

২৫ এপ্রিল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ এপ্রিল চারদিনের সফরে জাপান যাচ্ছেন। এ সফরে দেশটির সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশটিতে সফর করবেন শেখ হাসিনা। সফরে সরকারপ্রধানকে জাপানের সম্রাট […]

Continue Reading

বুধবার থেকে চৌকি বিছিয়ে বসতে পারবেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগামী বুধবার থেকে চৌকি বিছিয়ে ব্যবসা শুরু করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ রোববার বিকেলে নগর ভবনে বঙ্গবাজার অগ্নিকাণ্ড সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা আগামীকাল সকাল থেকে পরিষ্কার […]

Continue Reading

জুনে আরও ৮০০ মেগাওয়াট বেশি আসবে আদানির বিদ্যুৎ

ভারতের আদানি পাওয়ার লিমিটেড থেকে আগামী জুনে ৮০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাবে দেশে আসবে বলে আশা করছে সরকার। ভারতের ঝাড়খন্ডের অবস্থিত আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে গতকাল রোববার জাতীয় গ্রিডে ৭০০ মেগাওয়াটের বেশি সরবরাহ শুরু করেছে। পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন বলেন, বাংলাদেশের গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছ, যেখানে বর্তমান চাহিদা ১৪ […]

Continue Reading

শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আব্দুস সালাম মারা গেছেন

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম ক্বারী আব্দুস সালাম গোলাপ (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। সোমবার ১০ এপ্রিল সন্ধ্যায় মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে […]

Continue Reading

ভিসা ছাড়া যাওয়া যাবে ইরাকে, যারা পাবেন এই সুযোগ

বাংলাদেশ ও ইরাক সরকারের মধ্যে ভিসা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘বিভিন্ন দেশের সঙ্গে আমরা এমওইউ স্বাক্ষর করি, যাতে কিছু কিছু ক্ষেত্রে যেন ভিসা […]

Continue Reading

ঈদের ছুটি ১ দিন বাড়ল

আসন্ন ঈদুল ফিতরের ছুটি নির্বাহী আদেশে এক দিন বাড়ানো হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি অনুমোদন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘সুখবর হলো, ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে।’ আগামী ২১ থেকে ২৩ এপ্রিল ছিল ঈদের ছুটি। এর আগে ১৯ […]

Continue Reading

ডা. জাফরুল্লাহ চৌধুরী লাইফ সাপোর্টে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। আজ সোমবার আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। এর আগে গতকাল রোববার ডা. […]

Continue Reading

প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু: প্রধানমন্ত্রী

প্রথম আলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু। প্রথম আলো দেশের মানুষের শত্রু।’ সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ সোমবার দুপুরে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারপ্রধান এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটি সরকার আনতে চাচ্ছে। যাদের গণতান্ত্রিক কোনো অস্তিত্বই থাকবে না, অগণতান্ত্রিক […]

Continue Reading

এবছরও শেষ হচ্ছে না গাজীপুরের বিআরটি প্রকল্পের কাজ ঈদ যাত্রা নিয়ে শংকা

আসন্ন ঈদ যাত্রায় যানজটের শংকার মধ্যে অস্বস্তির খবর হলো যানজট ও দীর্ঘসূত্রিতাসহ নানা কারণে বহুল আলোচিত বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কাজ এবছরেও শেষ হচ্ছে না। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে বিআরটি প্রকল্প সংশ্লিষ্টরা কি ধরণের ব্যবস্থা গ্রহণ করছেন তা জানতে কথা বলে জানা যায় প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও কাজ বাকী অনেক তা-ই প্রকল্পের […]

Continue Reading

বুধবার থেকে চৌকি বিছিয়ে বসতে পারবেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগামী বুধবার থেকে চৌকি বিছিয়ে ব্যবসা শুরু করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ রোববার বিকেলে নগর ভবনে বঙ্গবাজার অগ্নিকাণ্ড সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা আগামীকাল সকাল থেকে পরিষ্কার […]

Continue Reading

বঙ্গবাজারের ব্যবসায়ীদের ১ কোটি টাকা দেবে এফবিসিসিআই

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শনে এসে এই ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য দেশের সব ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। মো. জসিম উদ্দিন বলেন, ‘বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের জন্য একটি […]

Continue Reading

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গাড়ি ঢুকিয়ে দিলেন মেয়র

নাটোরের সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস (৪৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকালে মেয়র তার সরকারি গাড়ি নিজেই চালিয়ে সিংড়া যাচ্ছিলেন। তিনি নাটোর-বগুড়া মহাসড়কের খেঁজুরতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মালবোঝাই একটি ট্রাককে পিছন […]

Continue Reading

এক দিনেই মক্কায় ১০ লাখ ওমরাহ পালনকারীর রেকর্ড

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মক্কা নগরী হচ্ছে বিশ্ব মুসলিম উম্মার শান্তির ধর্মের স্থান। যেখানে প্রতিনিয়ত সারা বিশ্ব থেকে লাখো মুসল্লি ছুটে আসেন আল্লাহর রহমত লাভের আসায়। তবে পবিত্র রমজানে ওমরাহ পালনে আসা মুসল্লিদের দেখা যায় সবচেয়ে বেশি। ১৭ রামাদান ১৪৪৪ হিজরি, গতকাল শনিবার হয়েছে মক্কায় নতুন ইতিহাস। বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনে আসা মুসল্লি এবং […]

Continue Reading

পিকআপ-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আজ রোববার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মালঞ্চ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার শাহ আলম (৩৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মন (২৭) ও পিকআপ চালক কাজল (৩৫), তার বাড়ি জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকায়। জানা যায়, পিকআপটি […]

Continue Reading

ছিনিয়ে নেওয়া ২ জঙ্গি দেশেই আছে: সিটিটিসি

ঢাকার আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি এখনো দেশেই অবস্থান করছেন বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান। এর আগে, গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক জঙ্গি আবু […]

Continue Reading

‘শর্ট সার্কিট থেকে মালেকা মার্কেটে আগুনের সূত্রপাত’

শর্ট সার্কিট থেকে বঙ্গবাজার এলাকায় মালেকা মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকালে ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বরিশাল প্লাজার পাশে বঙ্গ ইসলামিয়া মার্কেটের ভেতর দিয়ে মালেকা মার্কেটে আগুন লেগেছিল। ভবনটি ৬ […]

Continue Reading

এবার রাজধানীর বরিশাল প্লাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

সপ্তাহের ব্যবধানে ফের আগুনের ঘটনা ঘটেছে বঙ্গবাজার এলাকায়। এবার আগুন লেগেছে বরিশাল প্লাজা মার্কেটে। শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা এ আগুনের খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে দায়িত্বরত রাসেল ফারুক। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে, গত ৪ এপ্রিল সকালে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা […]

Continue Reading

জঙ্গি ছিনতাই: মূল সমন্বয়কের স্ত্রী ও আশ্রয়দাতা গ্রেপ্তার

ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক ও তার আশ্রয়দাতাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারদের মধ্যে একজন জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক শিখা। তিনি জেল পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী। তবে তার আশ্রয়দাতার পরিচয় এখনো জানায়নি পুলিশ। আজ শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিটিটিসি […]

Continue Reading

চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৩

চট্টগ্রাম মহানগীর আকবর শাহ এলাকায় পাহাড় ধসে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে মাটিচাপা অবস্থা থেকে একজনকে উদ্ধার করা গেলেও আরও কয়েকজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শুক্রবার সন্ধ্যার দিকে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বৃষ্টি না হলেও […]

Continue Reading

শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র নিরাপদ ও সুরক্ষিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে। তারই নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। বর্তমানে জনগণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কোনো গোষ্ঠী বা অসাংবিধানিক শক্তির রাষ্ট্রীয় ক্ষমতাগ্রহণের সুযোগ নেই। জাতীয় সংসদের ৫০ বছর […]

Continue Reading

বিক্রি শুরু হতেই ট্রেনের অগ্রিম টিকিট শেষ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট আজ শুক্রবার বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ১৭ এপ্রিলের টিকিট, তবে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের এদিনের টিকিট। যশোর, খুলনা এবং উত্তরবঙ্গগামী চলাচলকারী কোনো ট্রেনেরই টিকিট নেই। পূর্বঘোষণা অনুযায়ী, এ বছর ঈদযাত্রা ও ঈদের ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইন মাধ্যমে দেওয়া হয়েছে। সকাল […]

Continue Reading

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরির সুযোগ

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ডেপুটি হাইকমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর’ পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ডেপুটি হাইকমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর। গ্রেড: এক্সিকিউটিভ অফিসার (ইও)। পদ সংখ্যা: ১। চাকরির ধরন: স্থায়ী। আবেদন যোগ্যতা: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। […]

Continue Reading