সামাজিক অপরাধ দমনে পুলিশ সদস্যদের আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, মানব পাচার, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনায় আরো ২৭ জনের প্রাণ গেলো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৬২৬ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮৩৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ১৬ হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৯৭৮ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬০হাজার ৫৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য […]

Continue Reading

ভ্যাকসিন কিনতে ভারতকে ৬০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ

ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য কাল (রোববার) ছয় শ’ কোটি টাকার বেশি টাকা ব্যাংকে জমা দেবে বাংলাদেশ সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, বিনিময়ে সেরাম ইন্সটিটিউট একটা ব্যাংক গ্যারান্টি দিবে। অধিদপ্তর বলছে, ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট অগ্রিম টাকা হিসেবে এটা নেবে। এবং বাকি টাকা টিকা সরবরাহ […]

Continue Reading

সৌরভের হার্টে তিনটি ব্লকেজ, কোহলিদের উদ্বেগ

ঢাকা: শনিবার আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গাঙ্গুলি। সকালবেলায় জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এরপর মাথা ঘুরে পড়ে যান তিনি। তার আগে বুকে ব্যথা হচ্ছিল বলে জানান। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি বলেন, ‘ওর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে সৌরভ […]

Continue Reading

উন্মাতাল ডিসকো

হাতে বিয়ারের ক্যান, মুখে সিগারেট। বাতাসে ভেসে আসছে বিদেশি মদের গন্ধ। চারদিকে লেজার লাইটের ঝলকানি। বিটের তালে তালে কাঁপছে বলরুমের চার দেয়াল। হিন্দি, ইংরেজি গানের সঙ্গে স্বল্পবসনা ডিজে গার্লরা নাচছে। তাদের সঙ্গ দিচ্ছে মাতাল তরুণরা। প্রেমিক যুগলরা একে অপরকে জড়িয়ে চুমু খাচ্ছে। আর মধ্যবয়সী নারী-পুরুষরা বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল নিয়ে বেসামাল। এটি ছিল ঢাকার বিমানবন্দরের […]

Continue Reading

আ’লীগ সবসময়ই দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে আওয়ামী লীগ সবসময়ই দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে। সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতার প্রচলন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধিক্ষেত্র, বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করেছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা শিশু (সংশোধন) আইন ২০১৮, মানসিক […]

Continue Reading

দেশে করোনায় আরো ১৭ জনের মৃত্যু নতুন শনাক্ত ৯৯০

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৯৯০ জনের শরীরে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৭৬ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক […]

Continue Reading

শুভেচ্ছা

সম্মানিত পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, এজেন্ট, হকার ও বিজ্ঞাপনদাতাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। -সম্পাদক

Continue Reading

নতুন বছরে নতুন আশায় জাগবে জীবন

কালের গহ্বরে হারিয়ে গেল আরো একটি বছর। নতুন প্রভাতের আলো নিয়ে দুয়ারে হাজির নতুন আরেকটি বছর। শতাব্দির ভয়াবহ মহামারির কবলে পড়া বিদায়ী ২০২০ সালটি যেন ছিল এক বিষময় বছর। মহামারির বিষাক্ত ছোবলে এক বছরে পৃথিবী নামের ব্যস্ত এক গ্রহ অচেনা রূপ পেয়েছে। সর্বগ্রাসী করোনা এ পর্যন্ত কেড়ে নিয়েছে ১৮ লাখের বেশি মানুষের জীবন। আট কোটির […]

Continue Reading

জাতীয় প্রেস ক্লাবে ফরিদা সভাপতি, ইলিয়াস সম্পাদক

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথম বারের মতো নারী সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ভোট পেয়েছেন ৫৮১। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন সবুজ-ইলিয়াস পরিষদের কামাল উদ্দিন সবুজ। তিনি পেয়েছেন ৩৯৫ ভোট। ফরিদা ইয়াসমিন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্যানেল থেকে নির্বাচন করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ইলিয়াস খান। তিনি পেয়েছেন […]

Continue Reading

অবস্থা ভালো না হলে স্কুল বন্ধই থাকবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সবচেয়ে কষ্ট পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। তার কারণ, স্কুল ছাড়া সারাক্ষণ ঘরে বসে থাকা, এটা যে কত কষ্টকর, এটা সত্যিই খুব দুঃখের। তিনি বলেন, আমরা এখন ১৫ই জানুারি পর্যন্ত সময় দিয়েছি, এর মধ্যে যদি অবস্থা ভালো হয়, খোলা হবে আর যদি না হয়, খুলব না। আজ […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনায় আরো ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১০১৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৫৫৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১০১৪ জন। মোট শনাক্ত ৫ লাখ ১৩ হাজার ৫১০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১হাজার ৩৮৯ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের […]

Continue Reading

বছরের আলোচিত চরিত্র করোনা

৩০শে ডিসেম্বর, ২০১৯। উইচ্যাটে সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন চীনের উহান সেন্ট্রাল হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ লি ওয়েনলিয়াং। সারসের মতো ফুসফুসে সংক্রমণের কথা বলছিলেন তিনি। পুলিশ তদন্তে নামে তার বিরুদ্ধে। অভিযোগ করে তিনি মিথ্যা বলছেন। অভিযোগ থেকে মুক্তি মিললেও করোনাভাইরাস থেকে বাঁচতে পারেননি লি ওয়েনলিয়াং। ২রা ফেব্রুয়ারি করোনাতেই মারা যান তিনি। উহানেই ভয়ঙ্কর এই ভাইরাসের জন্ম তা […]

Continue Reading

কীর্তিমানদের হারানোর বছর

বিদায় নিচ্ছে ২০২০ সাল। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সবাই। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বছরটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মহামারির এ বছরে অনেকে প্রিয়জনকে হারিয়েছে। দেশের রাজনীতি, চলচ্চিত্র, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অনেক কৃতীকে হারিয়েছে বাংলাদেশ। নিজ নিজ অঙ্গনে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এর নবম চেয়ারম্যান ড. সা্থদত হুসাইন ২২শে এপ্রিল […]

Continue Reading

যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ সাময়িক বন্ধ করতে বলেছে সংসদীয় কমিটি। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। দেশটিতে করোনা ভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়ানোর প্রেক্ষাপটে বুধবার এ সুপারিশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিটির সভাপতি […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ১২৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৫৩১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২৩৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৫৬ হাজার ৭০ জন সুস্থ হয়ে […]

Continue Reading

টানা দ্বিতীয় দিনের মতো সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

পর পর দু’দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্র ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা। মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গতকালসহ মোট চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। জেলায় এর আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় […]

Continue Reading

ঢামেকে করোনার চেয়ে তিনগুণ মৃত্যু উপসর্গ নিয়ে

করোনা ডেডিকেটেড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজেটিভ রোগীর চেয়ে করোনার উপসর্গ নিয়ে তিনগুণ বেশি রোগীর মৃত্যু হয়েছে গত ৮ মাসে। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। হাসপাতাল সূত্র জানিয়েছে ২রা মে থেকে গতকাল পর্যন্ত হাসপাতালটিতে করোনার উপসর্গ নিয়ে ১ হাজার ৮৬০ জন রোগী মারা গেছেন। এই সময়ে পজেটিভ রোগী মারা […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনায় আরো ৩০ জনের প্রাণ গেলো

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৫০৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১১৮১ জন। মোট শনাক্ত ৫ লাখ ১১ হাজার ২৬১ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৫ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন সুস্থ […]

Continue Reading

ভোট চলাকালীন বিএনপি মেয়র প্রার্থীর মৃত্যু

খুলনা: করোনা থেকে সুস্থ হয়ে মারা গেলেন খুলনার চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খান। ভোট চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পরই করোনা ভাইরাস ধরা পড়ে তার। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় হাসপাতালেই মারা যান তিনি। জানা যায়, কয়েক দিন আগে তার করোনা নেগেটিভ […]

Continue Reading

দ্রুত গতির ড্রাম্প ট্রাক উল্টে পথচারী নিহত

রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিরিরচালা এলাকায় মাটি ভর্তি দ্রুত গতির ড্রাম্প ট্রাক উল্টে সেলিম মিয়া নামের এক পথচারী নিহত ও একজন আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। সোমবার (২৮ডিসেম্বর) বেলা চারটার দিকে এঘটনা ঘটে। নিহত মো. সেলিম মিয়া (৩৫) ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পুলাবান্ধা গ্রামের মৃত […]

Continue Reading

বৃটেন থেকে এলে ১৪ দিনের কোয়ারেন্টিন

বৃটেন থেকে কেউ বাংলাদেশে এলে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুশাসন দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এক ব্রিফিংয়ে তিনি বলেন, লন্ডন থেকে যারা আসবে তাদেরকে কোয়ারেন্টিনে যেতে হবে। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালকেরও (রিপোর্ট) নেগেটিভ থাকে, তারপরেও তাকে […]

Continue Reading

যারাই কথা বলতে চায়, তাদের মুখ বন্ধ করে দেয়ার চেষ্টা করে সরকার: ডা. জাফরুল্লাহ

জাতির সামনে কঠিন বিপদ আসছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শীতকালে করোনা প্রতিরোধ ও করণীয় এবং শীতবস্ত্র বিতরণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাংবাদিকরা নির্ভয়, সাংবাদিকরাই করোনাকালে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্ভীক সচেতন সংবাদ […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনায় আরো ২৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৩২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৪৭৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৯৩২ জন। মোট শনাক্ত ৫ লাখ ১০ হাজার ৮০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১হাজার ৩৫৭জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৫৩ হাজার ৩১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস […]

Continue Reading