বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় গণতন্ত্রের জন্য উদ্বেগের : মাহবুব তালুকদার

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যাপক হারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে ‘গণতন্ত্রের জন্য উদ্বেগের’ বিষয় হিসেবে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। মঙ্গলবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে ইউপি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। চলমান এ নির্বাচনে এখন পর্যন্ত সারাদেশে ৩৬০ জন চেয়ারম্যান প্রার্থী এবং অন্যান্য পদে প্রায় ১ […]

Continue Reading

খালেদাকে বিদেশে নেয়ার বিষয়ে মতামত শিগগির’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় খুব শিগগির মতামত জানাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার গুলশানের লেকশোর হোটেলে ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটা আইনের দিক দিয়ে দেখতে হবে। […]

Continue Reading

রাজনৈতিক দলের পরামর্শে গ্রহণযোগ্য ইসি গঠিত হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে এবং নতুন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদন করতে সক্ষম হবে।’ সোমবার বিকেলে বঙ্গভবনে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) আট সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে ঘণ্টাব্যাপী সংলাপের সময় তিনি এসব […]

Continue Reading

ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব জাপার

পরবর্তী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। তবে কমিশন গঠনে সার্চ কমিটি হলে বিকল্প হিসেবে কয়েকজনের নামের প্রস্তাবও জমা দেয়া হয়েছে দলটির তরফে। সোমবার বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে এই প্রস্তাব তুলে ধরেন দলটির নেতারা। দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে সংলাপে সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব […]

Continue Reading

তিন দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনদিনের পূর্ণ দ্বিপক্ষীয় সফরে আগামী বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২শে ডিসেম্বর সকালে মালের উদ্দেশে রওনা হয়ে ২৪শে ডিসেম্বর ঢাকা ফিরবেন তিনি। রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন। বলেন, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ’র আমন্ত্রণে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। এবারের সফরে দু’দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, […]

Continue Reading

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ। আজ সোমবার থেকে এই এই সংলাপ শুরু হতে যাচ্ছে বলে বাসসকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রথম দল হিসেবে সংলাপে বসতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। বিকেল ৪টায় বঙ্গভবনে সংলাপ শুরু […]

Continue Reading

‘শিগগিরই অরক্ষিত সীমান্তকে নজরদারির আওতায় আনা হবে’

ঢাকা: একুশ শতকের চ্যালেঞ্জ মােকাবিলায় বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তােলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় খুব শিগগিরই প্রায় দেড় শত কিলােমিটার অরক্ষিত সীমান্তকে নজরদারির আওতায় আনা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আজ রোববার সকাল ১০ টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিক কুচকাওয়াজের মাধ্যমে বিজিব দিবস-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও […]

Continue Reading

৫০ বাস নিয়ে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’

আগামী ২৬ ডিসেম্বর থেকে রাজধানীতে কোম্পানিভিত্তিক বাস সার্ভিস চালু হচ্ছে। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে সবুজ রঙের ৫০টি বাস নিয়ে পরীক্ষামূলক এ সার্ভিস চালু হবে। এজন্য ই-টিকিটিং ব্যবস্থা, বাস স্টপেজ ও বাস বে নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া আগামীকাল থেকে রাজধানীতে রুট পারমিটবিহীন কোনো বাস চলতে পারবে না। এজন্য অভিযান চালিয়ে আটককৃত বাস মাতুয়াইলে […]

Continue Reading

জনসমুদ্রে পরিণত বিএনপির বিজয় র‌্যালি

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আয়োজিত বিজয় র‌্যালি জনসমুদ্রে পরিণত হয়েছে। রোববার দুপুর ২টায় র‌্যালি শুরুর আগেই বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। দুপুর দেড়টার মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একদিকে নাইটেঙ্গেল মোড় অন্যদিকে ফকিরেরপুল মোড় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ভিড়ে রাস্তা বন্ধ হয়ে […]

Continue Reading

করোনা থাকবে ২০২৪ পর্যন্ত!

এত সহজে মিলছে না মুক্তি। আগামী দু’বছর কোভিড-১৯-কে সাথে নিয়েই জীবন কাটাতে হবে সাধারণ মানুষকে। এমনটাই ভবিষ্যৎবাণী শোনাল ফাইজার সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাইকেল ডলস্টেইন। সম্প্রতি তিনি বলেন, ‘আগামী ২০২৪ সাল পর্যন্ত বিশ্বের বেশ কয়েকটি দেশে জারি থাকবে অতিমারী। তবে কয়েকটি দেশে এই কোভিড রোগটি মহামারীতে পরিণত হবে। সংক্রমণ বৃদ্ধি পেলেও তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা […]

Continue Reading

ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকাঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে ভোট হবে ৩১শে জানুয়ারি। এই ধাপে হবে ২১৯টি ইউপি’র নির্বাচন। তফসিল অনুযায়ী চেয়ারম্যান, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা ৩রা জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৬ই জানুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ই জানুয়ারি। এই নির্বাচনগুলো হবে ইভিএমে। শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন […]

Continue Reading

পাকিস্তান সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ অধিবেশনে যোগ দিতে পাকিস্তান সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ একটি প্রতিনিধি দল। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে এই অধিবেশন ডাকা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানে ওআইসির সিনিয়র অফিসিয়াল বৈঠকে আগামীকাল শনিবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত থাকবেন। পরদিন রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জনা মিয়ার ছেলে মো: জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)। আহত দুজন হলেন, […]

Continue Reading

পোডিয়ামে ভুল বানান, যা বললো উদযাপন কমিটি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিজয় দিবসে শহীদের রক্ত বৃথা যেতে না দিতে সবাইকে শপথবাক্য পাঠ করাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ শপথ পাঠ করান। এসময় পোডিয়ামে আটকে যায় চোখ। ‘মুজিববর্ষ’ বানানটি ভুল! বানানটি লেখা হয়েছে ‘মুজিবর্ষ’। বিশাল এই আয়োজনে এমন বিব্রতকর […]

Continue Reading

রমনা কালী মন্দিরে যাবেন রাষ্ট্রপতি কোবিন্দ

ঢাকার রমনা কালী মন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধন করবেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সফরের তৃতীয় দিন আজ শুক্রবার সকালে রাজধানী ঢাকার প্রাচীনতম এ মন্দিরে প্রার্থনাতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। রমনা কালী মন্দির কমিটির সভাপতি উৎপল সরকার গণমাধ্যমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালী মন্দির পরিদর্শন করবেন সফররত ভারতের রাষ্ট্রপতি। সেখানে ১৫ মিনিট […]

Continue Reading

দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই : প্রধানমন্ত্রী

দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতির পিতার স্বপ্ন- দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জাতির পিতা চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে আর আমাদের সেটাই লক্ষ্য।’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শীর্ষক দুদিন […]

Continue Reading

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে ভারত সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: কোবিন্দ

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে ভারত সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা ধারাবাহিক বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা, মানুষে-মানুষে সম্পর্ক, ছাত্র বিনিময় এবং সহযোগিতার একাধিক ক্ষেত্রে ব্যাপক কর্মকাণ্ড দেখেছি। এর সবই আমাদের পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম, সমতা এবং আমাদের নিজ নিজ দীর্ঘমেয়াদি স্বার্থের ওপর ভিত্তি করে একটি টেকসই ও গভীর বন্ধুত্বের নিশ্চয়তা। আমাদের […]

Continue Reading

জাতিকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ৫০ বছরের মাইলফলকে এসে দাঁড়াল বাংলাদেশ। বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের জনগণকে একযোগে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের সব জেলা ও বিভাগীয় শহর থেকে একযোগে সবাই শপথ পাঠ করেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে বিকেল পৌনে ৫টায় এই শপথ অনুষ্ঠান […]

Continue Reading

মারামারি থামাতে গিয়ে আহত হাতিরঝিলের ওসি

ঢাকার হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বিজয় দিবসের অনুষ্ঠানে দর্শকদের মারামারি থামাতে গিয়ে আহত হয়েছেন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ। থানার এসআই চয়ন সাহা জানান, বিজয় দিবসের আগে বুধবার রাতে ওই ঘটনার পর ওসি আব্দুর রশিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী সামনে রেখে গত কয়েক দিন ধরেই হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে। বুধবার রাতের অনুষ্ঠানে […]

Continue Reading

জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

বিজয়ের ৫০ বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সকাল ৭টার পর স্মৃতিসৌধের দুয়ার সর্ব সাধারণের জন্য খুলে দেয়া হলে শ্রদ্ধা জানাতে আসেন সব শ্রেণি-পেশা-বয়সের মানুষ। দিনাজপুরের ফরিদ স্ত্রী, নাতি ও নাতনিকে নিয়ে এসেছেন জাতীয় স্মৃতিসৌধে। ফরিদ বলেন, ‘নাতি ও নাতনিকে মুক্তিযোদ্ধের ইতিহাস শুনিয়েছি। মুলত তাদের আগ্রহের কারণেই এখানে আসা। […]

Continue Reading

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামী লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। […]

Continue Reading

বিজয়ের সুবর্ণজয়ন্তী আজ

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এবার আমাদের বিজয়ের ৫০ বছর পেরিয়ে ৫১-তে পদার্পণের দিন। স্বাধীন বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী আজ। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর বাংলার মুক্তিকামী মানুষ এই দিনটিতে বিজয়ের স্বাদ গ্রহণ করেছিল। স্বাধীনতা অর্জনের […]

Continue Reading

বিজয় দিবসে যে শপথ করাবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশের মানুষকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার অর্ধশততম বিজয় দিবসে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বিকেল সাড়ে ৪টায় এই শপথ পড়াবেন তিনি। বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতি ও শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে […]

Continue Reading

ভারতের প্রেসিডেন্টকে শেখ হাসিনা- বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকালে হোটেল সোনারগাঁওয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের আলোচনায় বিগত শারদীয় দুর্গাপূজার সময় বাংলাদেশে সহিংসতার বিষয় আসলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। এখানে কাউকে সংখ্যালঘু হিসেবে দেখা হয় না। সাক্ষাৎ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, দুর্গাপুজার পর যে সমস্যা হয়েছিল, […]

Continue Reading

ঢাকায় ভারতের প্রেসিডেন্ট রামনাথ

প্রেসিডেন্ট আবদুল হামিদের আমন্ত্রণে ঢাকা পৌঁছেছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। আজ বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভারতের প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে ভারতের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ। এরপর তাকে গার্ড অব অনার দেয়া হয়। ঢাকা ও দিল্লির তরফে জানানো হয়েছে, তিনদিনের বাংলাদেশ সফরে প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে রয়েছেন […]

Continue Reading