হবিগঞ্জে নির্বাচনী মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর মিছিলে ছুরিকাঘাতে আল আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনার পর এলাকা উত্তপ্ত হয়ে গেলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার রাজাপুর বাজার এলাকায়। নিহত আল আমিন বাহুবল সদর ইউনিয়নের মিঠাপুর গ্রামের ছায়েদ […]

Continue Reading

গাজীপুরে ৪ কিলোমিটার এলাকায় চলাচলে মাসব্যাপী নিষেধাজ্ঞা

গোলাবারুদ ধ্বংস কার্যক্রম পরিচালনা করার জন্য গাজীপুর এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করতে নির্দেশ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গাজীপুরে ৪ কিলোমিটার এলাকায় চলাচলে মাসব্যাপী নিষেধাজ্ঞা মহানগর ডেস্ক মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২০ জানুয়ারি হতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অকেজো গোলাবারুদ […]

Continue Reading

একদিনে আরও ১০ মৃত্যু, শনাক্ত ৮৪০৭

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪০৭ জন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ […]

Continue Reading

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলার দড়িপাড়া ও পূবাইলের তালটিয়া এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ১৮ ও অন্যজনের ৩০/৩৫ বছর হবে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমাইদুল জিহাদী জানান, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কে চট্টগ্রামগামী কর্ণফূলী […]

Continue Reading

জানুয়ারির শেষ দিকে আরো বাড়বে ওমিক্রন

বাংলাদেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা চলতি মাসের শেষের দিকে গুণিতক হারে বাড়ার আশঙ্কা করেছে গবেষকরা। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জেনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক (সুপারভাইজার) ভিসি অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। ভিসি বলেন, যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে এ মাসের শেষের দিকে হয়তো ওমিক্রন আরো বাড়তে পারে। […]

Continue Reading

বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন। তিনি ডিসিদের উদ্দেশে বলেন, সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় […]

Continue Reading

শাবির উত্তাপ সারাদেশে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সৃষ্ট বিক্ষোভ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন। ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে শাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তারা বর্তমান প্রক্টরিয়াল বডিরও অপসারণ এবং বিশ্ববিদ্যালয় […]

Continue Reading

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৩৮ জন

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১১৭টি নমুনা পরীক্ষা করে ৭৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৬৪৭ জন নগরের ও ৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। […]

Continue Reading

নারায়ণগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ২ এসআই নিহত

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় উপজেলার দত্তপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এসময় আহত এএসআইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে শরীফুল ইসলাম। তারা দুইজনই সোনারগাঁও থানায় উপ-পরিদর্শক (এসআই) […]

Continue Reading

২৪ ঘণ্টায় শনাক্ত সাড়ে ৬ হাজারের বেশি, মৃত্যু ১০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৫৪ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি […]

Continue Reading

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘সংবিধান অনুযায়ী দ্রুত নির্বাচন কমিশন গঠন করতে হবে।’ সোমবার বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনসহ বেশকিছু ইস্যুতে আওয়ামী লীগের সঙ্গে সংলাপের সময় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত রাষ্ট্রপতির আহবানে চলমান সংলাপের শেষ দিনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার […]

Continue Reading

চাকরির আবেদনে বয়সসীমা বাড়ানোর আন্দোলনে লাঠিপেটার অভিযোগ

চাকরির আবেদনে বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলনরতদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের। সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে এ অভিযোগ করেন তারা। সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি হয়। বিক্ষোভে বক্তারা বলেন, রোববার নীলক্ষেতে আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়েছিলাম। আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ দিয়ে […]

Continue Reading

তিন মাস পর করোনায় এত মৃত্যু দেখল চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। যা গত তিন মাসে সর্বোচ্চ। এদিকে একই সময়ে জেলায় চলতি মাসে সর্বোচ্চ ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তিন মাস পর করোনায় এত মৃত্যু দেখল চট্টগ্রাম সোমবার (১৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে গত বছরের […]

Continue Reading

সংসদে ইউটিউব বন্ধের দাবি

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি। এর আগে বেলা ১১টার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। ময়মনসিংহ-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ইউটিউবে দেখি খালেদা জিয়া মরে যাচ্ছেন। শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন। আবার দেখি সেনাপ্রধানদের টেনে […]

Continue Reading

ঢাকায় ওমিক্রনে আক্রান্ত ৬৯ শতাংশ

ঢাকা: রাজধানী ঢাকায় করোনা আক্রান্তদের মধ্যে ৬৯ শতাংশ ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঢাকায় কিছু জরিপ করেছি তার মধ্যে দেখা গেছে ওমিক্রন এখন ৬৯ শতাংশে উন্নীত হয়েছে। যেটা আগে ১৩ শতাংশ ছিল। ১০ থেকে ১৫ দিনের জরিপে […]

Continue Reading

দ্বিতীয়বার করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর, হাসপাতালে ভর্তি

বিখ্যাত অভিনেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর রোববার দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেয়ার জন্য নমুনা দিলে রোববার তার পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যগত জটিলতা এড়াতে আসাদুজ্জামান নূরকে সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ২০২০ […]

Continue Reading

ভোটে স্বাস্থ্যবিধি উপেক্ষার পরিণাম মিলবে শিগগিরই

শেষ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। গতকাল রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ সময় কেন্দ্রে কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। কিন্তু দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে এই নির্বাচন হলেও ভোটারদের মধ্যে ন্যূনতম স্বাস্থ্য সচেতনতা দেখা যায়নি। সর্বত্রই স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। বেশিরভাগ ভোটারের মুখে ছিল না মাস্ক। এমনকি ভোটারদের লাইনে […]

Continue Reading

করোনা আক্রান্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

রাজশাহী: রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা দেওয়ার পর রোববার (১৬ জানুয়ারি) বিকেলে তারা করোনা পজিটিভ হওয়ার খবর পান। তবে দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন এবং নিজ বাস ভবনেই রয়েছেন। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, […]

Continue Reading

মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫, আটক ৪

রোববার বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মন্টারপোল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে মনির দর্জি (৩৫), মোহাম্মদ ব্যাপারী (২৪), হায়দার খান (৪৫), সরোয়ার শেখ (৩০), রুবেল মাতুব্বর (২৫), আবু সালে (২৫), মো. ইসমাইল (১৩), সোবাহান মোল্লা (৫৫), আব্দুর রহমান (২৫) ও সদর মডেল থানা পুলিশের ওসি […]

Continue Reading

১৭৪ কেন্দ্রের ফলাফলে আইভী এগিয়ে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে ১৯২টি কেন্দ্রের মধ্যে ১৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৭২৬ ভোট আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার হাতি মার্কায় পেয়েছেন ৮৫ হাজার ৫৩২ ভোট। নির্বাচনে বেশ কয়েকজন […]

Continue Reading

আবারও কাউন্সিলর নির্বাচিত সেই ‘করোনাযোদ্ধা’ খোরশেদ

কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সেই করোনাযোদ্ধা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। আজ রবিবার এই ফলাফল জানা যায়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১২৭৭০ ভোট বেশি পেয়ে চতুর্থ বারের মত নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলার নির্বাচিত হন তিনি। মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে শোকরিয়া ও ১৩নং ওয়ার্ডবাসীকে ধন্যবাদ […]

Continue Reading

একদিনে শনাক্ত ৫ হাজার ছাড়াল, মৃত্যু ৮

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৪৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জন। রোববার (১৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

Continue Reading

তৈমূরের চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে আইভী

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত ২৪ টি কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। ২৪ কেন্দ্রে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ১২৫০৮ ভোট, অন্যদিকে ডা. […]

Continue Reading

নারায়ণগঞ্জে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। ইতোমধ্যে ভোট গণনা শুরু করেছে নির্বাচন কমিশন। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ১৯২টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪৮ টি কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিএনপির […]

Continue Reading