শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় যাচ্ছে না শাবির আন্দোলনরত শিক্ষার্থীরা

শাবি: ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবির বিষয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে চান শিক্ষামন্ত্রী। কিন্তু শুক্রবার সন্ধ্যায় অনশনকারী শাহরিয়ার আবেদিন জানিয়েছেন, তারা ঢাকায় আলোচনার জন্য যাবেন না। শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে আসার জন্য বা অনলাইনে আলোচনা করার জন্য আহ্বান জানান তিনি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনশনকারী শাহরিয়ার আবেদিন সংবাদ সম্মেলন করে এই তথ্য […]

Continue Reading

এক দিনে করোনা শনাক্ত প্রায় সাড়ে ১১ হাজার, মৃত্যু ১২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জনের শরীরে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯২ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ৬৮ হাজার ৬১৬ জন। করোনাভাইরাস নিয়ে শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক […]

Continue Reading

সিলেটে নতুন আক্রান্ত ৪৪৫, মৃত্যু ২

সিলেট: সিলেটে প্রতিদিন ভাঙছে করোনা আক্রান্তের রেকর্ড। বিভাগে আক্রান্ত বেড়ে ২৮ দশমিক ৩৪ শতাংশে পৌঁছেছে। গত ৫ মাসে করোনায় আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ রেকর্ড এটি। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২৯৯ জন, সুনামগঞ্জে ২১, হবিগঞ্জে ৪৯ ও […]

Continue Reading

বইমেলায় ঢুকতে দেখাতে হবে টিকার সনদ

করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় বইমেলা আয়োজনের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ির প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। ইতিমধ্যে বাংলা একাডেমি জানিয়েছে, এবার বইমেলায় ঢুকতে পাঠক-ক্রেতা ও দর্শনার্থীদের টিকার সনদ দেখাতে হবে। শুক্রবার দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। নূরুল হুদা বলেন, এবার বইমেলায় আসতে অবশ্যই টিকার সনদ দেখাতে হবে সবাইকে। বইমেলায় যারা স্টল […]

Continue Reading

দেশের বিভিন্নস্থানে মৃদু ভূমিকম্প

ঢাকাঃ আজ শুক্রবার বিকাল ৪ টা ১৭ মিনিটে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের ফালাম। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ৫৬.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান। এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) প্রথমে ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ১ […]

Continue Reading

১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু, চলবে বিপিএলও: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও জানিয়েছেন, ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল ম্যাচও চলবে। শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, সামাজিক অনুষ্ঠানগুলোতে ১০০ জনের বেশি লোক যেতে পারবে না। অবশ্য যেখানে […]

Continue Reading

স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্যমেলা চলবে

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জনসমাগম নিয়ন্ত্রণসহ পাঁচ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আরোপিত এই বিধিনিষেধের মধ্যেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাণিজ্যমেলার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলা কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ […]

Continue Reading

সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি নয়

ঢাকা: করোনাভাইরাসজনিত রোগ কোডিড-১৯ এর বিস্তাররোধকল্পে সার্বিক কার্যাবলী, চলাচলে বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তাদের অবশ্যই টিকা সনদ ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। সরকারি, বেসরকারি অফিস, […]

Continue Reading

রোগী দেখতে রাজধানীতে এসেই বাসের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

বরিশাল থেকে রাজধানীতে এসেই বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এছাড়া সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। পরে পাঁচজনকে আহতাবস্থায় পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিযলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন আক্তার (৩৫) এবং শারমিনের […]

Continue Reading

চট্টগ্রামে ৩০৮০ নমুনা পরীক্ষায় ১০১৭ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক ০১ শতাংশ। এসময়ে করোনা আক্রান্ত একজন মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮০৭ জন মহানগর এলাকার ও ২১০ […]

Continue Reading

চট্টগ্রামে করোনা আক্রান্তের ৭৫ শতাংশই ওমিক্রন

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনা আক্রান্ত হওয়া রোগীর ৭৫ শতাংশের শরীরে আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আসা করোনা পজেটিভ রোগীদের নমুনার জিনোম সিকোয়েন্সিংযে এ তথ্য উঠে আসে। ২০২১ সালের নভেম্বর ও ডিসেম্বর এবং ২০২২ সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের করোনা পজেটিভ ৩০ জনের নমুনার […]

Continue Reading

ভিসির সাড়া নেই, অনশনকারীদের স্বাস্থ্যের অবনতি

শাবি: ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগের বিষয়ে কোনো সাড়া না দেওয়ায় আমরণ অনশনে অনড় রয়েছে শিক্ষার্থীরা। এদিকে একে একে স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং হাসপাতালে প্রেরণ করা হচ্ছে অনশনরত শিক্ষার্থীদের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ভিসির পদত্যাগের দাবিতে বুধবার বিকেল ৩টা থেকে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের স্বাস্থ্যের অবস্থা অবনতির দিকে […]

Continue Reading

কর্মবির‌তি‌তে চালকরা, ৩১ জানুয়া‌রি থে‌কে ট্রেন বন্ধের হুঁশিয়ারি

মাইলেজ ভাতা বহাল রাখার দাবিতে আন্দোলনে নামা ট্রেনের রানিং স্টাফরা ধর্মঘটে যাচ্ছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আগামী ৩০ জানুয়া‌রি রাত ১২টার পর থে‌কে তারা ‌ট্রেন চালা‌বেন না বলে জানিয়েছেন। বৃহস্প‌তিবার রেলও‌য়ের মহাপরিচালক ধী‌রেন্দ্রনাথ মজুমদার‌কে দেওয়া চি‌ঠি‌তে রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক সমিতি এ কর্মসূ‌চির কথা জা‌নি‌য়ে‌ছে। চি‌ঠির সত্যতা নি‌শ্চিত ক‌রে স‌মি‌তির সভাপতি মো. র‌ফিক চৌধুরী […]

Continue Reading

একদিনে করোনা শনাক্ত ১০ হাজার ছাড়াল

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৮৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৮০ জনের। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ […]

Continue Reading

‘রেড জোন’ বগুড়ায় ৮ মাসে সর্বোচ্চ শনাক্ত

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া সিভিল সার্জন ডা. শফিউল আজম। তিনি বলেন, মোট ৩১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪৩.৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলো ২২ হাজার ২৭৬ জন। ‘রেড জোন’ ঘোষণা আর সংক্রমণের হার বাড়লেও স্বাস্থ্যবিধি মানছেন না জনসাধারণ। মাস্ক ছাড়াই রাস্তাঘাটে চলাফেরা করছেন সাধারণ মানুষ। দোকান পাঠে কেনাকাটার […]

Continue Reading

শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশনে ইঞ্জিন সহ তিন বগি লাইনচ্যুত

আশিক বিন ইদ্রিছ/ ইসমাইল হোসেন, শ্রীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলষ্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ইঞ্জিন সহ লাইনচ্যুত হয়েছে। আজ বৃহসপতিবার বেলা সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। গাজীপুরের কাওরাইদ রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে গতি কম থাকায় ঘটেনি বড় দুর্ঘটনা। ট্রেন চলাচল স্বাভাবিক […]

Continue Reading

চট্টগ্রামে ৯৩০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করে ৯৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩০ দশমিক ৪৬ শতাংশ। এদিন করোনায় একজন মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭৫৭ জন মহানগর এলাকার ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার […]

Continue Reading

গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্রসমাজের ১১ দফা দাবির মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ। আজকের এ দিনে আমি শহীদ আসাদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) শহীদ আসাদ […]

Continue Reading

বিনামূল্যে মাস্ক বিতরণের প্রস্তাব

করোনা সংক্রমণ বিস্তার রোধে বিনামূল্যে মাস্ক বিতরণের প্রস্তাবসহ সরকারকে পাঁচটি পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার রাতে জাতীয় কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৩ তম সভায় এসব পরামর্শ দেয়া হয়। কোভিড-১৯ রোগের সাম্প্রতিক ক্রমবর্ধমান সংক্রমণ […]

Continue Reading

হালুয়াঘাটে ২ জনের লাশ উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাটে হত্যা ও আত্মহত্যার অভিযোগে পৃথকস্থান থেকে ২ জনের লাশ উদ্ধার করেছে হালুয়াঘাট পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে স্বপন মিয়ার কন্যা লিয়ার (১৯) সাথে এক বছর আগে বিয়ে হয় খরমা গ্রামের আবুল হোসেনের পুত্র জীবন মিয়ার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মারপিটসহ সংসারে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার […]

Continue Reading

কবর থেকে ১৬ কঙ্কাল চুরি!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি গ্রামে রুয়াপাড়া কবরস্থানে রাতের অন্ধকারে কবর থেকে ১৬ কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। গতকাল (১৭ জানুয়ারি) সোমবার বাদ আছর নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামান তালুকদারের স্ত্রী মরহুমা হালিমা খাতুন (৭৬)’কে কবরস্থানের দাফন কাজ সম্পন্ন করতে গিয়ে বিষয়টি জানা গেছে। গ্রামবাসীরা জানিয়েছেন, নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী মরহুমা হালিমা […]

Continue Reading

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৯৫০০, মৃত্যু ১২

দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১২ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ […]

Continue Reading

কাল থেকে উপজেলা পর্যায়েও ওএমএসে চাল-আটা বিক্রি

চাল ও আটার দাম বেড়ে যাওয়ায় উপজেলা পর্যায়ে ওএমএস (খোলা বাজারে বিক্রি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে এক হাজার ৭৬০ ডিলারের মাধ্যমে ওএমএসে চাল ও আটা বিক্রি করা হবে। আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের বলেন, […]

Continue Reading

বাংলাদেশকে এখন কেউ অবহেলা করতে পারবে না : প্রধানমন্ত্রী

আর্থ-সামাজিক উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় সাফল্যের জন্য বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন কেউই বাংলাদেশকে অবহেলা করতে পারবে না। তিনি বলেন, ‘একসময় বিদেশে বাংলাদেশ নিয়ে অনেক নেতিবাচক ধারণা ছিল। এখনো কিছু লোক আছে যারা বাংলাদেশকে অপবাদ দিতে পছন্দ করে। কিন্তু আর্থ-সামাজিক উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি […]

Continue Reading

করোনা সংক্রমণে উচ্চ ঝুঁকিতে ঢাকা,চট্টগ্রাম ও গাজীপুর সহ ১২ জেলা

ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১২ জেলাকে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। করোনার সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো-ঢাকা, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, চট্টগ্রাম, লালমনরিহাট, খাগড়াছড়ি, পঞ্চগড় ও রাঙ্গামাটি। অর্থাৎ ঢাকা ও রাঙ্গামাটির পর আরও ১০ জেলাকে করোনা সংক্রমণের রেড […]

Continue Reading