চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৪ জন

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। রোববার (২৭ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১২ জন মহানগর এলাকার ও […]

Continue Reading

জাতীয় পরিসংখ্যান দিবস আজ

আজ ২৭ ফেব্রুয়ারি, জাতীয় পরিসংখ্যান দিবস। দ্বিতীয়বারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস। ২০২০ সালের ৮ জুন ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে […]

Continue Reading

ডিএসসিসিতে একদিনে টিকা নিলেন সাড়ে ৩ লাখের বেশি মানুষ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে গণটিকা কার্যক্রম। তিন লাখ ৩৭ হাজার ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শনিবার একদিনে টিকা নিয়েছেন তিন লাখ ৬১ হাজারের বেশি মানুষ। শনিবার রাতে নগর ভবন থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে ৯টি […]

Continue Reading

নতুন ইসির শপথ রোববার, চেয়ারে বসবে সোমবার

ঢাকা: কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের (ইসি) শপথগ্রহণ অনুষ্ঠান রোববার। বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) নতুন নিয়োগপ্রাপ্ত কমিশনের সদস্য মো. আলমগীর বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আপনাদের মাধ্যমেই প্রথম জানতে পারলাম যে, নির্বাচন কমিশনার হিসেবে […]

Continue Reading

গণটিকা আরও দুদিন

করোনার গণটিকাদান কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাক্সিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন। তিনি জানান, আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা নিতে আসা মানুষের ভিড়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব টিকা কেন্দ্রে ভিড় বেশি […]

Continue Reading

হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন ইসি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করলেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। অপর চার নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান […]

Continue Reading

আজ নতুন ইসি গঠন

কে হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), জানা যাবে আজ শনিবার। রাষ্ট্রপতির আদেশক্রমে সিইসিসহ ৫ জন কমিশনারের নামের প্রজ্ঞাপন জারি হতে পারে আজ। নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ কমিটি গত ২৩ ফেব্রুয়ারি প্রতি পদের বিপরীতে দুজন করে ১০ জনের নাম প্রস্তাব করে। সেই তালিকার অগ্রভাগে সাবেক দুজন আমলার নাম রয়েছে বলে আমাদের সময় জানতে পেরেছে। […]

Continue Reading

মেট্রোরেল: জাইকা থেকে আরও ৩০৮১ কোটি টাকা ঋণ চায় সরকার

**প্রথমে অনুমোদিত ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি **সংশোধন প্রস্তাবে প্রাক্কলিত ব্যয় ৩৩ হাজার ৪৭১ কোটি **জাইকার ঋণ ১৯ হাজার ৬৭৫ কোটি, সরকারের ব্যয় ১৩ হাজার ৭৯৬ কোটি যানজট থেকে ঢাকাবাসীকে মুক্তি দিতে দ্রুত এগিয়ে চলছে দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ প্রকল্পের কাজ। এই প্রকল্পের উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ […]

Continue Reading

স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দেশে ফিরবেন ওবায়দুল কাদের

ঢাকা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্হ্য পরীক্ষা শেষে আগামীকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়বেন। ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইট যোগে তার ঢাকায় পৌছার কথা রয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২১ ফেব্রুয়ারি […]

Continue Reading

১ কোটি মানুষকে টিকা দেয়ার গণটিকাদান কর্মসূচি কাল

আগামীকাল ২৬ ফেব্রুয়ারি শনিবার এক দিনে দেশের ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গণটিকাদান কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গণটিকাদান কর্মসূচিতে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই করোনা টিকার প্রথম ডোজ নেয়া যাবে। এজন্য সারা দেশের টিকাদান কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে। গত ১৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে অধিদফতরের মাতৃ, নবজাতক ও শিশু […]

Continue Reading

গাজীপুরে প্রাইভেটকার থামিয়ে ডাকাতি, গ্রেফতার ১০

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর প্রাইভেটকার থামিয়ে ডাকাতি করে টাকা পয়সা ও মোবাইল ফোন লুট করে নেওয়ার ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গাজীপুরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. রিমন (২০), নব খগেন্দ্রনাথ রায় (২২), আহাম্মেদ আলী (১৮), মো. সজিব হোসেন রাজা (২২), মো. জাহাঙ্গীর (২৯), […]

Continue Reading

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মিরপুরে গণসংহতির বিক্ষোভ

ঢাকা: চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণসংহতি আন্দোলন মিরপুর শাখা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মিরপুর-১২ নম্বরে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষ একটি বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। গণসংহতি আন্দোলন মিরপুর শাখার আহ্বায়ক মাহবুব রতনের সভাপতিত্বে ও মিরপুর অঞ্চলের ছাত্রনেতা শাকিল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন […]

Continue Reading

করোনায় আরও ১১ জনের মৃত্যু

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪০৬ জন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর […]

Continue Reading

একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

বান্দরবানের রুমায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)। শুক্রবার ভোরে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, […]

Continue Reading

বিডিআর বিদ্রোহের বিচার হয়েছে, রায়ও কার্যকর হবে

ঢাকা: বিডিআর বিদ্রোহে নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এখন এটার রায় কার্যকর করা হবে। মামলার যে বিষয়টি চলমান রয়েছে, সেটা খুব শীঘ্রই শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, […]

Continue Reading

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫২ জন

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৪২ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩৬ জন মহানগর এলাকার ও ১৬ […]

Continue Reading

মাথা উদ্ধারের ১১ মাস পর পাওয়া গেল দেহের ১৯ হাড়গোড়

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডোবা থেকে তানজিনা (২৬) নামে এক তরুণীর মাথা উদ্ধারের প্রায় ১১ মাস পর একটি ডোবা থেকে উদ্ধার হয়েছে শরীরের ১৯টি হাড়গোড়। এ ছাড়া এ ঘটনার মূল হোতাকে গ্রেফতারের পর পুরো ঘটনার রহস্য উদঘাটন করেছে তদন্তকারী সংস্থা নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম দেওভোগের আদর্শনগর এলাকার একটি ডোবার পানি […]

Continue Reading

পিলখানা ট্রাজেডির ১৩ বছর: বিচারের দিন গুনছে ৪৬৮ পরিবার

ঢাকা: পিলখানা ট্রাজেডির ১৩ বছর পূর্ণ হচ্ছে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)। এই ট্রাজেডির পর দীর্ঘ সময় পার হলেও শেষ হয়নি বিচার প্রক্রিয়া। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলায় আটকে আছে ৪৬৮ বিডিআর সদস্য। তারা এখন দিন গুনছেন বিস্ফোরক মামলার বিচার শেষ হওয়ার। ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা বিচারিক আদালত ও হাইকোর্টে শেষ হয়েছে। […]

Continue Reading

১৪৮ ইউপি ভোটের ট্রাইব্যুনাল গঠন

ঢাকা: সম্প্রতি অনুষ্ঠিত ১৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংক্ষুব্ধ ব্যক্তিরা নির্বাচনী যেকোনো অনিয়মের প্রতিকার চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট জেলার সিনিয়র সহকারী জজকে নিয়ে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’, যুগ্ম জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে ‘নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে। ইসির আইন শাখার উপ-সচিব […]

Continue Reading

শুক্রবারও খোলা থাকবে করোনার টিকাকেন্দ্র

আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটির দিনেও রাজধানীসহ সারাদেশে করোনার টিকাকেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি […]

Continue Reading

ইসি গঠনে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে হস্তান্তর, শিগগিরই গেজেট

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছেন সার্চ কমিটির সদস্যরা। ইসি গঠনে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে হস্তান্তর, শিগগিরই গেজেট বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেন। সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সদস্যরা সাক্ষাত করেন। এসময় রাষ্ট্রপতির কাছে ১০ জনের […]

Continue Reading

শ্রীপুরে আগুনে পুড়ল ফলের গুদাম

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় আগুনে একটি ফলের গুদাম পুড়ে গেছে। এতে কোন হতাতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সাড়ে তিনটার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার শ্রীপুর-মাওনা সড়কে এ আগুনের ঘটনা ঘটে। গুদাম মালিক মনির হোসেন জানান, বেলা সাড়ে তিনটার দিকে গুদামের পেছনে অংশে আগুন ধোঁয়া দেখতে পাওয়া যায়। মুহূর্তেই আগুন গুদামের অন্যান্য স্থানে […]

Continue Reading

গাজীপুরে লেগুনাচাপায় যুবক নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল রেল ক্রসিং এলাকায় লেগুনাচাপায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ ও এলাকাবাসী জানায়, হেঁটে পূবাইল রেল ক্রসিং অতিক্রম করছিলেন ওই যুবক। এ সময় টঙ্গীগামী একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই […]

Continue Reading

কোনো বিধি-নিষেধের সামনে মাথানত করব না: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ রাজপথে নেমেছে। ওমিক্রন বিধিনিষেধের আগে বিএনপি রাজপথে নেমেছিল। হাজার হাজার মানুষ যখন জনসভায় যোগ দিচ্ছিল। এবং কোথাও কোথাও ১৪৪ ধারা জারি করলেও তা ভেঙে সভা হয়েছে। এখন বিধি-নিষেধ নাই। তারপরে আমরা রাজপথে আসছি। এই বার ১৪৪ দেন, আমরাও ভেঙে দেখিয়ে দেব। কোনো বিধি-নিষেধের সামনে মাথানত করব না। […]

Continue Reading

সর্বজনীন পেনশন সুবিধার প্রস্তাবে যা যা আছে

পেনশনব্যবস্থা চালু হচ্ছে দেশে। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যেই সর্বজনীন পেনশনব্যবস্থা চালু করা হবে। এর আগেই এ সংক্রান্ত আইন ও বিধিবিধান একসঙ্গে প্রণয়ন করা হবে। সর্বজনীন পেনশন স্ক্রিম শুরু করা যাবে ১৮ বছর থেকে। একজন নাগরিক এ সুবিধা পাবেন জীবিত অবস্থায় ৮০ বছর পর্যন্ত। এ স্কিমে যুক্ত হওয়ার ক্ষেত্রে বয়সভেদে আর্থিক সুবিধার অঙ্কও […]

Continue Reading