করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮২

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮২ জন। রোববার (২০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন […]

Continue Reading

গাজীপুরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দ্বিপাক্ষিক অনুশীলন শুরু

গাজীপুর:গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে শান্তি সহায়তা কার্যক্রমের উপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দ্বিপাক্ষিক অনুশীলন শুরু হয়েছে। আজ রোববার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট ট্রেনিং (বিপসটে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এতে আরও বক্তব্য রাখেন, বিপসটের কমান্ডেন্ট মেজর জেনারেল আ স ম […]

Continue Reading

বনানীতে চিননিদ্রায় সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দীন আহমদ

সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ্ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে প্রেসিডেন্ট আব্দুল হামিদের পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্টের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মরহুম সাহাবুদ্দীন আহমদের পুত্র বাবার রুহের […]

Continue Reading

দিনাজপুরে দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন আনোয়ারুল ইসলাম ও নজরুল ইসলাম। রোববার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাউগাঁও মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারুল ইসলামের বাড়ি দিনাজপুর শহরের বড়বন্দর এলাকায়। আর নজরুল ইসলামের বাড়ি রামসাগর তাজপাড়ায়। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন এ তথ্য […]

Continue Reading

২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্তের হার ১ শতাংশের নিচে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৬২ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৪ জনই থাকল। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জন। করোনাভাইরাস নিয়ে শনিবার […]

Continue Reading

চট্টগ্রাম জেলার ১৬ উপজেলায় করোনা শনাক্তের হার শূন্য

টানা দ্বিতীয় দিনের মত করোনা রোগী শূন্য দেখল চট্টগ্রাম জেলার ১৬ উপজেলা। তবে নগরে নতুন করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরী ও উপজেলায় ৫১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ১৯ শতাংশ। শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। জানা […]

Continue Reading

শনিবার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস

শনিবার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। ১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরুর আগে ঢাকার উত্তরে জয়দেবপুরে (বর্তমান গাজীপুর) অকুতোভয় মুক্তিকামী বাঙালিরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। এই উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে শহীদদের কবর জিয়ারত ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে গাজীপুর […]

Continue Reading

ঢাকা থেকে ৫২ জনকে গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১৮২৩ পিস ইয়াবা, ১৩১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৭৩৬ গ্রাম গাঁজা, ৩৬০ বোতল ফেন্সিডিল, ৯৫টি ইনজেকশন, ১৮ ক্যান বিয়ার ও ৫ গ্রাম আইস […]

Continue Reading

সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দীন আহমদ আর নেই

চলে গেলেন সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। আজ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন সাহাবুদ্দীনের জামাতা অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী। ৯২ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। দুই ছেলে […]

Continue Reading

বড় ভূমিকম্প হলে বাড়বে ঝুঁকি

অননুমোদিত ও অবৈধ ভবন ভাঙা অভিযান থেমে গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওততাধীন এলাকায়। শুধু রাজউক নয়, সিটি করপোরেশনেরও এ ধরনের কোনো তৎপরতা এখন আর চোখে পড়ছে না। এমনকি বুড়িগঙ্গা, তুরাগ নদতীরের অবৈধ দখল করা জমি উদ্ধারের তৎপরতাও নেই। মাঝখানে কিছু দৃষ্টান্তমূলক কাজ করে প্রশংসা কুড়িয়েছিল রাজউক ও সিটি করপোরেশন। এখন এরই সুযোগে প্রতিদিনই রাজধানীতে […]

Continue Reading

নামাজ পড়তে যাওয়ার পথে ছাত্রলীগ কর্মীকে গুলি

গাজীপুরের মাওনায় শিহাব (২৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে মাওনার মসজিদ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শিহাব শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (দারগাচাল মসজিদ মোড়) এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে শ্রীপুর থানা পুলিশ । স্থানীয়রা […]

Continue Reading

তিন দিন পর করোনায় ফের দুজনের মৃত্যু

দেশে টানা তিন দিন করোনায় মৃত্যুহীন থাকার পর শুক্রবার দুজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১০৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে। আজ শুক্রবার (১৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ […]

Continue Reading

পবিত্র শবে বরাত আজ

মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত আজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ (শুক্রবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। শবে বরাত মুসলামানদের কাছে লাইলাতুল বরাত নামেও পরিচিত। পবিত্র শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর […]

Continue Reading

গাজীপুরে ডিসকো ক্লাব থেকে গ্রেপ্তার ২৮৮

গাজীপুর: গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন নতুনধারা ডিসকো ক্লাবে অভিযান চালিয়ে ২৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) রাতে গাজীপুর জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে ২৭৭ জনকে জুয়া আইনে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ১১ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তরা […]

Continue Reading

রমজানে দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি আবদুল হামিদ আসছে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সমাজের দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামীকাল ১৮ মার্চ ‘পবিত্র শবেবরাত’ উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পবিত্র শবেবরাত মুসলমানদের জন্য মহিমান্বিত ও বরকতময় এক রজনি। এ উপলক্ষ্যে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উন্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান। […]

Continue Reading

করোনায় মৃত্যু ছাড়া টানা ৩ দিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজও কারো মৃত্যু হয়নি। ফলে টানা তিন দিন করোনায় মৃত্যুশূন্য পার করল বাংলাদেশ। ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১১২ জনই থাকল। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৩৩ জনের শরীরে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন। করোনাভাইরাস […]

Continue Reading

পবিত্র শব-ই-বরাতে রাজধানীতে আতশ ও পটকাবাজি নিষিদ্ধ

পবিত্র শব-ই-বরাত উদ্যাপন উপলক্ষে আগামি শুক্রবার সন্ধ্যা ৬টা হতে শনিবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজী ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামি শুক্রবার দিবাগত রাতে পবিত্র শব-ই-বরাত উদযাপিত হবে। পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা […]

Continue Reading

নরসিংদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টায় উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি হাইওয়ে থানা পুলিশ। ভৌরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা […]

Continue Reading

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‌‘১০২ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী বিশেষ দোয়া ও […]

Continue Reading

শেষ হচ্ছে বইমেলা

ঢাকা: শেষ হচ্ছে অমর একুশে বইমেলা ২০২২। শুক্রবার (১৭ মার্চ) থেকে সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তীর্ণ প্রান্তরে বইয়ের পসরা সাজিয়ে বসবে না দোকানীরা। বইপ্রেমী আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে না মেলা প্রাঙ্গণ। শুক্রবার থেকে দীর্ঘ এক বছরের অপেক্ষায় থাকবে লেখক-পাঠক ও প্রকাশকরা। গত ৩০ দিনের সার্বিক পর্যালোচনায় এবারের বইমেলা ইতোমধ্যেই একটি সফল মেলার কাতারে উন্নীত হয়েছে বলে […]

Continue Reading

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আজ

আজ ১৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। এই দিনটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবেও উদযাপিত হবে। ১৯২০ সালের এই দিনে তিনি বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়ার এক সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। […]

Continue Reading

কেক কেটে ও ফানুস উড়িয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করা হয়। কেক কেটে ও ফানুস উড়িয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উদযাপন বাংলাদেশের স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ১২টা ১ মিনিটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রাজধানীর কলাবাগান মাঠে কেক কাটা হয়। এরপরই আতশবাজি ফুটিয়ে […]

Continue Reading

বঙ্গবন্ধুর জন্মদিনে ৩ কোটি ২৫ লাখ টিকা দেবে সরকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ৩ কোটি ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে সরকার। ১৭ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বুস্টার ডোজ হিসেবে দেশবাসীকে এসব টিকা দেয়া হবে। ২৬তম জাতীয় কৃমি সপ্তাহ উপলক্ষে বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়ে বলেন, ১৭ মার্চ থেকে ৩১ মার্চ […]

Continue Reading

সাহস নিয়ে দায়িত্ব পালন করুন, ইসিকে রাষ্ট্রপতি

ঢাকা: নতুন নির্বাচন কমিশনকে (ইসি) সাহসিকতার সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১৬ মার্চ) বিকেলে বঙ্গভবনে নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশিদা সুলতানা, মো. আলমগীর এবং মো. […]

Continue Reading

চট্টগ্রামে করোনা আক্রান্ত ২ জন

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭১৯টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৬ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এ দিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২ জন মহানগর ও হাটহাজারীর বাসিন্দা। এসময়ে মৃত্যুবরণ করেনি কেউ। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ […]

Continue Reading