অভিনেত্রী আনোয়ারার জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

আজ বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কারণে এবারও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। এজন্য অনুষ্ঠানের শুরুতেই তিনি শিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বেলা ১২টার দিকে শুরু হয় পুরস্কার প্রদান। […]

Continue Reading

বাড্ডায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর বাড্ডার বেড়াইদে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার ভোররাত পৌণে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তৃতীয় তলা বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোঃ সাঈদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা […]

Continue Reading

গাজীপুরে স্ত্রী ও ছেলের হত্যাকারীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

মো:আলীআজগর খান পিরু: গাজীপুরের গাছা থানাধীন পূর্ব কলমেশ্বরে ঘুমন্ত স্ত্রী ও সৎ ছেলেকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া রিকশাচালক মো. মফিজুল ইসলাম (৫৫) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর তেজগাঁও নয়াটোলা আমবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার ইদুলপুর গ্রামে। পুলিশ বলছে, আদালতে তার […]

Continue Reading

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কক্সবাজারের উখিয়ায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উখিয়ার কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্প এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এখনো হতাহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। উখিয়াস্থ শাহপরীর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শেফায়েতুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকআপটি উখিয়া […]

Continue Reading

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-ই-খোদা। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত আর কোন মরদেহ বা নিখোঁজের তথ্য পায়নি। আমরা মাইকিং করেছি, কিন্তু কেউ অভিযোগ করেনি। সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, যাত্রীবাহী লঞ্চ এবং […]

Continue Reading

নির্বাচন ৫০-৬০ শতাংশ গ্রহণযোগ্য হলে সেটাও বড় সফলতা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘১শ শতাংশ সফলতা হয়তো হবে না, হয় না কখনো। কিন্তু সেটা যদি ৫০ শতাংশ ৬০ শতাংশও গ্রহণযোগ্য, সেটাও বড় সফলতা। মঙ্গলবার (২২ মার্চ) নির্বাচন ভবনের সভাকক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে এমন মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, ‘যারা (বিএনপি) ঘোষণা করেছেন নির্বাচনে অংশ নেবেন না। […]

Continue Reading

ভোক্তাদের বাড়তি দামে পণ্য কেনার অভ্যাস করতে বললেন এনবিআর চেয়ারম্যান

ভোক্তাদের বাড়তি দামে পণ্য কেনার অভ্যাস করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ভোক্তাদের বাড়তি দামে পণ্য কেনার অভ্যাস করতে বললেন এনবিআর চেয়ারম্যান শুভ খান মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর একটি হোটেলে বাজেট আলোচনায় অংশ নিয়ে একথা বলেন এনবিআরের চেয়ারম্যান। এসময় তিনি বলেন, ভোক্তারও একটু মানসিক প্রস্তুতি থাকতে […]

Continue Reading

করোনায় মৃত্যুশূন্য আরেকটি দিন, শনাক্ত ১২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে আজও কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ১১৭ জনই। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২১ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ […]

Continue Reading

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই চুলার গ্যাসের দাম ১০৫ টাকা বাড়ানোর সুপারিশ

খুলনা, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার গ্রাহকদের দুই চুলার গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা এবং এক চুলার গ্যাসের দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি। তবে সুন্দরবন গ্যাস কোম্পানি প্রস্তাব করেছে দুই চুলার জন্য ২১০০ টাকা (১১৫% বৃদ্ধি) এবং এক চুলার […]

Continue Reading

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও তিন লাশ উদ্ধার, নিহত বেড়ে ১১

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় তৃতীয় দিনে আরও দুইজনের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ শাহ সিমেন্ট এলাকা থেকে এক পুরুষ এবং হরিহপুর এলাকা থেকে তিন বা চার বছর বয়সী এক শিশুর লাশ সহ তিনটি লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। তাদের […]

Continue Reading

সুশীল সমাজের সঙ্গে ইসির সংলাপ আজ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনার জন্য শিক্ষাবিদদের পর এবার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার (২২ মার্চ) সংলাপে বসছে নির্বাচন কমিশন। রোববার (২০ মার্চ) ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান জাগো নিউজকে জানিয়েছিলেন, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর ৩০ মার্চ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবে ইসি। আগামী নির্বাচনগুলো কীভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা যায়, সে বিষয়ে […]

Continue Reading

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়াই ফিরে গেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি

বাংলাদেশ সফর শেষ করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। গত সোমবার দুপুরের ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন তিনি। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ আরও দুটি দেশ ভারত এবং শ্রীলঙ্কা সফর করে ফাইনালি ২৪শে মার্চ ওয়াশিংটনে ফিরবেন তিনি। ঢাকায় প্রায় ৩ দিন কাটিয়ে গেছেন স্টেট ডিপার্টমেন্টের চতুর্থ শীর্ষ (ফোর্থ র‌্যাঙ্কিং) কর্মকর্তা নুল্যান্ড। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের […]

Continue Reading

রেলপথে আধুনিক সেবা দিতে ২০০ কোচ কিনবে সরকার

যাত্রীদের আধুনিক, নিরাপদ ও আরামদায়ক সেবা দিতে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি প্যাসেঞ্জার ক্যারেজ (কোচ) কেনার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ (বিজি) প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হচ্ছে। অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে রেলওয়ে। জানা গেছে, ঢাকা […]

Continue Reading

বীমার ক্ষতিপূরণ-ব্যাংক ঋণ থেকে রেহাই পেতে ১২ বাসে আগুন

ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ ও ব্যাংক ঋণের দায় থেকে রেহাই পেতে ফরিদপুরে দুই হাজার কোটি টাকা অর্থপাচারের মামলায় জব্দ করা ১২টি বাসে আগুন দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকালে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা। […]

Continue Reading

বিশিষ্টজনদের সঙ্গে ইসির সংলাপ মঙ্গলবার

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার পরামর্শ নিতে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আগামী মঙ্গলবার (২২ মার্চ) সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টার দিকে ইসির সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা […]

Continue Reading

২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ১১৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ১১৬ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জনই থাকল। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জন। করোনাভাইরাস নিয়ে সোমবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস […]

Continue Reading

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ সোমবার দুপুর ১২টার দিকে পটুয়াখালির কলাপাড়ার ধানখালীর পায়রাতে দেশের বৃহত্তম ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে প্রথম সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় কোল জেটিতে দুই শ’ […]

Continue Reading

গাজীপুরে আন্তর্জাতিক বন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ইসমাঈল হোসেন/ আলী আজগর পিরু, গাজীপুরঃ আন্তর্জাতিক বন দিবস ২০২২ উপলক্ষে ঢাকা বন বিভাগের আয়োজনে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ২১ মার্চ সোমবার বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নৃরুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-সচিব মোঃ কামরুজ্জামান। এছাড়াও […]

Continue Reading

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, অভিযান সমাপ্ত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে লঞ্চটি উদ্ধার করে নারায়ণগঞ্জ বন্দর থানার কাশিপুর খালের উত্তর পাড়ে রাখা হয়েছে। উদ্ধারের পর লঞ্চটির ভেতরে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত লঞ্চটি উদ্ধার হওয়া এবং লঞ্চের ভেতরে আর কোনো মৃতদেহ না পাওয়ায় উদ্ধার […]

Continue Reading

রাজধানীর কল্যাণপুর বস্তিতে আগুন

রাজধানীর কল্যাণপুর নতুনবাজার বেলতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ৮টা ৫০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রাও কাজ করছেন।

Continue Reading

সয়াবিন তেলের দাম কমল লিটারে ৮ টাকা

আমদানি ও উৎপাদন পর্যায়ে সয়াবিন তেলের ওপর থেকে ভ্যাট কমানোর পর দাম নতুন করে নির্ধারণ করে দিয়েছে সরকার। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোতলজাত ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমে হয়েছে ৭৬০ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা […]

Continue Reading

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: সেই জাহাজ জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় চালকসহ জাহাজের সবাইকে আটক করেছে নৌ পুলিশ। রোববার (২০ মার্চ) সন্ধ্যায় জাহাজটি মেঘনা ঘাট এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা। তিনি জানান, এ ঘটনায় জাহাজ এমভি রূপসী-৯ ও জাহাজটির চালকসহ সবাইকে আটক […]

Continue Reading

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। মৃত ছয়জনের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ ও দুই শিশু রয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিক নিহত সবার নাম-পরিচয় জানা যায়নি। রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের […]

Continue Reading

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবি, ৫ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ মার্চ) দুপুরে লঞ্চডুবির ঘটনা ঘটে। লঞ্চটির বেশিরভাগ যাত্রীই শিক্ষার্থী বলে জানা গেছে। তবে উদ্ধার হওয়াদের নাম পরিচয় বিস্তারিত জানা যায়নি। জানা গেছে, শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চটির নাম ‘এমএম আশরাফ উদ্দিন’। কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি […]

Continue Reading

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: শিশুসহ ৪ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। রোববার (২০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানজীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিননগর ও সৈয়দপুরের মাঝামাঝি […]

Continue Reading