চৌগাছায় দুই ভাইকে কুপিয়ে হত্যা, ভাইপো আশঙ্কাজনক

যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত এক ভাইপোর অবস্থা আশঙ্কাজনক। ৭ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেক্সগুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুর রহমান ভদু খার ছেলে আয়ুব হোসেন খা (৬০) ও ইউনুচ আলি খা (৫৫)। এছাড়া আহত হয়েছেন আয়ুব হোসেনের […]

Continue Reading

ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হবার নির্দেশ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণের তীব্র দুর্ভোগের জন্য দায়ী ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় রপ্তানি ট্রফি-২০১৭-১৮’ হস্তান্তর অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন। রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের (ব্যবসায়ীদের) অবশ্যই সতর্ক থাকতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে যাতে […]

Continue Reading

এবার পদ্মা সেতু চালু হওয়া নিয়ে ভিন্ন বক্তব্য অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ডিসেম্বরে নয়, নির্ধারিত সময় জুনেই চালু হবে পদ্মা সেতু। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, এ বছরের শেষে নয়, বরং অর্থবছরের শেষদিকে চালু হবে পদ্মা সেতু। টোলের টাকা দিয়ে খরচ মেটানোর পাশাপাশি নতুন প্রকল্প হাতে নেওয়ার […]

Continue Reading

দেশের একটি মানুষও না খেয়ে নেই : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশে খাদ্যের কোনো সঙ্কট নেই। একটি মানুষও না খেয়ে নেই। অথচ বিএনপির একদল নেতা সারা দিন শুধু টেলিভিশনে ও পত্রপত্রিকায় খাদ্য সঙ্কটের কোরাস গেয়ে চলেছেন, যা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। কিছু বুদ্ধিজীবী ও সুশীল সমাজও এ কোরাসের […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৪, মৃত্যু নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৪ জনের শরীরে। এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জনই থাকল। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জন। করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক […]

Continue Reading

রাজধানীর কামরাঙ্গীরচরে আগুন

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, কামরাঙ্গীরচরের কয়লার ঘাট এলাকার একটি পলিথিন কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ ‍শুরু করে। তিনি বলেন, প্রায় ৪০ মিনিটের […]

Continue Reading

ডায়রিয়া ও কলেরার প্রকোপ : সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই ডায়রিয়া ও কলেরা রোগের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, স্বাস্থ্য ভালো রাখতে হলে দেশের পানি, বায়ু ও মাটিকে ভালো রাখতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে […]

Continue Reading

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এবছর দিবসটি পালন করছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’। এ বছর দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার আয়োজন, স্যুভেনির প্রকাশ, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, সড়কদ্বীপ সজ্জিতকরণ, চলচ্চিত্র প্রদর্শনী, সরকারি […]

Continue Reading

দই খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০

কিশোরগঞ্জের পাকু‌ন্দিয়ায় দই খাওয়া‌ কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইফতারের পর বাজা‌রের এক‌টি মি‌ষ্টির দোকান থেকে দই আগে-পরে খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই যুব‌কের ম‌ধ্যে কথাকাটাকা‌টি হয়। এ ঘটনা কেন্দ্র ক‌রে বাজার আদর্শপাড়া এবং জুনাইল গ্রামের লোকজন‌ দেশীয় অস্ত্র […]

Continue Reading

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশনের (র‌্যাব) সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে সহায়তা চেয়েছেন তিনি। বুধবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের […]

Continue Reading

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় আজ বৃহস্পতিবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ গ্যাসলাইন ও সার্ভিস গ্যাসলাইনের জরুরি কাজের জন্য এই গ্যাস থাকবে। গতকাল বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা তারাবো হতে […]

Continue Reading

মিষ্টিকুমড়া দিয়ে বেগুনি তৈরির পরামর্শ প্রধানমন্ত্রীর

বেগুনের পরিবর্তে মিষ্টিকুমড়া বা অন্য কোনো সবজি দিয়ে বেগুনি তৈরির পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বেগুনের দাম ১১০ টাকার ওপরে চলে গেল। সেটা এখন কমে ৮০ টাকায় এসেছে। বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যেসব সবজি […]

Continue Reading

গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে তথ্যমন্ত্রীর মতবিনিময়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বুধবার (৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে তার দফতরে গণমাধ্যমকর্মী আইন (চাকরির শর্তাবলি) ২০২২ এর খসড়া নিয়ে গণমাধ্যম নেতৃবৃন্দের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন। গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে তথ্যমন্ত্রীর মতবিনিময় তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, […]

Continue Reading

মিরপুরে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৩

রাজধানীর মিরপুর এলাকায় বুধবার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুই নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার জানান, বিকেল ৫টার দিকে মিরপুর-১-এর একটি আবাসিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও […]

Continue Reading

বাংলাদেশ কখনো ঋণখেলাপি ছিল না, হবেও না: প্রধানমন্ত্রী

সংবিধান লঙ্ঘনকারীদের কাছ থেকে সংবিধান রক্ষার কথা শোনা জাতির জন্য বড় দুর্ভাগ্য বলে সংসদে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ কখনো ঋণখেলাপি ছিল না, কোনোদিন হবেও না। বৈদেশিক ঋণ নিয়ে জালিয়াতি বিএনপির সময়ে করা হয়েছে বলেও জানান সরকারপ্রধান। বুধবার (৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা […]

Continue Reading

দেশে করোনা শনাক্ত ৩৬, মৃত্যু নেই

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এসময় নতুন শনাক্ত হয়েছে ৩৬ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জনে পৌঁছেছে। বুধবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

বগুড়ায় “গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প”- একনেকে অনুমোদন

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (৫ এপ্রিল) সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয় এ কমিটি। এর […]

Continue Reading

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

মানিকগঞ্জ সদরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১১ বুধবার দুপুর ৩টার দিকে ঢাকা-আরিচা মানিকগঞ্জের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন- হাফিজুর রহমান (২৮) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের তমিজুদ্দিনের ছেলে ও তার মা হাসনা বেগম (৫০)। মানিকগঞ্জ র‌্যাব-৪-এর […]

Continue Reading

টিসিবি’র বিক্রয় চলমান থাকায় নিত্যপণ্যের দাম কমেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিসিবি’র বিক্রয় কার্যক্রম চলমান থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। বুধবার (৬ এপ্রিল) সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনা মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব দেশেই পণ্যমূল্য লাগামহীনহারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে যুক্ত […]

Continue Reading

মানিকগঞ্জে দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। আজ দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- হাফিজুর রহমান ও তার মা হাসেমা বেগম। তাদের বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে। […]

Continue Reading

বছরের শেষ নাগাদ পদ্মা সেতু খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু চলতি বছরের শেষ নাগাদ যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে প্রশ্নটি উত্থাপন করেন নওগাঁ-২ আসনের শহীদুজ্জমান সরকার। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের উভয় প্রান্তে অ্যাপ্রোচ রোড ও […]

Continue Reading

গণমাধ্যমের সাথে সংলাপে বসেছে ইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার লক্ষ্যে করণীয় নির্ধারণে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এই সংলাপ শুরু হয়। এই ধাপে ৩৪ জন গণমাধ্যম ব্যক্তিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসি। এর মধ্যে উপস্থিত হয়েছেন ২৩ জন। […]

Continue Reading

দুদক পরিচালক জুলফিকার আলী মারা গেছেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মহাখালীর ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার সহকর্মী ও দুদকের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মো. জুলফিকার আলী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন তিনি। বেশ […]

Continue Reading

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া ও নূর আলমের ছেলে নয়ন সর্দার। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন। সৌদির বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ এ তথ্য নিশ্চিত […]

Continue Reading

সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

রাজধানীসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। শুষ্ক মৌসুমে জীবাণুমুক্ত পানি ও খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো চলতি বছরের প্রথম তিন মাসেই ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬২ হাজার রোগী। এর মধ্যে গত ১৬ মার্চ থেকে প্রতিদিনই আইসিডিডিআর,বিতে ভর্তি হচ্ছেন […]

Continue Reading