ঢাকা কলেজের শিক্ষার্থীদের ১০ দফা দাবি

নিউমার্কেটে ক্রেতাদের হয়রানি ও নারীদের যৌন হয়রানি বন্ধে একটি বিশেষ মনিটরিং সেল গঠনসহ ১০ দফা দাবি জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বুধবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দাবিগুলো উত্থাপন করেন। আহত শিক্ষার্থীদের একাংশকে সাথে নিয়ে ঢাকা কলেজের অডিটোরিয়ামে রাত ১১টা ২০ মিনিটে সংবাদ সম্মেলনে বসেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০টি দাবি […]

Continue Reading

গাজীপুরে থেকে চুরি হওয়া ৩৬ মোবাইল ফোন উদ্ধার

গাজীপুর: গাজীপুরের একটি দোকান থেকে চুরি হওয়াসহ ৩৬ মোবাইল ফোন উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে ৩৩টি স্যামসাং অ্যান্ড্রয়েড ও তিনটি অন্য ব্র্যান্ডের মোবাইল। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ ঘটনায় আবিদ হোসেন ও মো. বোরহান নামে দুজনকে আটক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বলেন, গাজীপুর সিটি করপোরেশনের […]

Continue Reading

ঈদে টানা ৯ দিন ছুটির আশা ভঙ্গ!

ঢাকা: ঈদের ছুটির সঙ্গে একদিনের ছুটি পেলে সরকারি চাকরিজীবীরা যে নয় দিনের ছুটির আশা করে আসছিলেন তা আর হচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৫ মে সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে না। সরকারি ক্যালেন্ডারে আগামী ২ থেকে ৪ মে তিন দিন ঈদের ছুটি নির্ধারিত আছে। তার আগে ১ মে শ্রমিক দিবস তথা মে দিবসের ছুটি। […]

Continue Reading

নিউমার্কেটে উড়ছে শান্তির সাদা পতাকা

ঢাকা: রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মার্কেটগুলোতে সাদা পতাকা উত্তোলন করেছেন ব্যবসায়ীরা। বুধবার (২০ এপ্রিল) দুপুরের পর থেকে নিউমার্কেট এলাকার বিভিন্ন ভবনে সাদা পতাকা উড়তে দেখা যায়। সরেজমিনে দেখা যায়, চন্দ্রিমা সুপার মার্কেট তৃতীয় তলা, নুরজাহান মার্কেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা, গাউছিয়া, চাঁদনী চক ও নিউ সুপার মার্কেটসহ অত্র এলাকার বিভিন্ন […]

Continue Reading

তিন ভাইকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু দুজন আহত

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত ব্যক্তির দুই ভাই।

Continue Reading

ঢাকা কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণ, সড়কে শিক্ষার্থী-পুলিশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের পর আজ বুধবার বিকেল থেকে দোকান খোলা শুরু হয়েছে। এর দুই ঘণ্টা না যেতেই বিকেল ৫টার দিকে ঢাকা কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে। একাধিক দাবি নিয়ে ফের ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছেন। শিক্ষার্থীরা সড়কে নানা স্লোগান দিচ্ছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ […]

Continue Reading

দিনভর বৃষ্টি শেষে বিকেলে রাজধানীতে যানজট

ঢাকা: সকাল থেকে রাজধানীর বিভিন্ন থেমে থেমে বৃষ্টি হয়। এদিকে কর্মব্যস্তরা বিকেলে বাড়ি ফেরার জন্য অনেকটা ব্যস্ত হয়ে পড়েছেন। এতেই নগরীতে বেড়ে গেছে যানজট। সবাই ব্যস্ত হয়ে পড়েছেন বাড়ি ফেরার তাগিদে। বুধবার (২০ এপ্রিল) রাজধানীর পান্থপথ, কারওয়ান বাজার, ফার্মগেট, বাংলামোটর, বিজয় স্মরণী, জাহাঙ্গীর গেট, মহাখালী, বনানী, বাড্ডা, রামপুরা, উত্তরা এলাকায় যানবাহনের প্রচণ্ড চাপ দেখা যায়। […]

Continue Reading

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৮

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ […]

Continue Reading

ফের মুখোমুখি শিক্ষার্থী-ব্যবসায়ী, নিউমার্কেট এলাকায় উত্তেজনা

রাজধানীর নিউমার্কেটের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। ফলে ওই এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এসময় সেখানে ১০-১২টি পটকা ফাটানোর শব্দ শোনা যায়। দুই পক্ষ আবারও মুখোমুখি অবস্থান নেওয়ায় ওই এলাকার সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, বুধবার (২০ এপ্রিল) বিকেলে নিউমার্কেট খুলে দেওয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে […]

Continue Reading

নিউমার্কেট দ্রুতই খুলে দেয়ার সিদ্ধান্ত’

রাজধানীর নিউমার্কেট এলাকার দোকানগুলো দ্রুতই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। আজ বুধবার শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। ঢাকা কলেজের প্রশাসনকে নিয়ে আমরা কমিটি গঠন করবো। যাতে ভবিষ্যতে এই ধরনের তুচ্ছ ঘটনাকে […]

Continue Reading

নান্দাইলে বিস্ফোরণে উড়ে গেল বাড়ির দেয়াল, দুই নারীর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে একটি বাড়িতে আতশবাজির বিস্ফোরণে দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, নিহত দুই নারী সকালে ওই বাড়িতে পটকা বানাচ্ছিলেন। এ সময় কারখানার ওপর বজ্রপাত হয়। বজ্রপাত ও কেমিকেল সংমিশ্রণে বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির দেয়ালের ইট খসে পড়ে […]

Continue Reading

নিউমার্কেট বন্ধ, কলেজও বন্ধ, পরিস্থিতি শান্ত, যান চলাচল স্বাভাবিক

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর আজ নিউমার্কেট এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা আজ সকালে দোকানপাট খোলেনি। ব্যবসায়ী বা কর্মচারীদের সড়কে দেখা যায়নি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কে নামেনি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যানচলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছেন। আজ সকাল ১০টায় নিউমার্কেট এলাকায় […]

Continue Reading

নিউমার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধের দাবি

রাজধানীর নিউমার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান ঢাকা কলেজের এক শিক্ষার্থী। তিনি বলেন, ‘গুলি করার পারমিশন কেন দিল? শিক্ষার্থীদের ওপর তারা গুলি করতে পারে না। এই সিদ্ধান্ত যিনি দিয়েছেন রমনা জোনের ডিসি হোক, আর এডিসি হোক, আর নিউমার্কেট থানার ওসি হোক, যেহেতু তারা এটা […]

Continue Reading

নিউমার্কেট এলাকার সংঘর্ষে নিহত ১

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত নাহিদ হোসেন (২০) নামে এক যুবক ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, নাহিদ নাদিম হোসেনের ছেলে। তিনি কামরাঙ্গীরচর দেওয়ান বাড়ি এলাকার রনি মার্কেটে থাকেন। তিনি বাটা সিগন্যাল এলাকায় ডি-লিংক নামক […]

Continue Reading

নিউমার্কেটে সংঘর্ষ: বেরিয়ে এল নেপথ্যের কারণ

রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের নেপথ্যের কারণ বের হয়ে এসেছে। শিক্ষার্থীরা খেয়ে বিল কম দিয়েছে- ব্যবসায়ীদের এমন অভিযোগের সতত্যা মেলেনি। উল্টো দেখা যায়, ব্যবসায়ীদের নিজেদের বিতণ্ডায় শিক্ষার্থীদের ডেকে সোমবার (১৮ এপ্রিল) মধ্যরাত থেকে দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জন সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে হল ও ক্যাম্পাস বন্ধ […]

Continue Reading

প্রয়োজনে লাশ হবো তবু হল ছাড়ব না

ঢাকা বিশ্ববিদ্যালয়: নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের জের ধরে আবাসিক হল বন্ধ করে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হলেও সেটি প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগে নির্দেশ দেন। শিক্ষার্থীরা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অধ্যক্ষকে অবরুদ্ধ করেন। পরবর্তীতে কলেজের শহীদ আ […]

Continue Reading

ছাত্ররা ছাড়লেও ব্যবসায়ীরা ভাঙল অ্যাম্বুলেন্স

নিউমার্কেটের দোকান কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে রক্ষা পেল না রোগীবাহী অ্যাম্বুলেন্স। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নীলক্ষেত এলাকা থেকে ঢাকা কলেজ পেরিয়ে যাওয়ার সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করেন ব্যবসায়ীরা। হামলার শিকার অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে জানান, রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে অপারেশনের রোগী নিয়ে ঢাকা মেডিকেলে যাওয়ার পথে ব্যবসায়ীদের […]

Continue Reading

ঢাকা কলেজের সঙ্গে একাত্মতা, আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের মিছিল

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের মধ্যেই ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মিছিল বের করেন সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশিবাজার থেকে মিছিল নিয়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নেন আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা। তখন তারা ‘ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, ভাই ভাই, ভাই ভাই/ আমরা যাচ্ছি তোমরা চলো, ঢাকা কলেজ রক্ষা করো/ ঢাকা কলেজের […]

Continue Reading

আশা করছি, কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ থেমে যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষ কিছুক্ষণের মধ্যে থেমে যাবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয় সাংবাদিককদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আশা করছি, কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা কুলডাউন হবে। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে।’ এ সময় ঢাকা মেট্রোপলিটন […]

Continue Reading

নিউমার্কেট এলাকায় তুমুল সংঘর্ষ, নূরজাহান মার্কেটে আগুন, টিয়ার শেল নিক্ষেপ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নূরজাহান মার্কেটের নিচতলায় আগুন ধরিয়ে দিয়েছে। চন্দ্রিমা মার্কেটেও ধোঁয়া উঠতে দেখা যায়। এসময় ককটেল বিস্ফোরণ ও পেট্রল বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করছে। পিটিয়ে রক্তাক্ত করেছে বেশ কয়েকজন সাংবাদিককে। তারা ভাঙচুর […]

Continue Reading

ঢাকা কলেজের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ : সাংবাদিকসহ আহত শতাধিক

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা যায়নি। এর আগে সকালে নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তায় ব্যারিকেড দেয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় সংঘর্ষ। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড় […]

Continue Reading

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের ফের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার পর ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধের জেরে এ সংঘর্ষ শুরু হয়। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ঢাকা কলেজের ভবনের ছাদ থেকে নিউ মার্কেটের দিকে ইট-পাটকেল ছুটতে দেখা গেছে […]

Continue Reading

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে ৯দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে আগামী ২০-২২ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরের পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করবেন। এই সফরে […]

Continue Reading

হাওরে আর রাস্তাঘাট নয়, তৈরী সড়কে আরো সেতু করা হবে!

পানির প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য হাওর এলাকায় নতুন করে আর কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনে ওইসব এলাকায় এলিভেটেড সড়ক নির্মাণ করা হবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, মন্ত্রিসভার […]

Continue Reading

ত্রিমূখী সংঘর্ষ, গেলো রাতভর রণক্ষেত্র ছিল নিউমার্কেট এলাকা

ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়লে পুলিশের সাথে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের ইট-পাটকেল ও পুলিশের ছোঁড়া রাবার বুলেটে এ সময় শিক্ষার্থী, পুলিশ ও ব্যবসায়ীসহ আহত হয়েছে অতন্ত অর্ধশতাধিক। কিভাবে ঘটনার সূত্রপাত […]

Continue Reading