নাটোরে বাস ধর্মঘটের ডাক

নাটোরে জেলা বাস মালিক সমিতির অফিসে হামলাকারীদের আটকের জন্য ২৬ এপ্রিল পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি। অন্যথায় ২৭ এপ্রিল থেকে নাটোর জেলায় যাত্রীবাহী বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে শহরের কানাইখালি নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির আহবায়ক লক্ষণ পোদ্দার। […]

Continue Reading

করোনা বাড়ছে, দেশবাসীকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বিশ্বের অনেক দেশে করোনাভাইরাস বৃদ্ধি পাচ্ছে। এ কারণে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, নিজেরা শুধু ভালো থাকলেও হবে না। প্রতিবেশীসহ দেশের দরিদ্র মানুষের দিকে লক্ষ্য রাখতে হবে। তারা যেন ঈদ ভালো […]

Continue Reading

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের আশঙ্কা নেই: সড়ক সচিব

টাঙ্গাইল: রাস্তার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট না হওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াইয়ে নির্মিত ফ্লাইওভার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ঈদের আগেই ২৫ এপ্রিল এ মহাসড়কের টাঙ্গাইলের গোড়াই ফ্লাইওভার ও সিরাজগঞ্জের নকল ব্রিজ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে […]

Continue Reading

অনলাইনে ভোটার আবেদন সাময়িক বন্ধ রাখার ভাবনা

ঢাকা: অনলাইনে ভোটার হওয়ার আবেদন কার্যক্রম সাময়িক বন্ধ রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। ছয় মাস এ কার্যক্রম বন্ধ রাখা হতে পারে। ইসি সূত্র জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কমিশন। তবে বিষয়টি প্রস্তাবনা আকারে রয়েছে, কমিশন এখনো অনুমোদন দেয়নি। সম্প্রতি অনুষ্ঠিত ভোটার তালিকা হালনাগাদ তদারকি কমিটির বৈঠকের কার্যবিবরণীতে বিষয়টি […]

Continue Reading

দেশে করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৬

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়েছে। শনিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ […]

Continue Reading

ইমামের বেতন তোলা নিয়ে মসজিদে সংঘর্ষ, নিহত ১

রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের সলঙ্গায় মসজিদে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত খোরশেদ আলম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত খোরশেদ চক মনোহরপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় সলঙ্গা থানা পুলিশ চকমনোহরপুর গ্রামের ইউসুফ আলী (৫৫) […]

Continue Reading

বছরের সর্বশ্রেষ্ঠ বরকতময় রাত হলো শবে কদর

বছরের সর্বশ্রেষ্ঠ বরকতময় রাত হলো শবে কদর। জীবন্ত মুজিজা মহাগ্রন্থ আল–কোরআন এই রাতেই প্রথম নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মাহাত্ম্যপূর্ণ রজনীতে। আপনি কি জানেন মহিমাময় রাত্রি কী? মহিমান্বিত নিশি সহস্র মাস অপেক্ষা উত্তম। সে রাত্রিতে ফেরেশতারা রুহুল কুদুস হজরত জিবরাইল (আ.) সমভিব্যাহারে অবতরণ করেন; তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও […]

Continue Reading

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, কমলাপুরে উপচেপড়া ভিড়

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি আজ শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে ২৭শে এপ্রিলের টিকিট। সকাল ৮টায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনের লাইনে ভিড় করছেন টিকিট প্রত্যাশীরা। কমলাপুরে প্রতিটি কাউন্টারের সামনেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এবার কমলাপুরসহ পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। […]

Continue Reading

পাঁচ স্টেশনে পাওয়া যাবে ট্রেনের অগ্রিম টিকিট

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের শুধু রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে টিকিট কেনার চাপ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেলওয়ে। এবার ঈদের অগ্রিম টিকিট রাজধানীর মোট ৫টি স্টেশনে ভাগ করে দেওয়া হয়েছে। অঞ্চলভেদে স্টেশনগুলো হচ্ছে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও […]

Continue Reading

আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঢাকা: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। ইন্টারনেটেও ই-টিকিটিংয়ের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হবে। ‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে যাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন […]

Continue Reading

আজ থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হবে

করোনাকালীন পুষ্টি পরিস্থিতির অবনতি হয়েছে। করোনার কারণে দারিদ্র্য পীড়িত মানুষের মধ্যে খাদ্য বৈষম্যের কারণে কম ওজনের শিশু জন্ম নেয়া, শিশুরা বেঁচে থাকলেও খর্বকায় হওয়া আবার উচ্চতা ঠিক থাকলেও অপুষ্টির কারণে কম ওজন বিশিষ্ট হয়ে বেড়ে উঠার প্রবণতা বেড়েছে। দারিদ্র্যের কারণে শিশুদের মধ্যে ভিটামিন-ডি, ক্যালসিয়াম, ফলিক এসিডের ঘাটতি বেশ স্পষ্ট। এই পরিস্থিতিতে শনিবার (২৩শে এপ্রিল) থেকে […]

Continue Reading

ইমাম বাদ দেয়া নিয়ে মসজিদে সংঘর্ষ, আহত ১৫

বগুড়ার শেরপুরে মসজিদের ইমাম পরিবর্তন নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারগ্রাম জামে মসজিদে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জানান, বেশ কিছুদিন ধরেই দারুগ্রাম জামে মসজিদের স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল করিম ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিদিন পাঁচ ওয়াক্তসহ শুক্রবারের […]

Continue Reading

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা ১০ লাখ টাকায় প্রশ্ন বিক্রি, আটক ১৩

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ ১৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটকদের মধ্যে ১০ জন পরীক্ষার্থী। এসময় তাদের কাছ থেকে কয়েকটি ব্লাংক চেক, বিভিন্ন পরীক্ষা পাসের মূল সনদপত্র ও ৮টি মোবাইল উদ্ধার করা হয়। এসব ভুয়া প্রশ্নপত্র জেলাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার শিক্ষার্থীদের কাছে ১০ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে। […]

Continue Reading

শুধু করোনা নয়, সব টিকাই দেশে উৎপাদনের ব্যবস্থা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: শুধু করোনা ভাইরাসের টিকা নয়, সব ধরনের টিকাই দেশে উৎপাদন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালী তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে […]

Continue Reading

ঈদের ছুটিতে স্বপ্ন দেখছেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা

ঈদের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক সমাগমের সম্ভাবনাকে কেন্দ্র করে ভালো ব্যবসার স্বপ্ন দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। তাই পাঁচ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো প্রহর গুনছে পর্যটকদের স্বাগত জানাতে। একই সঙ্গে চলছে নতুন সাজে সাজানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। আর পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। রমজানে সৈকত এখন পর্যটকশূন্য। বালিয়াড়ি বা […]

Continue Reading

অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড়

ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। টিকিটের জন্য রাত ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছেন বলেও জানালেন কেউ কেউ। আগামী ২ মে ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। আগামী ২৬ তারিখের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। আর তা সংগ্রহ করতে গিয়েই ভোগান্তিতে পড়েছেন অনেকে। […]

Continue Reading

নিহত মুরসালিনের ব্যান্ডেজ খুলে যা দেখা গেল

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় নিহত মো. মুরসালিনের মাথায় গভীর ফাটা জখম পাওয়া গেছে। মুখমণ্ডলের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান মুরসালিন। এরপর তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নিউমার্কেট থানার পুলিশ সদস্য হালদার অর্পিত ঠাকুর। মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে লেখা হয়েছে, মারপিট […]

Continue Reading

আগামী নির্বাচনেও এমপি পদে লড়তে চান তাহেরী

ঢাকা: একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ব্রাহ্মণবাড়ীয়া-২ আসন থেকে। দ্বাদশ জাতীয় নির্বাচনেও অংশ নিতে চান আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরী। দেশ, জাতি ও ইসলামের জন্য কাজের অংশ হিসেবেই নির্বাচন করতে চান বলে জানান তিনি। বৃহস্পতিবার (২১ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তাহেরী একথা বলেন। তাহেরী বলেন, আমি গত নির্বাচন করেছি, আসলে […]

Continue Reading

গাজীপুরে জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল

গাজীপুরে জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সার্কিট হাউজ প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে সংরক্ষিত মহিলা আসনের এমপি সামসুন নাহার ভূইয়া, গাজীপুরের জেলা ও দায়রা জজ মমতাজ বেগম, […]

Continue Reading

দেশে করোনা শনাক্ত আরো ৪৫, মৃত্যু নেই

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৫ জনের শরীরে। ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ […]

Continue Reading

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারে ডিইউজের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীর নিউমার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এছাড়া আগামী ২৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারকে সাংবাদিক হত্যা, হয়রানি, নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের সুরক্ষার দাবিতে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়া হয়। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিইউজে আয়োজিত এক বিক্ষোভ […]

Continue Reading

বীরগঞ্জে সরকারী রাস্তার গাছ কর্তন

দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জের ইউনিয়ন পরিষদের আওতায় স্কুলের যাতায়াতের সরকারী রাস্তার গাছ কাটার সংবাদ পেয়ে ইউনিয়ন ভুমি কর্মকর্তা আটক করে, যা পরে ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার পলাশবাড়ী ইউএসি উচ্চ বিদ্যালয় ও বাজারে যাতায়াতের জন্য সরকারী রাস্তার গাছ প্রতিবেশী মৃত মিয়া হোসেনের পুত্র সিদ্দিক হোসেন গাছগুলী কাটার সংবাদ পেয়ে […]

Continue Reading

দুদিন পর খুলেছে নিউমার্কেট

ব্যবসায়ী-শিক্ষার্থীদের সমঝোতা বৈঠকের পর আজ খুলেছে নিউমার্কেট এলাকার বিপনিবিতান ও দোকানপাট। সংঘর্ষের কারণে দুদিন বন্ধ থাকার পর আজ সকাল ১০টার পর থেকে নিউমার্কেট এলাকার দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। ঈদের ভরা মওসুমে দোকান খুলতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বুধবার রাতে রাজধানীর সায়েন্সল্যাবে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ী […]

Continue Reading

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় তিন মামলা, আসামি ৭০০

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় হত্যাসহ তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় ৭০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বিস্ফোরণ, দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাওপোড়াও, পুলিশের কাজের বাধা দেয়ার অভিযোগে দুটি মামলা করেছেন নিউমার্কেট থানার এসআই মেহেদী হাসান ও পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির। আর সংঘর্ষে নিহত ডেলিভারিম্যান […]

Continue Reading

নিউমার্কেটে সংঘর্ষ: এবার মোরসালিনের মৃত্যু

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এবার আহত দোকান কর্মচারি মোরসালিন (২৬) মারা গেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মোরসালিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে নিউমার্কেটে […]

Continue Reading