পদ্মা সেতুতে দুর্ঘটনা, মামলা নেবে কোন থানা?

পদ্মা সেতুর মাঝপথে প্রথম সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনায় মামলা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। দুই প্রান্তে নতুন দুটি থানা হলেও সেতুর মাঝখানের ২ দশমিক ৪০ কিলোমিটার সড়কপথ তাদের আওতার বাইরেই রয়ে গেছে। এটি প্রায় ২২ কিলোমিটার দূরে মাদারীপুরের শিবচর থানার মধ্যে পড়ায় মামলা করা নিয়ে দেখা দিয়েছে আইনি মারপ্যাঁচ। স্বপ্নজয়ের পর পদ্মা সেতুতে দিনরাত চলাচল […]

Continue Reading

৪০ হাজার ঘরবাড়ির তালিকা প্রধানমন্ত্রীর দফতরে

ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনো সামাল দেয়া সম্ভব হয়নি উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে। বন্যার পানি ধীরে ধীরে নামলেও এখনো অনেকে আশ্রয়কেন্দ্রে রয়েছেন। বুধবার (২৯ জুন) থেমে থেমে বৃষ্টি হয়েছে সিলেটে। এরইমধ্যে বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে সিলেট জেলা প্রশাসন। বুধবার (২৯ জুন) সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে আবার বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড […]

Continue Reading

এবার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতেও মোটরসাইকেল নিষিদ্ধ হচ্ছে!

পদ্মা সেতুর পর এবার দেশের প্রথম এক্সপ্রেসওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কেও (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মোটরসাইকেল নিষিদ্ধের কথা ভাবছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। ইতোমধ্যে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার প্রস্তাবও পাঠিয়েছে সংস্থাটি। আজ বুধবার রাজধানীর সড়ক ভবনে সওজের সঙ্গে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানান সওজের প্রধান প্রকৌশলী এ কে […]

Continue Reading

সিলেটে অস্বাভাবিক হারে বাড়ছে পানিবাহিত রোগ

সিলেট: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পুরো সিলেট বিভাগ। বিভাগের মধ্যে সিলেট নগর ও জেলার ৮০ শতাংশ এবং সুনামগঞ্জ জেলার ৯০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। গত ৩/৪ দিন বন্যার পানি নামতে শুরু করায় অনেকটা স্বস্তি ফিরেছে জনমনে। তবে প্লাবিত এলাকাগুলোয় এখনো পানিবন্দী মানুষ। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া বেশিরভাগে বাড়ি ফিরেছে। আর এলাকায়গুলোতে দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। দুর্গত […]

Continue Reading

চিকিৎসার জন্য কথায় কথায় বিদেশ যাওয়া উচিত না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, সবাই দেশি পণ্য ব্যবহার করুন, দেশি পণ্য ব্যবহারের দিকে নজর দিন। দেশের চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। কথায় কথায় চিকিৎসার জন্য বিদেশে ছুটে যাওয়া উচিত না। বুধবার (৩০ মে) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মুদ্রাস্ফীতি যাতে নিয়ন্ত্রণে […]

Continue Reading

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ৯ জুলাই

মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। বুধবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে এক ঘোষণায় জানায় সৌদি কর্তৃপক্ষ। ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণার সাথে সাথে দেশটির কর্মকর্তারা আরো জানায়, শুক্রবার (৮ জুলাই) হবে আরাফাতের দিন। উল্লেখ্য, বাংলাদেশে জিলহজ মাসের […]

Continue Reading

সাভারে শিক্ষক হত্যা মামলার আসামী শ্রীপুরে গ্রেফতার

রমজান আলী রুবেল, শ্রীপুর( গাজীপুর)ঃ সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি […]

Continue Reading

সীতাকুণ্ডে নিহত প্রত্যেককে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে নিহত প্রত্যেককে দুই কোটি টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিট আবেদনে বিস্ফোরক বিষয়ক বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ও ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। বুধবার দুটি মানবাধিকার সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট […]

Continue Reading

আরও ৪৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬ জনে। বুধবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪০ রোগী […]

Continue Reading

চারদিন পর করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ২২৪১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোনো রোগীর মৃত্যু হয়নি। চারদিন করোনায় মৃত্যুশূন্যের খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এরআগে গত ২৪ জুন করোনায় মৃত্যুশূন্য ছিলে দেশ। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জনই রয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৪১ জনের। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ […]

Continue Reading

ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে ৫০ ঘণ্টা

কারিগরি উন্নয়নের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে ২ জুলাই (শনিবার) রাত পর্যন্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে। আজ বুধবার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৩০ জুন বৃহস্পতিবার রাত ৯টা ৫৯ মিনিট থেকে ২ জুলাই শনিবার রাত ১১টা ৫৯ […]

Continue Reading

ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি

ভারতের উজানের ঢলে তিস্তার পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার দুপুর ১২টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৬২ সেন্টিমিটার, যা বিপৎসীমার শূন্য দশমিক ২ সেন্টিমিটার ওপর। এদিকে গত এক সপ্তাহ ধরে পানি কমতে থাকলেও বুধবার দুপুর থেকে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার […]

Continue Reading

ভোট আছে ভোটার নেই

বরগুনা: শেষ দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বুধবার (২৯ জুন) বরগুনার বেতাগী ও তালতলী উপজেলায় একটি করে মোট দুটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। তবে দুপুরের পর থেকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। বুধবার (২৯ জুন) দুপুর ১টার দিকে ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের ৮৬ নং কাজিরাবাদ চেরাগ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এমনই চিত্র দেখা গেছে। […]

Continue Reading

আশুলিয়ায় শিক্ষক হত্যা : অভিযুক্ত শিক্ষার্থীর বাবা গ্রেফতার

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে (৩৫) পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জল হোসেনকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। ওসি আরো বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে […]

Continue Reading

কোরবানির ঈদ কবে জানা যাবে বৃহস্পতিবার

দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৩ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন। তিনি বলেন, বৃহস্পতিবার বাদ মাগরিব বায়তুল […]

Continue Reading

পোস্তগোলা ব্রিজ দিয়ে যাতায়াতকারীদের জন্য সুখবর

আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে কোনো যানবাহন থেকে আলাদা টোল নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। পদ্মা সেতুকে কেন্দ্র করে টোল হবে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। আজ বুধবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট […]

Continue Reading

দক্ষিণ সিটির উপ-কর কর্মকর্তাসহ ৩২ জনকে অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও করপোরেশনের সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী মো: সেলিম খানসহ ৩২ জনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সই করা পৃথক পৃথক আদেশে তাদের অপসারণ করা হয়। মো: সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল-৫ এর উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও […]

Continue Reading

সায়মা ওয়াজেদের মমত্ববোধ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দায়িত্ব পালন করা বিটিভির দুই চিত্রগ্রাহক প্রধানমন্ত্রীকন্যার কাছ থেকে পেলেন ‘অনন্য উপহার’। এর মধ্য দিয়ে শেখ হাসিনার কন্যা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং বাংলাদেশে অটিজম আন্দোলনের পথিকৃৎ সায়মা ওয়াজেদের জনসাধারণের প্রতি প্রগাঢ় ভালোবাসা ও মমত্ববোধের এক অনুপম দৃষ্টান্ত মিলেছে। মঙ্গলবার (২৮ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম […]

Continue Reading

করোনা বেড়ে যাওয়ায় জরুরি ৬ নির্দেশনা

সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় ৬ দফা জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জুন) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চলাচল ও সার্বিক কার্যাবলীর ক্ষেত্রে এসব নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ১৪ জুন কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় নেয়া সুপারিশ প্রতিপালনের জন্য এবং কোভিড প্রতিরোধকল্পে নিচের নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য অনুরোধ […]

Continue Reading

এসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৫৫০ জন প্রার্থীর মধ্যে জাতীয় মেধার ভিত্তিতে ৮৭৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত ফলাফল www.police.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

৬ জুলাই থেকে চলবে পশুবাহী বিশেষ ট্রেন

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে পশু খামারিদের ভোগান্তি কমাতে ও স্বল্প খরচে পশু ক্রেতাদের কাছে পৌঁছাতে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ট্রেনটি গবাদিপশু পরিবহন করবে। মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ৬ […]

Continue Reading

চট্টগ্রামে বিদ্যুৎ সাবস্টেশনে আগুন

চট্টগ্রামের বাকলিয়া বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

Continue Reading

করোনায় ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৮৭, সংক্রমনের হার ১৫.৪৭ ভাগ

ঢাকা: দেশে করোনায় ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৮৭, সংক্রমনের হার ১৫.৪৭ ভাগ। আজ স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৪৫ জনে। আক্রান্ত হয়েছেন আরো দুই হাজার ৮৭ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬৯ […]

Continue Reading

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে : নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত সাময়িক। সেতুতে স্পিডগান মেশিন ও সিসি ক্যামেরা বসানোর পরই মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে।কবে থেকে মোটরসাইকেল চলবে, তা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’ আজ মঙ্গলবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের […]

Continue Reading

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে সেতু ও ফ্লাইওভার নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজারের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত না করে তার পরিবর্তে ফ্লাইওভার নির্মাণের নির্দেশ দিয়েছেন। বন্যার পানি সরে যাওয়ার জন্য এসব সড়ক কেটে ফেলা হয়েছে। এ ছাড়া বন্যায় অনেক সড়ক ও সেতু ভেঙ্গে গেছে। পানি চলাচল নির্বিঘ্ন রাখতে এ সব ক্ষতিগ্রস্ত জায়গায় নতুন করে সড়ক নির্মাণ না করে তার পরিবর্তে […]

Continue Reading