মেট্রোরেলের সংশোধিত প্রস্তাবসহ ৮ প্রকল্প অনুমোদন

মতিঝিল থেকে কমলাপুর লাইনে সিভিল ওয়ার্কস, রোলিং স্টকস মডিফিকেশন, স্টেশন প্লাজা নির্মাণের লক্ষ্যে মেট্রোরেল প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়েছে। সংশোধিত প্রস্তাবনা অনুযায়ী, প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে দেড় বছর এবং ব্যয় বেড়েছে ১১ হাজার ৪৮৭ কোটি টাকা। মেট্রোরেলের দৈর্ঘ্য বাড়বে ১ দশমিক ১৬ কিলোমিটার। এই প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ […]

Continue Reading

বিদ্যুৎসহ সব ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎসহ সব ক্ষেত্রে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ আহ্বান জানান তিনি। এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান […]

Continue Reading

একদিন মানুষ জানবে সাবরিনা নিরপরাধ ছিল

‘আমি তো সেদিনই মরে গেছি। যেদিন আমাকে কারাগারে ঢোকানো হয়েছে। আমি কারাগার থেকে বের হবো কি না, বড় কথা না। বড় কথা হলো- দেশবাসী জানল আমি অপরাধী’, বলেছেন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় ১১ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। প্রতিক্রিয়ায় […]

Continue Reading

শিশুদের করোনার টিকা দেয়া শুরু জুলাইয়ের শেষে

চলতি জুলাই মাসের শেষে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা: খুরশিদ আলম। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বুস্টার ডোজ কার্যক্রম পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি। এর আগে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী মাসে […]

Continue Reading

সরকারি এক ভবনেই ২৪শ টন এসি

রাজধানীতে অবস্থিত একটি সরকারি ভবনেই দুই হাজার ৪০০ টন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ব্যবহার করা হয়। তথ্য দেখে চোখ কপালে উঠলেও এটিই সঠিক। টনের হিসাবে দেশের সবচেয়ে বেশি এসি ব্যবহার করা হয় এই অফিসে। রাজধানীর পান্থপথে অবস্থিত পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদরদপ্তর পানি ভবনের চিত্র এটি। যদিও সরকারের প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের […]

Continue Reading

সাতক্ষীরায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২৫ হাজার মানুষ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের দূর্গাবাটি এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হওয়ার চার দিন অতিবাহিত হলেও প্রবল জোয়ারের কারণে তা এখনও সংস্কার করা সম্ভব হয়নি। তাই লোকালয়ে পানি প্রবেশের স্রোতধারা আটকানো যায়নি। এতে বুড়িগোয়ালিনী ইউনিয়নসহ আশপাশের ১৫টি গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। প্রতিদিন জোয়ারভাটায় প্লাবিত হচ্ছে বাড়িঘর। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় […]

Continue Reading

বুস্টার ডোজ দিবস আজ

আজ (মঙ্গলবার, ১৯ জুলাই) বুস্টার ডোজ দিবস। করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী এ বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর। এ দিনে ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার লক্ষ্যে দেশব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এতে ৭৫ লাখ টিকা বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হবে। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও তুলনামূলক কম বুস্টার […]

Continue Reading

এক ঘণ্টার লোডশেডিং দেখবে দেশবাসী

বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে সারাদেশে এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিং করা হবে। এছাড়া জ্বালানি তেলের লোকসান কমাতে বন্ধ করা হয়েছে ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র। সোমবার (১৮ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, আগামী এক সপ্তাহ সারাদেশের সব এলাকায় বিকেল ৫টা থেকে রাত ১১টা […]

Continue Reading

টঙ্গীতে গৃহবধূকে হত্যা করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

গাজীপুরের টঙ্গীতে নার্গিস আক্তার (৪০) নামের এক গৃহবধূকে হত্যা করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ জুলাই) রাত পৌনে ৮টায় টঙ্গীর দক্ষিণ ভরান মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামী নায়েব আলী খান জানান, তিনি আশুলিয়া একটি পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার সকালে তিনি কাজে চলে যান। দুপুরে নিহত নার্গিসের মেয়ে নেত্রকোনা থেকে একাধিকবার মোবাইল […]

Continue Reading

৪ ঘণ্টা যাত্রীদের আটকে রেখে ঢাকায় ফিরল বিমান

ভারতের কলকাতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চার ঘণ্টা আটকে ছিল। এ সময় ফ্লাইটের ভেতরে থাকা যাত্রীদের বের হতে দেওয়া হয়নি। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৯৬ ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি কলকাতা ছাড়ে। ২৮ মিনিট আকাশে […]

Continue Reading

ত্রিশালে আলোচিত সড়ক দুর্ঘটনার চালক গ্রেফতার

ঢাকা: বহুল আলোচিত ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবা-মাসহ ০১ সন্তানের নির্মম মৃত্যু ও অলৌকিকভাবে শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘটনায় ঘাতক ট্রাক চালক রাজু আহমেদ শিপনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৮ জুলাই) ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ […]

Continue Reading

স্বাস্থ্য মন্ত্রণালয় একা ডেঙ্গু নির্মূল করতে পারবে না : জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এডিস মশা বৃদ্ধি পেয়েছে। এটি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে। কিন্তু মন্ত্রণালয় একা ডেঙ্গু নির্মূল করতে পারবে না। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় একা ডেঙ্গু নির্মূল করতে পারবে না। এক্ষেত্রে এলজিআরডি, পরিবেশ মন্ত্রণালয়, ঢাকার দুই সিটি কর্পোরেশন; সর্বোপরি জনগণকে সচেতন হতে হবে। সোমবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের এক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে […]

Continue Reading

প্রাপ্ত ভোটের হারের ভিত্তিতে আসন বণ্টনের পক্ষে সিইসি

ঢাকা: সংসদ নির্বাচন আসনভিত্তিক না হয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার পক্ষে মতামত তুলে ধরলেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, যে দল যত সংখ্যক ভোট পাবে, সেই হারে জাতীয় সংসদের আসন পাবে- এমন বিধান আনলে আমাদের পরিশ্রম অর্ধেক কমে যাবে। কমবে পেশি শক্তির প্রভাবও। সোমবার (১৮ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির […]

Continue Reading

প্রচণ্ড গরমে রাজশাহীতে বাড়ছে রোগ, হাসপাতালে রোগীর চাপ

আষাঢ় শেষে আজ ৩ শ্রাবণ। এরপরও বৃষ্টি নেই রাজশাহীতে। ফলে প্রচণ্ড গরমে জেলায় বেড়েছে সর্দি-কাশি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগ। এর প্রভাব পড়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। রোগীর সংখ্যা যে হারে বাড়ছে তাতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের। এছাড়া হাসপাতালে রয়েছে শয্যা সংকটও। ফলে ওয়ার্ডের ভেতরে জায়গা না […]

Continue Reading

মার্কেট ও শপিংমল খোলার সময় ‘পরিবর্তন’

বিদ্যুৎ সাশ্রয়ে ঢাকাসহ বাংলাদেশের সব মার্কেট ও শপিংমল সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টা থেকে খোলা ও এসি ব্যবহার সীমিতকরণ বা পরিহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি। সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

রাত আটটার পর দোকান-শপিংমল খোলা থাকলে বিদ্যুৎ বিচ্ছিন্ন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগ খুব কঠিনভাবে এ বিষয়টি পর্যবেক্ষণ করবে। যদি কেউ অমান্য করে তাদের বিদ্যুতের লাইন আমরা বিচ্ছিন্ন করে দেব। তিনি বলেন, […]

Continue Reading

করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ১০৭২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭২ জনের। করোনায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় দুজন করে এবং সিলেট একজন। তাদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]

Continue Reading

হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে

টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপৎসীমা অতিক্রম করেছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি। এ ছাড়া উজানের ঢল এলেই প্লাবিত হয় নদীর আশপাশের এলাকা। বর্ষা মৌসুমে নির্ঘুম রাত কাটে নদীপাড়ের মানুষের। তাদের আতঙ্ক আরও বাড়িয়েছে নদী থেকে অবৈধ বালু উত্তোলন। তবে, স্থানীয় বাঁধ ও নদী খননের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। বর্ষা মৌসুমে হবিগঞ্জের আতঙ্কের নাম খোয়াই নদী। স্থানীয়দের অভিযোগ, […]

Continue Reading

মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

জ্বালানি তেলের খরচ সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রেখে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হতে যাচ্ছে। সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তৌফিক-ই-ইলাহী চৌধুরী […]

Continue Reading

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬, মামলা ২৫

রাজধানীর বিভিন্ন থানা এলাকার মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৬৭৪ পিস ইয়াবা, সাত কেজি ৬৫ গ্রাম গাঁজা ও ৪৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। রোববার (১৭ জুলাই) ভোর ৬টা থেকে সোমবার (১৮ জুলাই) ভোর ৬টা পর্যন্ত […]

Continue Reading

আজ বুস্টার ডোজ দিবস, দেয়া হবে ফাইজারের টিকা

দেশে করোনার নতুন ঢেউ মোকাবিলায় আজ দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে এ দিন বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। সোমবার বুস্টার ডোজ দিবস, দেয়া হবে ফাইজারের টিকা গত বৃহস্পতিবার (১৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ […]

Continue Reading

মারা গেলেন মামুন

রাজধানীর রামপুরা থানাধীন তালতলা মার্কেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত সিএনজিচালিত অটোরিকশাচালক মামুন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এর আগে রোববার (১৭ জুলাই) […]

Continue Reading

ব্যাংক খাত থেকে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা ঋণ নি‌য়ে‌ছে সরকার

২০২১-২২ অর্থবছরে সরকার ব্যাংক খাত থে‌কে ঋণ নিয়েছে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা। এর আগের অর্থবছরে নিয়েছিল ২৬ হাজার ৭৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সরকারের ব্যাংক ঋণ বে‌ড়ে‌ছে ৪৬ হাজার ৬৭২ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে রাজস্ব আহরণ ও সঞ্চয়পত্রে বিনিয়োগ কম হওয়ায় বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক সেক্টর থেকে এই আগ্রাসী ঋণ নিয়েছে। চলতি […]

Continue Reading

পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ উল্টে নিহত ২

পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর একজনসহ মোট চারজন আহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে পদ্মা সেতুর ১৫ ও ১৬ নম্বর খুঁটির মাঝমাঝি স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- রাজু খন্দকার (৪৫) ও মো. কাউসার(২৩)। এছাড়া আহত মুক্তা আক্তার (২৫), ফাতেমা খন্দকার (দেড় বছর) ও […]

Continue Reading

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস লাইন লিকেজ, ট্রাকে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় এবার গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পাশ দিয়ে যাওয়া একটি মিনি ট্রাকেও আগুন লাগে। তবে দ্রুত ট্রাকটি সটকে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা। রোববার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে মহাসড়কের পাশ দিয়ে যাওয়া লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন […]

Continue Reading