সাবেক এমপি আব্বাস আলী মণ্ডল মারা গেছেন

জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মণ্ডল ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মঙ্গলবার (২৬ জুলাই) ভোর সাড়ে চারটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৭৫ উত্তরকালে দীর্ঘদিন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। […]

Continue Reading

নভেম্বরের পর করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ বন্ধ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশেই চলছে টিকা কার্যক্রম। তবে আগামী নভেম্বর মাস থেকে আর কোনো ব্যক্তিকে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ের পর শুধুমাত্র বুস্টার বা তৃতীয় ডোজের জন্য উপযুক্ত ব্যক্তিরাই টিকা পাবেন। সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, স্বাস্থ্য বিভাগের কাছে […]

Continue Reading

ঘোষণা ছাড়াই মিটার চার্জ ৪০ টাকা বাড়াল তিতাস

দেশের বৃহত্তম গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস চলতি জুলাই থেকে প্রিপেইড মিটার চার্জ ৪০ টাকা বাড়িয়েছে। কোম্পানিটি এতদিন মিটার চার্জ বাবদ প্রতিমাসে ৬০ টাকা করে নিত, যা জুলাই থেকে ১০০ টাকা করা হয়েছে। তবে এজন্য কোনো নোটিশ দেয়নি সংস্থাটি। এমন অভিযোগ গ্রাহকদের। তিতাসের পক্ষ থেকে চার্জ বৃদ্ধির কথা স্বীকার করা হলেও এজন্য নোটিশ দেওয়ার প্রয়োজন দেখছেন […]

Continue Reading

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আনোয়ার হোসেন (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ)কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে […]

Continue Reading

আবর্জনার ট্রলিতে মিলল ১ কোটি টাকার স্বর্ণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কাতারের দোহা-ফেরত বাংলাদেশ বিমানে ফ্লাইটের আবর্জনার ট্রলিতে পরিত্যাক্ত অবস্থায় ১.১৬ কেজি ওজনের ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি টাকা। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ স্বর্ণবার উদ্ধার করা হয়।

Continue Reading

বৈঠকের পর আন্দোলন স্থগিত করলেন মহিউদ্দিন রনি

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে ৪ ঘণ্টার বৈঠকের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিউদ্দিন রনি। সোমবার (২৫ জুলাই) রাত পৌনে ১০টায় বাংলাদেশ রেলওয়ে ভবনের পদ্মা হলে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবিরের ডাকে সাড়া দিয়ে রেলভবনে আসেন মহিউদ্দিন রনি ও […]

Continue Reading

লক্ষ্মীপুরে তিন ইউপি নির্বাচনের প্রচারণা শেষ, ভোট কাল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৭ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। নির্বাচনে রামগতি উপজেলার বড়খেরী ও বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহ ইউনিয়ন এবং সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন এবং সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা শেষ হয়েছে সোমবার (২৫ জুলাই) মধ্যরাতে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী […]

Continue Reading

চীনের জনসংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা

চীনের জনসংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। আগামী ২০২৫ সালের আগে দেশটির জনসংখ্যা আরও সংকুচিত হতে শুরু করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সোমবার চীনের জ্যেষ্ঠ একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রোববার গভীর রাতে চীনের প্রকাশিত জন্ম সংক্রান্ত পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১ সালের নতুন জন্মের সংখ্যা গত […]

Continue Reading

মা-বাবার কবরের পাশে চিরশায়িত ফজলে রাব্বী মিয়া

নিজ বাড়ির উঠানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন গাইবান্ধা-৫ আসনের টানা সাতবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। বাবা, মা ও দুই ছেলের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধার সাঘাটার হেলেনচা গ্রামে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন […]

Continue Reading

বন্যায় প্রায় ৮৬ হাজার ৮১২ কোটি টাকার ক্ষতি হয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান বলেছেন, চলতি বছরে সারাদেশে ভয়াবহ বন্যায় প্রায় ৮৬ হাজার ৮১১ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৮৭২ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে। তিনি বলেন, চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে অবিরামভাবে কয়েক দিন ভারি বৃষ্টিপাত হয়। ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরায় কয়েকদিন ধরে অবিরাম ভারি […]

Continue Reading

টেকনাফের ইউএনওকে ওএসডি করার নির্দেশ

ঢাকা: সাংবাদিককে গালিগালাজের ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা হোয়াব্রাং এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর নির্মাণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে গালিগালাজ […]

Continue Reading

ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ৬০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। এনিয়ে সারা দেশে মোট ২৭৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় রোববার […]

Continue Reading

করোনায় পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৫৪৮

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ২৭১ জনে। এ সময়ের মধ্যে আরও ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২ হাজার ৩২৩ জনে। সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো […]

Continue Reading

নিজ এলাকায় পৌঁছেছে ফজলে রাব্বীর মরদেহ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির মরদেহ নিজ এলাকা গাইবান্ধার সাঘাটা উপজেলায় পৌঁছেছে। নিজ এলাকায় পৌঁছেছে ফজলে রাব্বীর মরদেহ সোমবার (২৫ জুলাই) ঢাকা থেকে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে দুপুর দেড়টায় তার মরদেহ পৌঁছায় সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে। এরপর সেখান থেকে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের […]

Continue Reading

রাজনৈতিক অঙ্গন একজন ভালো মানুষকে চিরবিদায় দিলো : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অ্যাডভোকেট ফজলে রাব্বী কি মানুষ ছিলেন, কতটা ভালো মানুষ ছিলেন, কতটা তিনি জনপ্রিয় ছিলেন সেটা নতুন করে ব্যাখ্যা করে বলার কিছু নেই। একটি নির্বাচনী এলাকা থেকে পরপর সাতবার তিনি নির্বাচিত হন। এতেই বোঝা যায় তার জনপ্রিয়তা ছিল খুবই তুঙ্গে। আজ সোমবার বেলা ১১টায় […]

Continue Reading

ফজলে রাব্বীর প্রথম জানাজা সম্পন্ন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আওয়ামী লীগের […]

Continue Reading

ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মরদেহ দেশে পৌঁছেছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির মরদেহ আজ (সোমবার) দেশে পৌঁছেছে। সোমবার (২৫ জুলাই) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফজলে রাব্বী মিয়ার মরদেহ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দ্বিতীয় জানাজা গাইবান্ধা জেলার […]

Continue Reading

ডেপুটি স্পিকারের আসন শূন্য ঘোষণা

ঢাকা: সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার গাইবান্ধা-৫ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। রোববার (২৪ জুলাই) সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছেন। এতে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় […]

Continue Reading

‘স্টেশন মাস্টারের উচিত রনিকে চা খাইয়ে দেওয়া’

‘কেউ আন্দোলন করতে আসলে চা খাওয়াব’ প্রধানমন্ত্রীর এ কথাকে উদ্ধৃত করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘স্টেশন মাস্টারের উচিত রনিকে চা খাইয়ে দেওয়া।’ রোববার (২৪ জুলাই) বিকেলে দীর্ঘদিন ধরে রেলওয়ে অব্যবস্থাপনার জন্য আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে স্টেশন গেটে তিনি এ কথা বলেন। যতক্ষণ কমলাপুর রেল স্টেশনে […]

Continue Reading

গাজীপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সমন আলীর ছেলে মাসুদ হোসেন (২০) ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে রহুল হোসেন । পুলিশ ও স্থানীয়রা জানান, জয়দেবপুর থেকে মোটরসাইকেল যোগে মাসুদ ও […]

Continue Reading

করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৩০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৩০ জনের। ফলে এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৬৬ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১ হাজার ৭৭৫ জন। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

Continue Reading

গাজীপুরের হোতাপাড়ায় গার্মেন্টসের এসি বিস্ফোরণে নিহত ২

গাজীপুরের হোতাপাড়া এলাকায় এলিগেন্ট গার্মেন্টসে এসি বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মনিপুর এলাকার এলিগ্যান্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এলিগ্যান্ট গার্মেন্টসে এসির কম্প্রেসার মেরামত করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় মেকার ও তার সহযোগী নিহত […]

Continue Reading

গাজীপুরে বাসে ট্রেনের ধাক্কা, তদন্ত কমিটি গঠন

গাজীপুরে বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসক। রোববার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, কমিটিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে […]

Continue Reading

দেশে করোনায় মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি: স্বাস্থ্যের ডিজি

দেশে করোনাভাইরাসে মৃতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। তিনি বলেন, টিকা শতভাগ মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পারলেও যারা টিকা নিয়েছেন, তারা এক ধরনের সুরক্ষা পেয়েছেন। তাদের মধ্যে কেউ আক্রান্ত হলেও জটিলতা অনেকাংশেই কমে গেছে। এ জন্যই সবাইকে দ্রুত টিকার আওতায় আসতে […]

Continue Reading

সবার অংশগ্রহণ নিশ্চিতে চেষ্টা অব্যাহত আছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সকলেরই প্রত্যাশা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সব রাজনৈতিক দলকে অনুরোধ জানিয়ে আসছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে বসে সূচনা বক্তব্যে এ কথা বলেন সিইসি। প্রতিটি দলকে নির্বাচন অংশগ্রহণমূলক করার অনুরোধ জানিয়ে […]

Continue Reading