ব্রুনাইয়ে নিহত শ্রমিকের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইতে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই দেশের স্থানীয় সময় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। মৃত ছাইদুল ইসলাম ওরফে আল-আমিন (২৫) গাজীপুর জেলার কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের মো. বকুল সরকারের একমাত্র ছেলে। নিহতের চাচাতো ভাই শামসুল হক জুয়েল […]

Continue Reading

গাজীপুরের গাছায় কাশ্মীরের মুসলমানদের উপর অত্যাচারের প্রতিবাদে মিছিল

গাজীপুর: কাশ্মীরের মুসলমানদের উপর অত্যাচারের প্রতিবাদে গতকাল ৬সেপ্টেম্বর ২০১৯ইং রোজ শুক্রবার বাদ জুমা গাজীপুর মহানগরের গাছা থানাধীন এলাকা কেন্দ্রীয় মসজিদের মুসল্লী ও গাছা থানার বিভিন্ন মসজিদ থেকে আসা লাখো জনতার উপস্থিতিতে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। ফিলিস্তিনের, সিরিয়ার, মায়ানমার বার্মার মুসলমানদের উপর অত্যাচার,ও কাশ্মীর মুসলমানদের উপর অত্যাচারে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আহ্বায়ক মাওলানা মোঃ আব্দুল হালিম […]

Continue Reading

টঙ্গীতে ৫ হাজার পিচ ইয়াবাসহ দম্পতি আটক

গাজীপুর: টঙ্গী থেকে ৫ হাজার ইয়াবাসহ দম্পতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মণ্ডল এ কথা জানান। আটকরা হলো, ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার কাজিকচ্ছ গ্রামের মেহেদী হাসান (৩৪) ও তার স্ত্রী […]

Continue Reading

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামুলক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জাকারিয়া/আলী আজগর খান পিরু, গাজীপুর অফিস: গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামুলক আলোচনা ও বিভিন্ন উন্নয়ন কাজের ফলক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে গাজীপুর মহানগরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে গাজীপুর সিটি কর্পোরেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি মেয়র আলহাজ এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান […]

Continue Reading

গাজীপুরে কাশ্মীরে গণহত্যার প্রতিবাদে সমাবেশ

গাজীপুর: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে ভারতে গনহত্যার প্রতিবাদে গাজীপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও ডিসি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা এই কর্মসূচি পালিত হয়। আয়োজনে ছিল ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। সমাবেশে মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে, সমাবেশে বক্তব্য রাখেন, মুফতী আতাউর রহমান, মাওলানা ফজলুর রহমান, মুফতি নাসির […]

Continue Reading

গাজীপুরে পার্লার কর্মচারী হত্যা, আটক-২

গাজীপুর: গাজীপুরে একটি জেন্টস পার্লারের কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহত রনির বাড়ি নওগাঁ জেলার ভবানীপুর গ্রামে । পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গাজীপুর জেলা শহরের জোড়পুকুর এলাকার অ্যাডামস জেন্টস পার্লারের কর্মচারী রনিকে বিচারের নামে গতরাতে বেধড়ক মারধর করা হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া […]

Continue Reading

গাজীপুরে চলছে ডেঙ্গু নিধন অভিযান

গাজীপুর: গাজীপুর সিটিকরপোরেশনের ২৬ নং ওয়ার্ডে ডেঙ্গু মশা নিধনে প্রতিশেধক ঔষুধ ছিঁটানোর কাজ শুরু হয়েছে। গতকাল ও আজ এই এলাকায় ডেঙ্গু নিধন অভিযান চলে। ডেঙ্গু নিধন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। গাজীপুর সিটিকরপোরেশনের কাউন্সিলর আলহাজ হান্নান মিয়া হান্নু আনুষ্ঠানিকভাবে এই অভিযানের উদ্বোধন করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিপুল পরিমান নগরবাসী উপস্থিত ছিলেন। […]

Continue Reading

গাজীপুরের কালীগঞ্জে গাড়িচাপায় সিআইডি’র পরিদর্শক নিহত

গাজীপুর: গাজীপুরগাজীপুরের কালীগঞ্জে গাড়িচাপায় সিআইডি’র পরিদর্শক মোশাররফ হোসেন ভূঁইয়া (৪৯) নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা বাইপাস (ভোগড়া-ভুলতা) সড়কের উপজেলার উলুখোলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। মোশাররফ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড় মনোহরদী এলাকার মকবুলুর রহমানের ছেলে। তিনি গাজীপুর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডিতে) কর্মরত ছিলেন। উলুখোলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রুপন চন্দ্র সরকার জানান, […]

Continue Reading

শ্রীপুর গোসিংগা সড়কের উন্নয়ন কাজের সূচনা উদ্বোধন

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-শ্রীপুর-গোসিংগা সড়কের উন্নয়ন কাজের সূচনা উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শ্রীপুর চৌরাস্তা এলাকায় স্থানীয় সাংসদ মো.ইকবাল হোসেন সবুজ প্রায় ৬৮ কোটি টাকার উন্নয়নের কাজের শুভ সূচনা উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, পৌর মেয়র মো.আনিছুর রহমান, সড়ক ও জনপথের গাজীপুরের নির্বাহী […]

Continue Reading

গাজীপুরে কিশোর খুন

গাজীপুর: গাজীপুরে ‘সিগারেট টানা’ নিয়ে দ্বন্দ্বে এক কিশোর চা বিক্রেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে কয়েক কিশোর। আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে মহানগরীর রাজদিঘীর উত্তর পাড়ে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম নূরুল ইসলাম (১৪) শেরপুরের শ্রীবর্দী থানার ভায়াডাঙ্গা (ভাগাতা) এলাকার পাখি বিক্রেতা ফকির আলীর ছেলে। তারা রাজদিঘী সংলগ্ন ট্যাংকির পাড় এলাকার ফরিদের বাড়িতে ভাড়া […]

Continue Reading

গাজীপুর ডিবিতে ইয়াবা সহ একজন গ্রেফতার

গাজীপুর: পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে, আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ০১/০৮/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন সাহেবের তত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ)/মনিরুজ্জামান খান এর নেতৃত্বে শ্রীপুর থানাধীন গোসিংগা সাকিনে কাপাসিয়া রোড হইতে সাভারচালাগামী ইটের সলিং রাস্তার নুরুল […]

Continue Reading

অবৈধ বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে শিশু নিহত

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামে অবৈধ বিদ্যুৎতে লাইনে স্পৃষ্ট হয়ে সৌরভী আক্তার (৮) নিহত হয়েছে। (২ সেপ্টেম্বর সোমবার) বেলা ১২ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত সৌরভী পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চর মোসান্দ গ্রামের কামরুল ইসলামের মেয়ে। নিতহ সৌরভী স্থানীয় একটি কিন্ডারগার্টেন ২য় শ্রেণীর ছাত্রী। তার বাবা উপজেলার দেওচালা […]

Continue Reading

গাজীপুরে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে মুক্তিপণ দাবি, অস্ত্রসহ ৬ সদস্য আটক

গাজীপুর: গাজীপুরের সালনা থেকে শুটারগানসহ অপহরণ চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, তিনটি দেশীয় অস্ত্র, সাতটি মোবাইল ফোন এবং নগদ ১০৯০০ টাকা উদ্ধার করা হয়। গতরাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আশিকুর রহমান, সোলাইমান, ইমরান হোসেন, রুবেল মিয়া, শামিম আহমেদ ও মিজানুর রহমান। এ সময় একজন […]

Continue Reading

গাজীপুরে সকালে সমাবেশ করেছে বিএনপির এক গ্রুপ, অনুমতি মিলেনি বিকালের গ্রুপের

গাজীপুর: গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দ্বিধাবিভক্ত বিএনপির এক গ্রুপ সকালে পুলিশের অনুমতি নিয়ে সামবেশ করেছে। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় বিকেলের গ্রুপ সমাবেশ করতে পারেনি। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে আভ্যন্তরীন উত্তেজনা দেখা দিয়েছে। আজ রোববার সকাল ১১টায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে সমাবেশ করে গাজীপুর মহানগর বিএনপির একটি গ্রুপ। এতে নেতৃত্ব দেন গাজীপুর […]

Continue Reading

বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং স্বাধীনতা একসূত্রে গাঁথা —–হাসান উদ্দিন সরকার

গাজীপুর: মহানগর বিএনপির সহসভাপতি আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলহাজ্ব সোহরাব উদ্দিনের সঞ্চালনায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির এক সমাবেশ মহানগর বিএনপি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মহানগরের ৫৭টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেন।সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেছেন, ইসলামী ও জাতীয়তাবাদী […]

Continue Reading

দিনাজপুর লেখক পরিষদের সভাপতি জুঁই এমপি ও সম্পাদক সাংবাদিক শাহী

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরে সাহিত্যে বন্ধাত্ব্য কাটিয়ে সৃষ্টি’র লক্ষ্যে এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই এমপি’কে সভাপতি এবং সাংবাদিক শাহ্ আলম শাহী’কে সাধারণ সম্পাদক করে পূনঃগঠন করা হয়েছে সাহিত্য সংগঠন“দিনাজপুর লেখক পরিষদ।” কবি, সাহিত্যিকদের নিয়ে দিনাজপুর প্রেসক্লাব হল রুমে শুক্রবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টাব্যাপী বৈঠকে আলোচনা-পর্যালোচনা শেষে উপস্থিত সকলের […]

Continue Reading

“অতঃপর শ্রীপুর আওয়ামীলীগ” শিরোনামে আসছে ধারাবাহিক প্রতিবেদন

গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের অতীত বর্তমান ও ভবিষৎ রাজনৈতিক কর্মকান্ড ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা সহ না বলা কথা নিয়ে আসছে বিশ্লেষনধর্মী ধারাবাহিক প্রতিবেদন “অতঃপর শ্রীপুর আওয়ামীলীগ”। সূচনা পর্ব থেকে শুরু করে প্রায় ১২টি প্রতিবেদন প্রকাশ হবে। চোখ রাখুন গ্রামবাংলানিউজে।

Continue Reading

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মো:আলীআজগর খান পিরু,গাজীপুর: গাজীপুর মহানগরের বোর্ডবাজারে,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।আজ শুক্রবার বেলা ৩টায় ৩৫নং ওয়াড বোর্ড বাজারস্হ মির্াপুর সি,এন,জি পাম্প সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাছা থানা আওয়ামী লীগ,কৃষক লীগ,যুব লীগ,ছাত্র লীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগ,তাতী লীগ এর যৌথ উদ্যোগে […]

Continue Reading

গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

গাজীপুর: ২৯/০৮/১৯ তারিখে শ্রীপুরের কেওয়া, ভাংনাহাটি, বকুলতলা এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ, শ্রীপুর থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সার্বিক সহযোগিতায় গ্যাস আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোট তিনটি স্পটে ২” ব্যাসার্ধের ৭ কি. মি. ও ১” ব্যাসার্ধের ২ কি. মি.অবৈধ পাইপ লাইন অপসারণ করা হয়। এসময় ৩৫০ টি বাড়ির মোট […]

Continue Reading

শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতির উপর আবার হামলা

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসানের উপর আবারও সন্ত্রাসী হামলা হয়েছে। ২৯ আগষ্ট বৃহস্পতিবার উপজেলা পৌর শহরের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়,বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে জাকিরুল হাসান জিকুর উপর সন্ত্রাসীরা শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে হামলা চালায়। এতে ছাত্রলীগ সভাপতি জিকু গুরুতর আহত […]

Continue Reading

গাজীপুর ডিবিতে মাদক সহ তিন জন গ্রেফতার

গাজীপুর: পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে, আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ২৮/০৮/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন সাহেবের তত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ)/মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে কালিয়াকৈর শফিপুর বাজারের পূর্ব পার্শ্বে তানহা মেডিকেল এর সামনে টাঙ্গাইল জয়দেবপুর […]

Continue Reading

উপজেলা প্রসাশনের নাকের ডগায় সরকারি জমিতে বহুতল ভবন!

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর বাজারে প্রধান ডাকঘরের পশ্চিম পাশে উপজেলা প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠছে বহুতল ভবন। দৃষ্টিনন্দন এ পাঁচ তলা বাড়িটির মালিক তেজগাঁও শ্রমিকলীগের সহ-সভাপতি মো.ফজলুল হক। সরকারি জমি দখল করে প্রায় ছয় শতাংশ জমির ওপর তিনি এ ভবনটি নির্মাণ কাজ শুরু করেন। ওই ভবনের নিচ তলায় তিনি গড়ে তুলেছেন রাজনৈতিক কার্যালয়। […]

Continue Reading

লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি ৫ লাশসহ ৭০ উদ্ধার, হতাহতের তালিকায় কোন বাংলাদেশি নেই- রাষ্ট্রদূত

কূটনৈতিক: ভূমধ্যসাগরের ফের অভিবাসী-বোঝাই নৌকাডুবিতে হতাহতের তালিকায় কোন বাংলাদেশি নেই বলে জানিয়েছেন ত্রিপলিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী। রাত ১টার দিকে মানবজমিনকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। রাষ্ট্রদূত বলেন, লিবিয়ার কোস্টগার্ড, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাসহ স্থানীয় কতৃপক্ষের সঙ্গে যোগাযোগে তারা এ তথ্য পেয়েছেন যে, মঙ্গলবারের ওই ঘটনায় এ পর্যন্ত ৫টি মরদেহ এবং ৬৫ জনকে […]

Continue Reading

গাজীপুরের বোর্ডবাজারে পোষাক শ্রমিকের স্ত্রীর আত্মহত্যা!

গাজীপুর: গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার মেম্বার বাড়ি নামক স্থানে ভাড়াটিয়া বাড়িতে এক পোষাক শ্রমিকের স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম বিউটি আক্তার(৩৫)। স্বামীর নাম বাবুল মিয়া। পিতার নাম মান্নান চৌধুরী। স্থায়ী বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার জয়পোড়া গ্রামে। ৪সন্তানে জননী এই রমনী, স্বামী সন্তান সহ মেম্বার বাড়িতে জনৈক আলামিনের বাড়িতে ভাড়ায় বসবাস […]

Continue Reading