মাটিকাটা নদীর উপর ব্রিজ দিবেন রোমানা আলী টুসি

রমজান আলী রুবেল, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি পথসভায় হয়দেবপুর মাটিকাটা নদীর উপর ব্রিজ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে , এলাকায় প্রচারণা চালিয়েছেন নৌকার প্রার্থী রোমানা আলী টুসি। মঙ্গলবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নে হয়দেব পুর গ্রামে সীমান্ত বাজারে হাজার হাজার নারী পুরুষের সামনে, মাটিকাটা নদীর উপর ব্রিজ নির্মাণ […]

Continue Reading

সবুজের বাবা-মায়ের কবর জিয়ারত করে প্রচারণায় টুসি

রমজান আলী রুবেল, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের বাবা-মায়ের কবর জিয়ারত করে সবুজের নিজ এলাকায় প্রচারণা শুরু করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি। সোমবার দুপুরে উপজেলার স্বতন্ত্র প্রার্থীর দমদমা গ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি ইকবাল হোসেন সবুজের বাবা-মায়ের […]

Continue Reading

জাহাঙ্গীর আলম সকলের উপদেষ্টা! প্রশ্ন প্রতিমন্ত্রীর স্ত্রীর

টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের স্ত্রী খাদিজা রাসেল বলেছেন, নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় জাহাঙ্গীর আলম কি আওয়ামীলীগ? তিনি তার মায়ের উপদেষ্টা, তাই বলে কি তিনি সকলের উপদেষ্টা? রবিবার(২৪ ডিসেম্বর) রাতে টঙ্গীতে সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে খাদিজা রাসেল এসব কথা বলেন তিনি বলেন, জাহাঙ্গীর আলম যাকে নিয়ে […]

Continue Reading

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খোলা জীপে স্বামী-স্ত্রীর যৌথ প্রচারণা

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: প্রচারণার সপ্তম দিনে এমপি প্রার্থী স্বামীর সাথে প্রচারণায় নেমে গেছেন স্ত্রীও। খোলা জীপে স্বামী-স্ত্রী হাত নাড়িয়ে ভোটারদের সালাম দিচ্ছেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানাচ্ছেন তারা। ঢাকা-ময়মনসিংহ মহসড়কে এই দৃশ্য দুই পাশে দাড়িয়ে দেখছেন ভোটার ও দর্শকরা। রবিবার(২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা-মংমনসিংহ মহাসড়কে এই দৃশ্য দেখা যায়। প্রত্যদর্শীরা জানায়, গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে স্বতন্ত্র প্রার্থী […]

Continue Reading

জাহাঙ্গীরকে সাথে নিয়ে হানাদার মুক্ত করব

টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি; গাজীপুর-২ ( সদর- টঙ্গী) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এমপি নির্বাচিত হলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে এই আসনকে হানাদার মুক্ত করব। আজ রবিবার( ২৪ ডিসেম্বর) টঙ্গীর দক্ষিণ আউচপাড়ায় এক বাড়িতে সাংবাদিক সম্মেলন করে আলিম উদ্দিন বুদ্দিন এসব কথা বলেন। সম্মেলনে বুদ্দিন প্রতিদ্বন্দ্বী […]

Continue Reading

গাজীপুর-২ আসনে অবৈধ টাকা ছিটিয়ে লাভ হবে না- প্রতিমন্ত্রী রাসেল

টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর -২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, গাজীপুর-২ আসনে অবৈধ টাকা ছিটিয়ে লাভ হবে না। ভেটাররা টাকার বিনিময়ে ভোট দিবে না। তারা সঠিক জায়গা নৌকা প্রতীকে ভোট দিবে। আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর কলেজ গেট এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা […]

Continue Reading

টঙ্গীতে ছাত্রলীগের বাঁধার মুখে তালা ভেঙে কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভা

টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি: ছাত্রলীগের বাঁধার মুখে প্রধান ফটকের তালা ভেঙে টঙ্গী সরকারি কলেজ মাঠে নির্বাচনী সভা করেছে গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন। বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) বিকেল চারটায় টঙ্গী সরকারী কলেজ মাঠে এই ঘটনা ঘটে। সরেজমিন জানা যায়, টঙ্গী সরকারী কলেজ মাঠে বিকেল তিনটায় ট্রাক প্রতীকের পূর্ব নির্ধারিত নির্বাচনী সভা ছিল। সভায় […]

Continue Reading

টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থীর পোষ্টারে অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ

টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি : ভোট কেন্দ্রের সামনে লাগানো পোষ্টারে আগুন দেয়ার অভিযোগে নৌকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় টঙ্গী পূর্ব থানায় প্রার্থীর পক্ষে অভিযোগ জমা দেন ঈগল প্রতীকের কর্মী বিল্লাল হোসেন। অভিযোগে বলা হয়, টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ডের ধুমকেতু কেন্দ্রের সামনে পোষ্টার […]

Continue Reading

টঙ্গীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে কিশোর গ্রেপ্তার

টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি : খালার বাসায় বেড়াতে এসে খালাত ভাই কর্তৃক ধর্ষষনের শিকার হয়ে খুন হয়েছেন সাত বছরের এক শিশু। এই ঘটনায় পুলিশ ধর্ষক কিশোরকে গ্রেপ্তার করে তার বাবাকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে। বুধবার( ২০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় টঙ্গীর পূর্ব থানার শিলমুন বালুর মাঠের জঙ্গল থেকে পুলিশ এই শিশুর লাশ উদ্ধার করে। নিহত শিশু […]

Continue Reading

টঙ্গীতে প্রাচারণায় হামলার লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর এরশাদ নগরে প্রচারণায় বাধা এবং প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর হামলায় লিখিত অভিযোগ দিয়েছেন এক স্বতন্ত্র প্রার্থী। আজ মঙ্গলবার(১৯ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসার ও নির্বাচনে অনিয়ম অনুসন্ধান কমিটির কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন গাজীপুর-২ ( সদর -টঙ্গী) আসনের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম। অভিযোগে […]

Continue Reading

টঙ্গীতে প্রতিমন্ত্রীর আসনে নৌকা ছাড়া কিছু চলবে না বলে হুমকির অভিযোগ

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: প্রচারণার প্রথম দিনেই টঙ্গীর এরশাদ নগরে ঈগল প্রতীকের প্রার্থীর প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। এসময় বার বার বাঁধা দেওয়ার এক পর্যয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার(১৮ ডিসেম্বর) রাত পৌনে আটটায় গাজীপুর সিটিকরপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড টঙ্গীর এরশাদ নগরে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ফেসবুক লাইভ থেকে জানা যায়, […]

Continue Reading

মানুষ পরিবর্তন চায়

গাজীপুর: গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বলেছেন, মানুষ পরিবর্তন চায়। একটি গ্রহনযোগ্য ভোটের জন্য আমরা কাজ করছি। আমি যুবকদের নিয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছি। সবাই পরিবর্তন চায়। পরিবর্তনের পক্ষে এখন মানুষ। আমি সকলকে নিয়ে কাজ করছি। বিজয় ইনশাল্লাহ হবেই। আজ সোমবার গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের নিকট থেকে ঈগল […]

Continue Reading

গাজীপুরে নৌকার বিরুদ্ধে তিন স্বতন্ত্র প্রার্থী নিয়ে জাহাঙ্গীরের সমাবেশ

গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের তিনজন স্বতন্ত্র প্রার্থী নিয়ে সমাবেশ করেছেন গাজীপুর সিটিকরপোরেশনের সাবেক মেয়র জাহঙ্গীর আলম। সমাবেশে তিনি বলেছেন, ১৫ বছরের অত্যাচার নির্যাতনের জবাব ব্যালটের মাধ্যমে দেয়া হবে। আজ সোমবার বেলা ১২টার দিকে গাজীপুর রাজবাড়ি মাঠে প্রার্থীদের প্রতীক পাওয়ার পর এক সমাবেশে করেন জাহাঙ্গীর আলম। সমাবেশে গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল […]

Continue Reading

গাজীপুরের সবগুলো আসন থেকে জাকের পার্টির প্রার্থিতা প্রত্যাহার

গাজীপুর: গাজীপুরের সবগুলো আসন থেকে জাকের পার্টি প্রার্থিতা প্রত্যাহার করেছে। আজ রবিবার (১৭ ডিসেম্বর)  বিকাল ৩ টায় জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান জানান, জেলার ৫ টি আসন থেকে জাকের পার্টির সবাই প্রার্থীতা প্রত্যাহার করেছে। প্রার্থীরা হলেন, গাজীপুর-১, মানিক সরকার, গাজীপুর -২, রিনা রহমান, গাজীপুর -৩, আলা উদ্দিন, গাজীপুর -৪, জুয়েল কবীর, গাজীপুর […]

Continue Reading

শেখের বেটি কইছে ভোট দিতে যামু

টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ডের জিন্নাত মহল্লার বাসিন্দা ৯০ বছর বয়সী বৃদ্ধা হোসনে আরা বললেন, শেখের বেটি ভালা ( ভালো) করতাছে( করছে)। আমরা ভালাই ( ভালোই) আছি। চাইল ডাইলের দাম কমাইলে ভালা অয়। শেখের বেটি কইছে ( বলছে) ভোট দিতে যামু( যাব)। টঙ্গীর বাসিন্দা স্বতন্ত্র এমপি প্রার্থী যুবলীগ নেতা সাইফুল ইসলামের এলাকার বাসিন্দা […]

Continue Reading

মঞ্চে তিন প্রার্থী: আট হাজার প্যাকেটে দুপুরের খাবার

গাজীপুর: ১৯৫ গাজীপুর-২(সদর-টঙ্গী) আসনে প্রায় দশ হাজার লোকের অংশগ্রহনে খাতিব-ওলামা-মাশায়েখ সমাবেশ হয়েছে। আটটি গরু জবাই করে প্রায় আট হাজার খাবার প্যাকেট দিয়ে হয়েছে দুপুরের আপ্যায়ন। মঞ্চে ছিলেন দুইজন স্বতন্ত্র প্রার্থী সহ তিন জন প্রার্থী। মঞ্চ থেকে ঘোষনা দেয়া হয়, তিন হাজার খতিবকে প্রতিমাসে তিন হাজার টাকা করে সম্মানী দেয়া হবে যা জানুয়ারীর এক তারিখ থেকে […]

Continue Reading

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গাজীপুরের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

গাজীপুর: বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গাজীপুর মহানগর কমিটি ও মেট্রো থানার উদ্যোগে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ শনিবার সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন,কুইজ,রচনা প্রতি যোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিজয় […]

Continue Reading

সংসদ সদস্য ইকবাল হোসেন ও রুমানা আলীকে শোকজ

দ্বাদশ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায় গাজীপুর-৩ আসনের দুই প্রার্থীকে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার ওই আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও গাজীপুরের সিনিয়র সহকারী জজ (তৃতীয় আদালত) মো. জাকির হোসাইন আলাদা চিঠিতে আচরণবিধি ভাঙার বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছেন। আচরণবিধি ভাঙার বিষয়ে চিঠি পাওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও […]

Continue Reading

জাহাঙ্গীর সাহেব আগে ঘর ঠিক করেন—খাদিজা রাসেল

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের স্ত্রী খাদিজা রাসেল গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে বলেছেন, জাহাঙ্গীর আলম সাহেব আগে ঘর ঠিক করেন। আমার সন্তান নাই এই কথা বলেছেন, আপনার তো সন্তান আছে কিন্তু সন্তানের মা কোথাও! অন্যের সমালোচনা না করে আগে নিজের ঘর ঠিক করেন। যারা অন্যের গিবত বলে […]

Continue Reading

টঙ্গীতে আওয়ামীলীগ-বিএনপির সমঝোতা বৈঠক নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত-দুই

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুর সিটিকরপোরেশনের ৫৫নম্বর ওয়ার্ডের টঙ্গীর মিলগেট এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সমঝোতা বৈঠক হয়েছে। বৈঠকের পর দিন নৌকার পক্ষে কাজ করা ও না করা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির দুই পক্ষের দুই জন নেতা আহত হয়েছেন। আহতরা হলেন, অবিভক্ত টঙ্গী থানা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আমির হোসেন ও টঙ্গী পশ্চিম […]

Continue Reading

কালীগঞ্জে আসামীর হামলায় ৫ পুলিশ আহত, ওয়্যারলেস সেট ছিনতাই

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালীগঞ্জে ৫ পুলিশকে কুপিয়ে আহত করে ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে আসামি পালিয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।গুরুতর অবস্থায় এক পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা দায়ের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার […]

Continue Reading

নৌকা পেলেই আওয়ামীলীগ হয় না —জাহাঙ্গীর আলম

টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি: প্রবীণ আওয়ামী লীগ নেতা কাজী আলিমুদ্দিন-বুদ্দিনকে সমর্থনের জন্য নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ হাসান রাসেল এর প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল ৩ টা থেকে সন্ধা পর্যন্ত টঙ্গীর কলেজ গেটে খান টাওয়ারের তিন তলায় স্বতন্ত্র প্রার্থী বুদ্দিনের সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভায় জাহাঙ্গীর আলম এই […]

Continue Reading

শ্রীপুরে মহাসড়কের ফুটপাত উচ্ছেদ অভিযানে হাইওয়ে পুলিশ।

রমজান আলী রুবেল, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের দীর্ঘ দিনের দখল ফুটপাত ও লোকাল লেন উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। এ সময় প্রায় এক কিলোমিটারের মধ্যে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনাসহ ভাসমান দোকান উচ্ছেদ করে দখল মুক্ত করা হয়। সোমবার (১১ডিসেম্বর )সকাল সাড়ে এগারোটা থেকে একটা পর্য়ন্ত মাওনা চৌরাস্তায় বাস-স্ট্যান্ড এলাকায় মাওনা হাইওয়ে, […]

Continue Reading

টঙ্গীতে ভোটের মাঠে প্রার্থীদের ভীড়, কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন

টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সাত জানুয়ারী। ১৮ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। কিন্তু ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রায় প্রচারণার আদলে গণসংযোগ করছেন। গাজীপুর-২ আসনের টঙ্গীতে দুই জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ি হওয়ায় এই আসনের সকল প্রার্থী যেন টঙ্গী ছাড়ছেনই না। চষে বেড়াচ্ছেন টঙ্গীর ১৫ টি ওয়ার্ড। গণসংযোগে ঘটছেও একাধিক বিচ্ছিন্ন ঘটনা। আর […]

Continue Reading

উঠান বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষ আহত- পাঁচ

টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-২ ( সদর- টঙ্গী) আসনে নৌকা প্রতীকের উঠান বৈঠকে খিচুড়ি খাওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার সময় গাজীপুর সিটিকরপোরেশনের টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডে আউচপাড়া মামকি মোল্লা স্কুলের হল রুমে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের […]

Continue Reading