গাজীপুরে ছাত্র দলের মিছিল

  গাজীপুর অফিস; কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র সিনিঃভাইস চেয়ারম্যান  তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় প্রহসনের রায়ের প্রতিবাদে গাজীপুর পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল। রোববার সকাল সাড়ে ১০টায় গাজীপুর শহরের বাসস্ট্যান্ড-শিববাড়ি রোডে ওই মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী নাজমুল খন্দকার সুমন, মহানগর ছাতনেতা লিয়াকত হোসেন লিটন, পৌর ছাত্রদলের সিনিঃযুগ্নআহবায়ক […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্য খুন

  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য খুন হয়েছেন। শনিবার রাতে ওই ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে তার মৃত্যু হয়। নিহত ইউপি সদস্যের নাম আনোয়ার হোসেন (৪৫)। তিনি ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আনোয়ারকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে […]

Continue Reading

প্লাবিত ১৬ জেলার ৫৯ উপজেলা, খোলা হয়েছে ৬৯ আশ্রয়কেন্দ্র বানভাসি মানুষের দুর্ভোগ

    ভয়াল বন্যা। শিকার লাখ লাখ মানুষ। দুর্ভোগের যেন শেষ নেই। সরকারি হিসাবেই এখন পর্যন্ত ১৬ জেলার ৫৯ উপজেলা বন্যাকবলিত। ত্রাণ আর বিশুদ্ধ পানির সংকটে বানভাসি মানুষ। আশ্রয়ের জন্যও রয়েছে হাহাকার। এখন পর্যন্ত খোলা হয়েছে ৬৯টি আশ্রয়কেন্দ্র। ফসলি জমির ক্ষতি হয়েছে ব্যাপক। বন্যা পরিস্থিতির রিপোর্ট পাঠিয়েছেন আমাদের রিপোর্টাররা- বগুড়া প্রতিনিধি জানান, উজান থেকে ধেয়ে […]

Continue Reading

কুমিল্লায় অস্ত্র কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৩

  কুমিল্লা সদরে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এরপর আজ সন্ধ্যায় শুভপুরের ‘নয়ন ভিলা’ নামে একটি বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব-১১ এর একটি টিম। এখন পর্যন্ত ওই বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব। অভিযান শেষে বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে জানিয়েছেন তারা।

Continue Reading

ছয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

ছয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলাগুলো হলো জামালপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ফরিদপুর, গাইবান্ধা ও সিরাজগঞ্জ। অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। তবে লালমনিরহাট ও নীলফামারীর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কিছু আশার খবর জানিয়েছে। গতকাল শুক্রবার কেন্দ্র বলেছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি কমতে পারে। আগামী তিন দিন এ ধারা চলতে থাকবে। […]

Continue Reading

রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী মিছিলে টিয়ারশেল, কর্মসূচি পণ্ড

   রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী বিক্ষোভ মিছিল টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আটক করা হয়েছে কয়েকজনকে। ওদিকে,  সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি বাতিলে গণভোটের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। একই সঙ্গে বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে আগামী ৩০শে জুলাই সমাবেশের […]

Continue Reading

শ্রীপুরে ইঞ্জিন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল এখনো বন্ধ

  রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় ৯ ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ২৮ জুলাই বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার কাওরাইদ স্টেশন সংলগ্ন এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি। কাওরাইদ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ট্রেনটি আনুমানিক পৌনে ১১টার […]

Continue Reading

গাজীপুরে মহানগর ছাত্র দলের মিছিল ও সভা

    গাজীপুর অফিস; তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রিয় কর্ম সূুচির  অংশ হিসেবে গাজীপুর মহানগর ছাত্র দল মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুুপুরে গাজীপুর মহানগরের সাহাপাড়া এলাকায় পৃথক এই মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর পৌর বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এড. তৌহিদুল ইসলাম রনি ও গাজীপুর পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক এস এম ইমরান রেজার […]

Continue Reading

গাজীপুর জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

      গাজীপুর অফিস; জঙ্গীবাদের বিরুদ্ধে তৃনমূল পর্যায় থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে অনুষ্ঠিত হল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত গাজীপুর শহরের রাজবাড়ি রোডে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেক্টর কমান্ডার ফোরামের নেতা রমিজ উদ্দিন মাষ্টারের সভপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন মুক্তিযোদ্ধা, […]

Continue Reading

টঙ্গীতে ছাত্র দলের মিছিল, আটক-১

  গাজীপুর অফিস: কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীতে অনুষ্ঠিত ছাত্র দলের মিছিল, পুলিশ গুলি করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় আটক হয় এক ছাত্র দল কর্মী। বুধবার  বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা ও সাজানো মামলায় কারাদন্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টংগীতে গাজীপুর মহানগর ছাত্রদলের নেতা  মো: জিয়াউল হাসান স্বপনের   […]

Continue Reading

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাঃ সম্পাদকের পিতার দাফন সম্পন্ন 

গাজীপুর : গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বাবা মো. মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহির …..রাজিউন)। কয়েক দফা জানাযা শেষে তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। আজ মঙ্গলবার সকাল ৮টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস […]

Continue Reading

শ্রীপুর পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: দ্বিতীয় বৃহত্তম পৌরসভা গাজীপুর জেলার শ্রীপুরকে প্রথম শ্রেণীতে উন্নীত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রজ্ঞাপনে দেশের অন্য স্থানের ৭টি পৌরসভার সঙ্গে শ্রীপুর পৌরসভাকেও প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। এমন তথ্য নিশ্চিত করে মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার সচিব মো. মনিরুজ্জামান শিকদার জানান, ২০০০ সালে শ্রীপুর ইউনিয়ন […]

Continue Reading

জঙ্গি তালিকায় থাকা তুহিন ফিরলো নববধূকে নিয়ে

  যশোর পুলিশের জঙ্গি তালিকার শীর্ষে অবস্থানকারী কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না নববধূকে নিয়ে বাড়ি ফিরেছে। তাকে ধরিয়ে দিতে যশোর পুলিশের পক্ষ থেকে পোস্টারিং করা হয়েছিল। ঘোষণা করা হয়েছিল মোটা অংকের পুরস্কার। মুন্নার পরিবারকে নিয়ে চলছিল টানাহেঁচড়া। নববধূকে নিয়ে বাড়ি ফেরার পর গতকাল  সকালে যশোর কোতোয়ালি পুলিশ মুন্নাকে তাদের হেফাজতে নিয়েছে। সম্প্রতি যশোর পুলিশ ৫ জনকে […]

Continue Reading

৫ নদীর পানি বিপদসীমার উপর সাত জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

  দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে উত্তরাঞ্চলের বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ ও পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে। এসব এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দি। বহু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির সঙ্গে সীমান্তের ওপার থেকে নেমে আসা ঢলে আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়েছে। তিস্তা, যমুনা, […]

Continue Reading

কমিউনিটি ক্লিনিকে রাজনৈতিক পোস্টার নয়

কমিউনিটি ক্লিনিকগুলোতে কোনো ধরনের রাজনৈতিক পোস্টার লাগানো যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। যদি কোনো কমিউনিটি ক্লিনিকে রাজনৈতিক পোস্টার পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম ব্র্যান্ডিং করা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিউনিটি […]

Continue Reading

গাজীপুর মহানগর ছাত্রলীগ সভাপতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ করেছেন

    গাজীপুর অফিস;   ডিজিটাল বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার অংশ হিসেবে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ করেছে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি ।  সোমবার গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ, গাজীপুর মহানগরের  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট এ সব কম্পিউটার বিতরণ করেন। এ সময় মহানগর ছাত্রলীগের […]

Continue Reading

সম্পাদকীয়; শিশুকে পায়ুপথে গ্যাস ঢুকিয়ে হত্যা, এটা কি ধরণের বর্বরতা!

  নারায়নগঞ্জে ১০ বছরের শিশুকে পায়ুপথে গ্যাস ঢুকিয়ে হত্যার অভিযোগ সংবাদ প্রকাশ হয়েছে গনমাধ্যমে। সংবাদে বলা হয়েছে, আজ রূপগঞ্জ উপজেলার যাত্রামোড়া এলাকায় জবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, সাগর বর্মণ নামে ১০ বছরের এক শিশুর উপর এমন বর্বর নির্যাতন চালানো হয়েছে। সে ওই কারখানয় শিশু শ্রমে […]

Continue Reading

শ্রীপুরে অবৈধ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি; গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) বেলা ২টা ৩০ মিনিটে গাজীপুর আইডিয়াল কিন্ডার গার্টেন বিদ্যালয়ে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতরা গাজীপুর গ্রামের হেকমত আলীর ছেলে সোহেল রানা (৩৮), সোহেল রানার ছেলে মারুফ আহমেদ(১০)। আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক কামরুজ্জামান জানান, বিদ্যালয় মাঠে ক্রিকেট […]

Continue Reading

সেনাবাহিনীর পদোন্নতিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও  দেশপ্রেমিক যোগ্য নেতৃত্ব খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদের অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন,  একটি দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত এবং সুসংহত করতে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী ‘অত্যন্ত সহায়ক’ ভূমিকা পালন করে। যারা সুশিক্ষিত, […]

Continue Reading

কালিগঞ্জে পুলিশের তাড়া খেয়ে পানিতে ঝাঁপ দিয়ে মত্যু

    গাজীপুরে কালীগঞ্জের বিল থেকে শনিবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে পানিতে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে পুলিশ তা অস্বীকার করেছে। নিহতের নাম সোলাইমান মোল্লা ওরফে সোলমান (৫৫)। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের গোয়ালিয়াবাড়ী রয়েন গ্রামে। স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার […]

Continue Reading

গাজীপুরে প্রতিমন্ত্রী চুমকির চাচার ইন্তেকাল

মো:আলী আজগর খান পিরু; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র চাচা ও আওয়ামী লীগ নেতা মো. শাহাব উদ্দিন আহমেদ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহী ওয়া ইন্নাইলাইহী রাজেউন)। আজ  শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই […]

Continue Reading

বন্যায় পাঁচ জেলায় লাখো মানুষ পানিবন্দী

উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া ও দক্ষিণাঞ্চলের ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তীব্র বর্ষণ, পাহাড়ি ঢল ও নদীভাঙনের কারণে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে বানভাসিরা। প্রতিনিধিদের পাঠানো খবর… কুড়িগ্রাম: জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান বলেন, আজ শনিবার সন্ধ্যা ছয়টায় ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার […]

Continue Reading

কালিয়াকৈরে তারেকের দ্রুত বিচারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

কালিয়াকৈর প্রতিনিধি;  বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার করার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার বিকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্র মোড়ে ওই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিন সহ অনেকে। সমাবেশে বক্তরা বলেন,  বাংলাদেশে […]

Continue Reading

শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া গ্রামের ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আব্দুল মালেক প্রধানের ছেলে আলম প্রধান (৪৫) কে বিবাদী করে ২২ জুলাই ধর্ষিতার মা শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ধর্ষিতার মা জানান, ২২জুলাই সকালে আমার মেয়েকে পেয়ারা দেবার কথা বলে […]

Continue Reading

হবিগঞ্জে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

  আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ডুবে মারা গেলেন একই পরিবারের চারজন। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে হবিগঞ্জের লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রাম থেকে লাখাইয়ে যাচ্ছিলেন তারা নৌকাযোগে। নিহত ব্যক্তিরা হলেন অষ্টগ্রামের আদমপুর গ্রামের হক মিয়া (৪৫), তাঁর ছেলে মুজাহিদ (৬) ও মেয়ে জান্নাত (৮) এবং হক মিয়ার এক ভাতিজা। দুর্ঘটনার বিষয়টি […]

Continue Reading