আজ ডবল ভালবাসার দিন

ঢাকা: আজ বসন্ত রঙিন ভালোবাসার দিন। ফুল ফুটেছে ডালে ডালে। উষ্ণতার ছোঁয়ায় প্রজাপতি ডানা মেলেছে। দখিন হাওয়ার গুঞ্জরণে হৃদয়ে জেগেছে রেশমি পরশ। নিসর্গ জেগেছে নতুন রূপে। হাওয়ায়-হাওয়ায় দোল লেগেছে বাংলার প্রকৃতিতে। প্রকৃতি আজ জানান দিচ্ছে, ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে।’ কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।’ কবির শঙ্কা দূর করে ফুল ফুটেছে। […]

Continue Reading

কালীগঞ্জে প্রথম নারী কৃষি অফিসার সিফাত জাহান

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রথম নারী কৃষি অফিসার হিসেবে যোগ দিয়েছেন কৃষিবিদ সৈয়দা সিফাত জাহান। এর আগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অতিরিক্ত কৃষি অফিসারের দায়িত্ব পালন শেষে চলতি বছরের ২৭ জানুয়ারি এ উপজেলায় যোগদান করেন তিনি। ২৮ তম বিসিএস এর মাধ্যমে ২০১০ সালের ১ ডিসেম্বর রংপুরের কাউনিয়া উপজেলা কৃষি অফিসে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে চাকুরি […]

Continue Reading

আম গাছে ফুটছে মুকুল, ভালো ফলনের সম্ভাবনা

নওগাঁ: আমের রাজধানীখ্যাত নওগাঁর সাপাহারে আমের গাছগুলোতে ফুটতে শুরু করেছে মুকুল। অনুকূল আবহাওয়া থাকলে এবারেও আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৬ হাজার ১’শ হেক্টর জমিতে আম বাগান ছিল। প্রতি হেক্টর জমিতে আমের ফলন হয়েছিল ১৫ টন। যার ফলে লাভবান হয়েছিলেন এলাকার আমচাষিরা। […]

Continue Reading

কৃষিজমি সুরক্ষায় উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন কর্মশালা

রাতুল মন্ডল শ্রীপুর: কৃষি জমি সুরক্ষা উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন শীর্ষক কমিউনিটি পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (৯ ফেব্রুয়ারী রোববার) সকাল ১০টায় শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ৬টি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ১৬৭ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কর্মশালায় অংশ গ্রহণ করেন। জানাযায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত তিনটি গ্রাম শৈলাট, গাজীপুর, নয়াপাড়া মৌজার ব্যক্তি […]

Continue Reading

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

ঢাকা: রাজধানী ঢাকাসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অফিস জানায়, রংপুর বিভাগের ওপর দিয়ে […]

Continue Reading

দেলোয়ারে টিউলিপ বাগানে কৃষি সম্প্রসারণের মহাপরিচালক

রাতুল মন্ডল শ্রীপুর: বাংলাদেশের মাটিতে ভিন্ন রংয়ের টিউলিপ ফুটিয়ে যে সফলতা দেলোয়ার হোসেন দেখালেন তা আমার কাছে খুবই অবাক লাগছে। কৃষি মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট বিজ্ঞানীদের সাথে কথা বলে গবেষাণধর্মী কাজ করে যদি দেখা যায় বাংলাদেশে টিউলিপ ফুল সফলভাবে চাষ করা সম্ভব তাহলে নিশ্চয়ই দেলোয়ারের অনেক চাষী এগিয়ে আসবে এবং বাংলাদেশেও টিউলিপ চাষ বৃদ্ধি পাবে […]

Continue Reading

বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ, থাকতে পারে আরও ২ দিন

ঢাকা:দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বয়ে চলছে। এসব এলাকায় একই স্কেলে আরও দু’ দিন শৈত্যপ্রবাহ থাকতে পারে। এরপর দুই তিন দিন বৃষ্টি হতে পারে। বাড়তে পারে তাপমাত্রা। তবে এরপর আবারও বেড়ে যাবে শীতের তীব্রতা। এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক সাংবাদিকদের জানান, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, […]

Continue Reading

গাজীপুরে ডিএই পরিচালকের(ভারপ্রাপ্ত), ক্রপস উইং নিরাপদ সবজি গ্রাম পরিদর্শন

গাজীপুর: গতকাল বৃহস্পতিবার বেলা ২ টায় গাজীপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জয়দেবপুর পৌরসভা ব্লকের নীলের পাড়া গ্রামে স্থাপিত “নিরাপদ সবজি গ্রাম” পরিদর্শন করেন কৃষিবিদ মোঃ আলীমুজ্জামান মিয়া, পরিচালক(ভারপ্রাপ্ত), ক্রপস উইং, খামারবাড়ি, ঢাকা। ক্রপস উইংয়ের পরিচালক জানান ফসলের পোকা দমনে জন্য ক্ষতিকর কীটনাশক এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সেক্স ফেরোমেন ফাঁদ লিউর হলুদ ফাঁদ […]

Continue Reading

সরজমিন সাফারি পার্ক -৫:”শিশু পার্কের বেশিরভাগ রাইড অচল” নামাজ ঘরে বন জঙ্গলে !

রাতুল মন্ডল সাফারি পার্ক থেকে ফিরে: শিশুদের চিত্তবিনোদনের কথা মাথায় রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বিশাল এলাকা নিয়ে বিভিন্ন রাইড এর সমন্বয়ে তৈরি হয়েছে শিশু পার্ক। কিন্তু পার্ক কর্তৃপক্ষের অবহেলার কারণে পার্কের বেশিরভাগ রাইড এখন অচল হয়ে পড়ে রয়েছে। এর মধ্যে যেগুলো চলমান সেগুলোর অবস্থা তেমন ভালো নেই। শিশু পার্কের ভিতরে এক পাশে ছিল […]

Continue Reading

সরেজমিন সাফারি পার্ক-৩: “বেষ্টনী আছে ক্যাঙ্গারু নেই”!

রাতুল মন্ডল সাফারি পার্ক থেকে ফিরে: অস্ট্রেলিয়ার প্রতিবেশি দ্বীপ নিউ গিনি, তাসমিনিয়া, সাভানা, নয় বঙ্গবন্ধুর শেখ মুজিব সাফারি পার্কে ছিলো ক্যাঙ্গারু। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের অযত্ন আর অবহেলার কারণে বছর খানেক আগে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক থেকে একে একে বিলীন হয় সবকটি ক্যাঙ্গারু। সরজমিন ঘুরে দেখা যায়, ক্যাঙ্গারু বেষ্টনীটি নতুন করে বালি […]

Continue Reading

সরেজমিন সাফারি পার্ক-২:’ধনেশ বিলীন” খোঁজে দর্শনার্থীরা’ প্রবেশ মুখে তালা বছর ধরে !

রাতুল মন্ডল সাফারি পার্ক থেকে ফিরে: বছর খানেক আগে যে জায়গাটায় বিদেশি ধনেশে পাখি আর বিভিন্ন জাতের হাজারো কবুতরের কলকাকলিতে মুখরিত ছিলো। অল্প সময়ের ব্যবধানে এই জায়গাটি নিস্তব্ধ, নেই দর্শনার্থীদেরও পদচারণা, কারণ কতৃপক্ষের অযত্ন আর অবহেলার কারণে ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে বিদেশী ধনেশ পাখি। সাফারি পার্কে আসা দর্শনার্থীরা নেমপ্লেটে ধনেশ পাখি লেখা তীর চিহ্ন দেখে, […]

Continue Reading

আবার আসছে শৈত্যপ্রবাহ ও বৃষ্টি!

ঢাকা: এখন মাঘ মাস। এ মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রায় বেশ উঠা-নামা থাকবে। কোথাও কোথাও বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, মাঘ মাসে একটানা শৈত্যপ্রবাহ হবে না। একদিন রাতে তাপমাত্রা কমলে পরের দিনই বেড়ে যাবে। জানুয়ারির ২১-২২ তারিখে […]

Continue Reading

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুট বন্ধ, মাঝ পদ্মায় ৬ ফেরি আটকা

ঢাকা: ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় আটকা পড়েছে ছয়টি ফেরি। আজ সকা থেকে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচলও। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে দিক-নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে দিক-নির্ণয়ে […]

Continue Reading

ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠা-নামা বন্ধ

ঢাকা:নঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা আজও বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত ৩টা ১৫ মিনিট থেকে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিতক করেছেন। তিনি জানান, গত এক সপ্তাহের তুলনায় ঘন কুয়াশার পরিমাণ আজ বেশি হওয়ায় রাত সোয়া ৩টা থেকে শাহজালালের […]

Continue Reading

মাঘের আগেই বাঘ

কথায় বলে, ‘মাঘের শীতে বাঘ কাঁপে।’ কিন্তু এবার মাঘের আগেই কাঁপন লেগেছে সারাদেশে। পৌষ মাসেই তীব্র শীতের কামড়ে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। তবে আবহাওয়াবিদরা বলছেন, মাঘের প্রথম কয়েক দিন শীত থাকলেও সচরাচর দ্বিতীয় পক্ষেই তা কমে আসে। তাপমাত্রার মানদণ্ডে গত দু’দিনের আবহাওয়া পরিস্থিতিকে ‘মৃদু শৈত্যপ্রবাহ’ বলতে হবে। তবে উত্তরাঞ্চলসহ সারাদেশে শীতের অনুভূতি ছিল আরও বেশি। […]

Continue Reading

শনিবার থেকে আবার শৈত্যপ্রবাহ

ডেস্ক; আবার আসছে শৈত্যপ্রবাহ। আগামী শনিবার থেকে তা থাকবে সোমবার পর্যন্ত তিন দিন। এ সময়ে শীতের দাপট বাড়তে পারে। বৃহস্পতিবার এ পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে রাজধানী ঢাকাসহ সারাদেশে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। পূর্বাভাসে আরো বলা হয়েছে, তাপমাত্রার সামান্য উঠানামা থাকবে জানুয়ারি মাসে। তবে […]

Continue Reading

বুধবার ও বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

পঞ্চগড়: দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ যেন থামছেই না। বুধবার সকালে দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই উপজেলায়। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, সকালে সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবারও দেশের সর্বনিম্ম তাপমাত্রা ছিল এই উপজেলায়। উত্তরের হিমেল হাওয়ার […]

Continue Reading

শীতের সঙ্গী আগুনই শুধু নয়!

ঢাকা: এই বছর শীতটা যেন একটু জেঁকেই বসেছে। গত বছরের নভেম্বর মাসের শেষ থেকে এ বছরের জানুয়ারিতেও শীত শীত অনুভূতির কমতি নেই। একের পর এক শৈত্যপ্রবাহে শীতের মেজাজ ভালোই টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া অফিসের বরাত দিয়ে বলা যায়, শীত পুরো জানুয়ারি মাস বহাল তবিয়তেই থাকবে! বলা চলে, শীতকাল ফ্যাশনপ্রেমীদের জন্য আনন্দের বারতা নিয়েই আসে! উইন্টার […]

Continue Reading

সন্ধ্যার পর বাড়তে পারে শীতের তীব্রতা

ঢাকা: আজ রোববার সন্ধ্যার পর বাড়তে পারে শীতের তীব্রতা। সোমবার থেকে আবারও জেঁকে বসতে পারে শীত। আবহাওয়া অধিদপ্তর এমন আভাস দিয়েছে। আগের দিনের ধারা অব্যাহত রেখে শনিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। ফলে শীতের তীব্রতা কম ছিল। এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ২৫ ডিগ্রি সেলসিয়াস। […]

Continue Reading

শীতে বর্ষার ঢল চলবে রোববার পর্যন্ত, অসময়ে আপদ বাড়ল মানুষের

ঢাকা: মধ্যরাত থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি; রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটু করে বাড়লেও সকালে এসে বেড়েছে আরও, এই বৃষ্টিতে বাড়িয়ে দিয়েছে ঠান্ডাকবলিত মানুষের দুর্ভোগ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেই বৃষ্টির খবর পাওয়া গেছে। এর সঙ্গে রাত থেকে শীতও পড়ছে গত কয়েকদিনের তুলনায় বেশি। এর মধ্য দিয়ে আবহাওয়া অধিদফতরের আরেকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাসের দিকেই এগিয়েছে […]

Continue Reading

আসছে তিনটি শৈত্যপ্রবাহ

ঢাকা: চলতি মাসে দেশের ওপর দিয়ে দুইটি তীব্র ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী তিন থেকে পাঁচ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে যারে। এরপর তাপমাত্রা আবার কমতে শুরু করবে। ৬ জানুয়ারির পরপর আসছে তীব্র শৈত্য প্রবাহ। সবমিলিয়ে […]

Continue Reading

আজ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে বলা হয়, ভোররাত থেকে সকাল […]

Continue Reading

বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে বৃষ্টি হতে পারে

ডেস্ক: রাজধানীসহ সারা দেশে আগামী বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে বলে মঙ্গলবার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খবর ইউএনবি’র। বুধবার থেকেই আকাশ মেঘলা থাকবে জানিয়ে অধিদপ্তরের কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ‘বৃহস্পতি ও শুক্রবার রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’ এদিকে, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ৫ দশমিক ২ ডিগ্রি […]

Continue Reading

চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে

ঢাকা: চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। রোববার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে জেলায় তীব্র […]

Continue Reading