ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ‘জাওয়াদ’ এগুচ্ছে উপকূলের দিকে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি গভীর নিম্নচাপ এখন আরো ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। নতুন সৃষ্টি হওয়া এই সাইক্লোনটির নাম দেয়া হয়েছে ‘জাওয়াদ’। আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বলছে, এটি আগামীকাল নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সাইক্লোন জাওয়াদ আজ শুক্রবার দুপুর ১২টা নাগাদ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ […]

Continue Reading

দেশের বাইরে কন্ট্রাক্ট ফার্মিংয়ের পরিকল্পনা

মহামারী করোনা ভাইরাসের ধাক্কায় বিশ্বজুড়ে বাড়ছে খাদ্য সংকট। এ কারণে বিভিন্ন দেশে বাড়ছে খাদ্যপণ্যের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, করোনা সংকটে বিশ্বজুড়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে খাদ্যের দাম। গত দশ বছরে যা সর্বোচ্চ বলে দাবি সংস্থাটির। খাদ্য নিরাপত্তার হুমকি হিসেবে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধি এবং জলবায়ুর বিরূপ প্রভাবকেই প্রধানত দায়ী করা হচ্ছে। […]

Continue Reading

ব্রহ্মপুত্রের চরে সরিষাফুলের হলুদ গালিচা

কিশোরগঞ্জ:কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরাঞ্চলে সরিষার ব্যাপক আবাদ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। চরাঞ্চলে শুধুই হলুদের সমারোহ। দূর থেকে দেখে মনে হবে যেন হলুদ গালিচা বিছানো । এ দিকে সরিষা ফুলের কদর বেড়ে যাওয়ায় ফুল বিক্রি করে বাড়তি উপার্জন করে লাভবান হচ্ছে অনেক কৃষক। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও […]

Continue Reading

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, চলতি সপ্তাহেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। সৌদি আরবের দেয়া এই ঘূর্ণিঝড়ের অর্থ উদার বা মহান। থাইল্যান্ড থেকে আসা নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে বঙ্গোপসাগরে। ভারতের আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘জাওয়াদ’। সপ্তাহান্তে কলকাতাসহ উপকূলের জেলাগুলোতে ঝড়ো হাওয়ার সাথে অতি ভারী বৃষ্টির সর্তকতা। বুধবার সকালে কলকাতায় হালকা শীতের আমেজ। ১৮ ডিগ্রির নিচে পারদ। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে […]

Continue Reading

৭২ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ আন্দামান সাগর এবং এর কাছাকাছি এলাকায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় দেশের রাতের এবং দিনের […]

Continue Reading

ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ডিসেম্বরের শুরুতে এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ভারতের ওডিশা উপকূলের দিকে যেতে পারে এটি। খুলনা-সাতক্ষীরা অঞ্চলে পড়তে পারে এ ঘূর্ণিঝড়ের প্রভাব। এদিকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় শীতের দাপট আরও বেড়েছে। আজ শনিবার ভোর থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে যায়। তবে […]

Continue Reading

হঠাৎ ঘনকুয়াশা, বেড়েছে শীত

মহাদেবপুর (নওগাঁ): নওগাঁর মহাদেবপুরে ঘনকুয়াশা আর শীত। গত কয়েকদিন ধরেই সন্ধ্যা রাত থেকে সকাল পর্যন্ত শীতের আভাস পাওয়া যাচ্ছে। বুধবার রাত থেকে ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক, যার কারণে শৈত্যপ্রবাহ অনেক বেড়েছে। সকালে রাস্তাঘাটে জনসাধারণের চলাচল নেই বললেই চলে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন বাসা থেকে বের হতেই চাচ্ছে না। অতিরিক্ত সতর্কতার কারণে সড়ক দুর্ঘটনা […]

Continue Reading

পরামর্শকের বেতন ৩ লাখ, বাজার খুঁজতে ৩ কোটি, প্রতিজনে ভ্রমণ ৪ লাখ টাকা

চাষ করবেন চাষিরা ভ্রমণে যাবেন কর্মকর্তারা। মূলত উন্নয়ন প্রকল্প মানেই কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের একটি সুযোগ। প্রয়োজন থাক বা না থাক বিদেশ ভ্রমণ খাত প্রকল্পে থাকতেই হবে। ঘাস চাষের পর এবার মাশরুম চাষের সম্প্রসারণ শিখতে ৩০ কর্মকর্তারা ভারত, চীন ও থাইল্যান্ড ভ্রমণে যাবেন। তাদের প্রতিজনে খরচ হবে চার লাখ টাকা। আর এই প্রকল্পে দু’জন পরামর্শকের পেছনে […]

Continue Reading

ডিসেম্বরের শেষে আসতে পারে শৈত্যপ্রবাহ

আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত দুই বছরের তুলনায় এ বছর আগেভাগেই শীত পড়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বাড়তে পারে শীতের তীব্রতাও। আবহাওয়া অফিসসূত্রে জানা গেছে, দেশে সাধারণত মৃদু, মাঝারি ও তীব্র- এই তিন ধরনের শৈত্যপ্রবাহের প্রবণতা রয়েছে। চলতি নভেম্বর মাসে এ ধরনের কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা […]

Continue Reading

আজ নবান্ন

বাংলার মানুষের জীবনে অবিচ্ছেদ্য আনন্দের বার্তা নিয়ে আসে ‘অগ্রহায়ণ মাস’ ও ‘নবান্ন’। অগ্রহায়ণ শব্দের অর্থ বর্ষ শুরুর মাস। আর অগ্রহায়ণের প্রথম দিনটিই বাংলাদেশে নবান্ন যাপনের দিন হিসেবে পরিচিত। দেশের প্রাচীনতম উৎসবগুলোর একটি নবান্ন উৎসব। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী অগ্রহায়ণ অষ্টম মাস হিসেবে বিবেচিত হলেও হেমন্ত ঋতুর দ্বিতীয় এ মাসের প্রথম দিনটিই বাংলাদেশের নবান্ন। কার্তিক পেরিয়ে নীরবে […]

Continue Reading

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

ঢাকা: আগেই আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল, চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপের যেকোনো একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথাও বলেছিল তারা। এবার সেই আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি দেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দলের (বিডব্লিউটি) পক্ষ থেকে এ সতর্ক বার্তা দেওয়া হয়। […]

Continue Reading

শীতের আমেজে বৃষ্টিভেজা সকাল

রাজধানীতে আজ শনিবার ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি। কার্তিক মাসের শেষের এই বৃষ্টির আগাম আভাস অবশ্য আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে এমন বৃষ্টি ঝরাচ্ছে। আজকের বৃষ্টির আভাস অবশ্য গতকাল শুক্রবারই পাওয়া গিয়েছিল। গতকাল সারা দিনই ঢাকার আকাশ ছিল মেঘলা। আজও আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারা দিন […]

Continue Reading

কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে শীতকালীন ফসল উৎপাদন করতে পারে সে জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে সরকার। বর্তমান সরকার বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগ সরকার কৃষি ও কৃষক বান্ধব। আওয়ামী লীগ সরকার সব সময় কৃষকের পাশে রয়েছে। প্রতি বছর উপজেলার হাজার হাজার ক্ষুদ্র […]

Continue Reading

ডিজেলের মূল্যবৃদ্ধিতে বোরো আবাদে বড় ধাক্কার সম্ভাবনা

ডিজেলের মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে কৃষিতে। ক্ষতিগ্রস্ত হবেন দেশের লাখ লাখ কৃষক। এর প্রথম ধাক্কা লাগবে আসন্ন বোরো আবাদে। শুধু তাই নয়, ডিজেলের মূল্যবৃদ্ধিতে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের যে চেষ্টা সেখানেও ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে ভর্তুকি দিয়ে হলেও কৃষক ও কৃষিকে সচল রাখার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। কৃষির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারাও […]

Continue Reading

এক কেজি ফলের দাম ২০ লাখ টাকা!

অবিশ্বাস্য হলেও সত্যি। এক কেজি ফলের দাম ২০ লাখ টাকা। তরমুজ গোত্রের এই সুস্বাদু ফলটি পাওয়া জাপানে। একে বিশ্বের সবথেকে দামি ফল দাবি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিনের প্রতিবেদনে বলা হয়, ফলটির নাম ইউবারি মেলন। দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম আকর্ষণীয়। এক কেজি ফল কিনতে যে টাকা প্রয়োজন তা দিয়ে স্বর্ণালঙ্কার বা জমি […]

Continue Reading

তেঁতুলিয়ায় ১১ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত ১১ দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে উত্তরের এই পঞ্চগড়ে জেলায় দিনভর আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শীত অনূভূত হচ্ছে। এতে করে এই জনপদের মানুষ সন্ধ্যার পর থেকে গরম কাপড় গায়ে জড়িয়ে নিচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন […]

Continue Reading

বিনা’র স্বল্পমেয়াদি আমন জাত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেশকিছু বিনাধানের জাত কৃষি অর্থনীতিতে এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। সুষম খাদ্য ও শস্য উৎপাদনে এক বিপ্লব ঘটতে পারে। এতে দেশের বিশাল খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ হবে। দূর হবে দরিদ্রতা। বিনার কয়েকটি উচ্চ ফলনশীল আগাম স্বল্প জীবনকাল ধানের জাত চাষ করে এই সম্ভাবনাকে […]

Continue Reading

কালো টমেটো : বিপুল সম্ভাবনার হাতছানি

বাজারে গিয়ে যদি দেখেন টমেটোর রং লাল বা সাদাটে সবুজ নয়, কুচকুচে কালো র – নিঃসন্দেহে অনেকেই ভড়কে যাবেন। কেনার আগে অনেকের মনেই প্রশ্ন জাগবে, খেতে সাধারণ টমেটোর মতোই হবে তো? ভেতরের রং কেমন? এই টমেটোর রং কালোই বা কেন? বাংলাদেশের কুমিল্লায় এক সৌখিন চাষীর বাড়িতে চাষ হচ্ছে এই কালো টমেটো। যদিও এখনো বাণিজ্যিকভাবে চাষাবাদ […]

Continue Reading

জলপাইয়ের বাম্পার ফলন

দেবীগঞ্জ (পঞ্চগড়): দেবীগঞ্জে জলপাইয়ের বাগান করে কৃষকরা ব্যাপক সফলতা পাচ্ছে। জলপাইর ভাল দাম ও চাহিদা থাকায় চাহিদা দিন দিন বাড়ছে। জলপাই ব্যবসায়ীরা বাগান কিনে নিচ্ছে। বাগান মালিকদের জলপাই গাছ থেকে পাড়ায় বাজারে বিক্রি করতে হয় না। জলপাই এ জনপদের মানুষদের অর্থনীতিতে সমৃদ্ধ হওয়ার এক নতুন মাত্রা যোগ করে দিয়েছে। দেবীগঞ্জ বাজারে আলমগীর নামের এক কৃষক […]

Continue Reading

খালে পানি আনতে ৫৭৫ কোটি টাকা! গাড়ি চালকের বেতন মাসে ৫৪ হাজার টাকা

বরেন্দ্র এলাকা রাজশাহীর মজাখালে পানি সরবরাহে ৫৭৫ কোটি টাকা খরচের প্রস্তাব করা হয়েছে। আর এ জন্য সেচকাজ শিখতে বিদেশ ভ্রমণে যেতে চান ১৬ জন সরকারি কর্মকর্তা। রাজস্ব খাত থেকে যাদের জন্য জনপ্রতি ব্যয় হবে ৬ লাখ টাকা। প্রকল্পে তিন কোটি ৪৮ লাখ টাকায় পাঁচটি গাড়ি ভাড়া করে সেই গাড়ি মেরামতের খরচও হবে ২৪ লাখ টাকা। […]

Continue Reading

কালো ভালুকের কাছে

রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর): ১৪টি কালো ভালুক দিব্যি ঘুরে বেড়াচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। কে না জানে, এই পার্কটির অবস্থান গাজীপুরের শ্রীপুরে। ভালুক কিন্তু এ দেশে মহা বিপণ্ন প্রাণী। নানা জায়গায় অভিযান চালিয়ে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট কালো ভালুকগুলো উদ্ধার করে। পরে হস্তান্তর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে। সেখানে […]

Continue Reading

জলবায়ু পরিবর্তনে প্রচণ্ড শীত পড়বে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সামনের শীতে প্রচণ্ড ঠাণ্ডার সম্মুখীন হতে হবে বলে বিজ্ঞানীরা পূর্বাভাস দিচ্ছেন। তবে তা হবে অল্প সময়ের জন্য। অল্প সময় হলেও তখন প্রচণ্ড রকমের ঠাণ্ডা অনুভূত হবে। বাংলাদেশে ওই ঠাণ্ডার প্রভাবটা যত না বেশি হবে তার চেয়ে কয়েক গুণ বেশি অনুভূত হবে এশিয়া, ইউরোপ ও উত্তর আরেমিকার দেশগুলোতে। এ ব্যাপারে মালদ্বীপের ন্যাশনাল ইউনিভার্সিটির […]

Continue Reading

ভারী বর্ষণের পূর্বাভাস

দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল. চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে […]

Continue Reading

সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর […]

Continue Reading

বঙ্গোপসাগরে লঘুচাপ

ঢাকা: আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ূ দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ূ বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ূ দেশের দক্ষিণাঞ্চলে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ […]

Continue Reading