খোলা বাজারে ডলারের দাম সেঞ্চুরি পার

ঢাকা: দেশের খোলা বাজারে ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারের চাহিদা অনুযায়ী ডলার সরবরাহ করতে পারছে না মানিএক্সচেঞ্জগুলো। সে কারণেই প্রতি দিনই দর বাড়ছে। এক দিনের ব্যবধানে খোলা বাজারে মার্কিন ডলারের দাম ৪ টাকা বেড়ে ১০২ টাকা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় মানি এক্সচেঞ্জে প্রতি ডলার সর্বোচ্চ ১০২ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সোমবার […]

Continue Reading

দুই দফা কমে ফের বাড়ল সোনার দাম

দুই দফা কমার পর দেশের বাজারে বাড়ল সোনার দাম। যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাবাজারে ডলার ও অন্যান্য মুদ্রার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, নতুন এ দাম বুধবার (১৮ মে) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

সয়াবিন-সরিষার পর এবার দাম বাড়ল সূর্যমুখী তেলের

তেলের বাজার মানেই আকাশচুম্বী দাম। সয়াবিন তেলের সংকটের পরে ক্রেতারা যেই না ঝুঁকতে শুরু করেছিল সরিষার তেলের দিকে, অমনি বেড়ে গেছে দাম। এবার দাম বাড়ল সূর্যমুখী তেলের। দেশের মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের একাংশের পছন্দের তালিকায় ছিল সূর্যমুখী তেল। তবে রাশিয়া-ইউক্রেন সংঘাতে মার্চের শুরু থেকেই বাজারে দেখা দেয় এই তেলের সংকট। এবার বেড়ে গেছে তেলের দাম। বাজার […]

Continue Reading

খুলনায় মৌসুমের শুরুতেই চিংড়িতে মড়ক

পাইকগাছা (খুলনা): খুলনার দক্ষিণাঞ্চলে মৌসুমের শুরুতেই ভাইরাসজনিত কারণে মরে যাচ্ছে ঘেরের বাগদা চিংড়ি। এতে দিশেহারা মৎস্যচাষিরা। এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। মৎস্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টি, ঘেরে পানিস্বল্পতা, অতিরিক্ত পোনা মজুদ, তাপমাত্রা ও পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় চিংড়ি মরে যেতে পারে। এসব নানা কারণকেই চাষিরা ভাইরাস সংক্রমণ হচ্ছে বলে […]

Continue Reading

সপ্তাহের ব্যবধানে আরও কমল টাকার মান

ঢাকা: সপ্তাহের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। সোমবার (১৬ মে) ডলারের বিপরীতে টাকার মান কমে গেছে ৮০ পয়সা। আর গত ২০ দিনের ব্যবধানে তিন দফায় ডলারের বিপরীতে টাকার দরপতন হলো এক টাকা ৩০ পয়সা। এদিন প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে রপ্তানিকারক […]

Continue Reading

আরও তিন পণ্যের দাম বেড়েছে

কিছুই যেন বাদ থাকছে না। বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এবার সেই তালিকায় যুক্ত হলো নিত্যব্যবহার্য পণ্য সাবান, শ্যাম্পু ও টুথপেস্ট। বাজার ও বিপণনকারী কোম্পানিগুলোর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ঈদের আগে গুঁড়া সাবানের কেজি ছিল ১৪০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ টাকা। অন্যদিকে ১২৫ গ্রাম কাপড় কাঁচা সাবানের দাম ছিল ২২ […]

Continue Reading

বাজার নিয়ন্ত্রণ নয়, স্থিতিশীল রাখতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নয়, স্থিতিশীল রাখতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘সরকারের বাজার নিয়ন্ত্রণ করা উচিত না। আমরা ব্যবসায়ীবান্ধব। আমরা আন্তর্জাতিক বাজারের দাম অনুযায়ী দাম নির্ধারণ করে দেই। সে অনুযায়ী বাজারে দামটা থাকলে বাজার স্থিতিশীল থাকবে। আমরা নিয়ন্ত্রণ করা নয়, বাজার স্থিতিশীল রাখতে চাই।’ সোমবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স […]

Continue Reading

হুজুগে বেড়েছে পেঁয়াজের দাম, এ সপ্তাহেই কমবে

ঢাকা: দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় আমদানি বন্ধ রাখায় আবারো বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম ১৫ টাকা আর আমদানিকৃত পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। তবে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও মজুদ রয়েছে। যে দাম বেড়েছে সেটা ভারত থেকে আমদানি বন্ধের হুজুগে বেড়েছে। চলতি সপ্তাহেই দাম […]

Continue Reading

সোমবার শুরু হচ্ছে না টিসিবির পণ্য বিক্রি

সোমবার থেকে সাশ্রয়ী মূল্যে সারাদেশে ট্রাকের মাধ্যমে সয়াবিন তেলসহ কয়েকটি নিত্যপণ্য বিক্রির ঘোষণা দিয়েছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিন্তু রবিবার রাতে হঠাৎ করেই এ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংস্থাটি। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে শুরু হতে যাওয়া বিক্রয় কার্যক্রম অনিবার্য কারণে […]

Continue Reading

বিপজ্জনক অবস্থায় চলে যেতে পারে রিজার্ভ

প্রায় সবদিক থেকে ভালো থাকা বর্তমানে অর্থনৈতিকভাবে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার চেয়ে অর্থনীতির সব সূচকে বাংলাদেশ স্বস্তিদায়ক অবস্থায় আছে। তবে এখন যে স্বস্তি অবস্থা আছে সেটা বেশিদিন নাও থাকতে পারে। কারণ টাকার বিপরীতে ডলার শক্তিশালী হচ্ছে। মুদ্রাস্ফীতির লাগাম টানা যাচ্ছে না। রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেড়েই চলেছে। রেমিট্যান্স প্রবাহ হ্রাস পাচ্ছে। তাই […]

Continue Reading

১৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বেনাপোল বন্দরে পণ্য পরিবহন বন্ধ

বেনাপোল স্থলবন্দরে পর্যাপ্ত ক্রেন ও ফরক্লিপ না থাকায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে চাহিদামতো ক্রেন ও ফরক্লিপের দাবিতে আগামী ১৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। ১৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বেনাপোল বন্দরে পণ্য পরিবহন বন্ধ শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ট্রান্সপোর্ট […]

Continue Reading

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এ সময়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় চার শতাংশ কমেছে। ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম ৭০ ডলারেরও বেশি কমে বর্তমানে ১৮৫০ ডলারের নিচে নেমে এসেছে। সেই সঙ্গে কমেছে রুপা ও প্লাটিনামের দাম। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় এরই মধ্যে দেশের বাজারেও এর দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) […]

Continue Reading

দামে রেকর্ড গড়ল সরিষার তেল

সয়াবিন তেলের তাপ লেগেছে সরিষার বাজারেও। লিটারে বেড়েছে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত। বোতলজাত প্রতি লিটার সরিষার তেল খুচরা পর্যায়ে ৩৬০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অস্থির ভোজ্যতেলের দামের সুযোগ নিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে গত এক মাসে দেশে উৎপাদিত ও আমদানি হওয়া উভয় সরিষার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কয়েক মাস ধরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে সয়াবিন […]

Continue Reading

অনির্দিষ্টকালের জন্য বেনাপোল বন্দরে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা

বেনাপোল (যশোর): দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে পর্যাপ্ত ক্রেন ও ফরক্লিপ না থাকায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে পর্যাপ্ত ক্রেন ও ফরক্লিপের দাবিতে আগামী ১৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। শুক্রবার (১৩ মে) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি সাধারণ সম্পাদক আজিম উদ্দিন […]

Continue Reading

ভোজ্যতেলের ৮ কোম্পানির বিরুদ্ধে মামলা, শুনানি ১৮-১৯ মে

ভোজ্যতেল আমদানিকারক আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সরকারি সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সেবা সীমিতকরণ বা নিয়ন্ত্রণের অভিযোগে স্বপ্রণোদিত হয়ে এ মামলা করেছে সংস্থাটি। কমিশনের করা এ মামলায় এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নোটিশও পাঠানো হয়েছে। সেখানে আগামী ১৮ ও ১৯ মে এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে এসব প্রতিষ্ঠানের কাছে তাদের ব্যবসায়িক তথ্য […]

Continue Reading

দাম বাড়ার তালিকায় তেল-পেঁয়াজের পাশে এবার রসুন

ঈদের পর নতুন করে আবারও বেড়েছে পেঁয়াজ-রসুন, ডিমের দাম। দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে বেড়েছে দেশি রসুনের দাম। একদিনের ব্যবধানে দেশি রসুনের দাম বেড়ে দ্বিগুনের বেশি হয়ে গেছে। পাশাপাশি ডিমও কিনতে হচ্ছে বাড়তি দাম দিয়ে। শুক্রবার রাজধানীর আড়তগুলোতে ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা দেশি […]

Continue Reading

এবার পেঁয়াজের বাজারে উত্তাপ ২ সপ্তাহের ব্যবধানে দাম দ্বিগুণ

ভোজ্যতেল বিশেষ করে সয়াবিনের বাজার নিয়ে অস্থিরতা চলছে গত বেশ কিছু দিন ধরে। প্রতি লিটারে ৩৮-৪০ টাকা দাম বাড়িয়েও ভোক্তারা কয়েক দিন তা পাননি। অন্যান্য নিত্যপণ্যের দামও চড়া। গৃহিণীর রান্নায় অন্যতম (মসলা) অনুষঙ্গ পেঁয়াজের দাম এতদিন মোটামুটি ভোক্তার হাতের মুঠোয় থাকলেও গত কিছুদিনের ব্যবধানে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কৃষি বিপণন অধিদফতরের গতকালের তথ্যানুযায়ী, দেশী পেঁয়াজের […]

Continue Reading

খাদ্যপণ্যের দাম আরেক দফা বাড়তে শুরু করেছে

রমজান মাসের শুরুতেই বাজারে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম এক দফা বেড়েছিল। পুরো রমজান মাসেই মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যায়। রমজান শেষে ঈদের দুই দিন পর ৫ মে হঠাৎ সয়াবিন তেলের দাম লিটারে এক লাফে ৩৮-৪৪ টাকা পর্যন্ত বেড়ে যায়। এই ধাক্কা সামলানোর আগেই এখন নতুন করে বাজারে বিভিন্ন খাদ্যপণ্যের দাম আরেক দফা বাড়তে শুরু করেছে। […]

Continue Reading

কয়েক দিনের মধ্যে তেল সংকট কেটে যাবে: মন্ত্রী

ঢাকা: দেশের বাজারে তেল না থাকার সংকট আগামী কয়েক দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আমাদের ব্যবসায়ীরা যেটা নিয়মিত আমদানি করেন সেটা যদি করে থাকেন, তাহলে সমস্যা হওয়ার কথা নয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে তার প্রভাবে দেশের বাজারেও পড়বে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত […]

Continue Reading

ভোজ্যতেল আমদানিকারক ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

উৎপাদন ও সরবরাহের পাশাপাশি সেবা সীমিতকরণ বা নিয়ন্ত্রণের অভিযোগে দেশের ভোজ্যতেল আমদানিকারক আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। বুধবার (১১ মে) প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতে স্বাধীন অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কমিশন স্বপ্রণোদিত হয়ে এ মামলা করে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোকে মামলার শুনানিতে অংশ নিতে নোটিশ পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- সিটি এডিবল অয়েল লিমিটেড […]

Continue Reading

সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ: পরিপত্র জারি

সরকারি কর্মকর্তাদের সব ধরনের ভ্রমণ, সেমিনার এবং ওয়ার্কশপ উপলক্ষ্যে বিদেশযাত্রা বন্ধে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বৃহস্পতিবার (১২ মে) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত ‘পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকার বৈদেশিক ভ্রমণ সীমিতকরণ’ শীর্ষক এ পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং […]

Continue Reading

১০০০ টাকার লাল নোট ‘অচলের ঘোষণা’ গুজব

ঢাকা: এক টাকা মূল্যমানের লাল নোট অচলের ঘোষাণা গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ মে) এক সার্কুলারে এ কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, আগামী ৩০ মে’র পর ১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল হিসেবে গণ্য মর্মে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে যা বাংলাদেশ […]

Continue Reading

১১০ টাকা লিটারে বিক্রি হবে টিসিবির তেল

টিসিবির ট্রাকসেলের প্রতি লিটার সয়াবিন তেল আগের দামেই বিক্রি হবে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কেনা যাবে ১১০ টাকায়। ১১০ টাকা লিটারে বিক্রি হবে টিসিবির তেল বুধবার (১১ মে) সন্ধ্যায় টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Continue Reading

আমদানি বন্ধ থাকলেও বাড়েনি পেঁয়াজের দাম

ঢাকা: দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনা করে আমদানি বন্ধ রাখা হলেও খুচরা বাজারে এখনও দাম বাড়েনি পেঁয়াজের। তবে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বুধবার (১১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মিরপুর ১১, ১২ নম্বর এলাকা ও কালশী বাজার ঘুরে এমন তথ্য জানা যায়। কালশী বাজার এলাকার আল-মদিনা জেনারেল স্টোরের মালিক মো. রহিম […]

Continue Reading

সিলেটে বাসায় মিলল ৫ টন সয়াবিন তেল

সিলেটের কাজীটুলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে একটি বাসায় মিলল প্রায় ৫ টন সয়াবিন তেল। এদিকে কম দামে তেল কেনার আশায় সেখানে ভিড় জমিয়েছেন সাধারণ ক্রেতারা। বুধবার (১১ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান চালিয়েছে। এর আগে মঙ্গলবার (১০ মে) ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সিলেট নগরীর পাইকারি বাজার কালিঘাটে […]

Continue Reading