ভারত থেকে চাল আমদানির হিড়িক

ভারত সরকার আচমকা গম রপ্তানি নিষিদ্ধ করার বাজে অভিজ্ঞতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমদানিকারকদের মধ্যে। দেশটি চাল রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিতে পারে, এমন আশঙ্কায় এর কেনা বাড়িয়ে দিয়েছে বিদেশি ক্রেতারা। ভারতের চারজন চাল রপ্তানিকারকের বরাতে সোমবার (৬ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, গত দুই সপ্তাহে ভারতীয় রপ্তানিকারকরা ১০ লাখ টন চাল রপ্তানির […]

Continue Reading

বেনাপোলে কর্মবিরতি, মঙ্গলবার পণ্য খালাস বন্ধ

জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডি এজেন্টস অ্যাসোসিয়েশন। এতে মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোলসহ দেশের ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে। লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনের দাবি একাধিকবার জানিয়ে আসলেও সংশিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ায় বাধ্য এ […]

Continue Reading

টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমলো

ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো। ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ৬০ পয়সা কমে বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা। সোমবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বৃহস্পতিবার (২ জুন) প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক, যা তার আগে ছিল ৮৯ টাকা। ফলে চারদিনেই […]

Continue Reading

বিশ্ববাজারে কমছে খাদ্যপণ্যের দাম: এফএও

হু হু করে বাড়তে থাকা খাদ্যপণ্যের দাম গেল দুই মাস ধরে একটু একটু করে কমছে। এমনই তথ্য দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির বিশ্ববাজারে এই তথ্য কিছুটা স্বস্তি দিলেও, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা জাগিয়ে রাখছে আশঙ্কা। এ অবস্থায় খাদ্যপণ্য আমদানিতে দ্বিপাক্ষিক সম্পর্কে কৌশল কাজে লাগানো পরামর্শ অর্থনীতিবিদদের। করোনার স্থবিরতা কাটিয়ে যখন স্বাভাবিক […]

Continue Reading

গ্যাসের দাম সহনীয় রাখার দাবি বিইআরসির

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আরেক দফা বেড়েছে গ্যাসের দাম। প্রতি ঘনমিটার গ্যাসের গড় দাম ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়িয়ে ১১ টাকা ৯১ পয়সা ঠিক করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আবাসিক দুই চুলার গ্রাহকদের মাসিক বিল ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়। তবে গ্রাহকদের প্রতি মানবিক ও দাম সহনীয় রাখার দাবি […]

Continue Reading

আজ নিলাম হচ্ছে ৪ বছর ধরে বন্দরে পড়ে থাকা ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার অক্সাইড

চট্টগ্রাম: গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড তুরস্ক থেকে ৪ বছর আগে দুই কনটেইনার হাইড্রোজেন পার-অক্সাইডে আমদানি করে। তবে দেশে আসার পর তারা আর সেগুলো খালাস করেনি। বিপজ্জনক এই রাসায়নিক পদার্থ এতোদিন পড়েছিলো চট্টগ্রাম বন্দরে। তবে শনিবার ঘটে যাওয়া সীতাকুণ্ড ট্রাজেডির পর নড়েচড়ে বসে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমসকে জানিয়ে দেয়া হয়, একদিনের মধ্যেই ক্যামিকেলগুলো সরিয়ে নিতে হবে। […]

Continue Reading

বন্দরে পড়ে থাকা হাইড্রোজেন পার–অক্সাইড নিলামে বিক্রির সিদ্ধান্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার পর পরই বন্দরে পড়ে থাকা ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার–অক্সাইড নিলামে তুলে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সোমবার (৬ জুন) বিকেল ৪টার দিকে প্রকাশ্যে এসব রাসায়নিক নিলামে তুলে বিক্রি করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সীতাকুণ্ডের ঘটনার পর রোববার (৫ জুন) বন্দর কর্তৃপক্ষ বিপজ্জনক পণ্য নিলামে তোলার জন্য কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেয়। […]

Continue Reading

দুই চুলার গ্যাসের দাম বেড়ে ১০৮০ টাকা

ঢাকা: আবাসিকে দুই চুলার গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ টাকা করা হয়েছে। এক চুলার গ্যাসের দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৯০ টাকা। তবে বাড়েনি সিএনজির দাম। জুন মাস থেকে নতুন দাম কার্যকর হবে। গ্রাহকদের নতুন দামে গ্যাসের বিল দিতে হবে জুলাই মাস থেকে। রোববার (০৫ জুন) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের […]

Continue Reading

আজ বাড়তে পারে গ্যাসের দাম

ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের বিরোধিতা উপেক্ষা করে গ্যাসের নতুন দাম চূড়ান্ত করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রোববার আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব খাতে সমন্বয় করে গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গতকাল শনিবার বিইআরসি সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টদের দাবি, ভর্তুকি কমাতে গ্যাসের দাম বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সিস্টেম লস […]

Continue Reading

প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা কাল

ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা আসছে আগামীকাল রবিবার। রবিবার বিকাল তিনটায় সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা দিবে। বিইআরসি কর্তৃপক্ষ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে। বিইআরসি কর্তৃপক্ষ জানান, আইন অনুযায়ী শুনানির ৯০ দিনের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত সেই ঘোষণা করতে হয়। […]

Continue Reading

নওগাঁর বাজারে কমলো চালের দাম

নওগাঁ: বেশ কিছুদিন ধরেই চালের বাজারে দাম বৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা। তবে নওগাঁর বাজারে এ দাপট কিছুটা কমে প্রকার ভেদে প্রতি কেজি চালের দাম কমেছে ২ টাকা। খুচরা বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকায়, জিরাশাইল ৬০ টাকায় আর স্বর্নাসহ মোটা জাতের চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। শনিবার […]

Continue Reading

২০০ বছরে সেই তিমিরেই জীবন

এই ভূখণ্ডে চা শ্রমিকদের শ্রম-ঘামের ইতিহাস প্রায় ২০০ বছরের। আজ তারা নানা বৈষম্যের শিকার। তাদের ভূমি অধিকার নেই; মেলেনি চা শ্রমিক দিবসের জাতীয় স্বীকৃতিও। প্রতিদিন ১২০ টাকার মজুরিতে সংসার চালাতে হয় তাদের। তারপরও এ শিল্প বাঁচাতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন দেশের লক্ষাধিক শ্রমিক। এ অবস্থায় আজ শনিবার দেশে দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে জাতীয় চা দিবস। […]

Continue Reading

গত ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২৭ বিলিয়ন ডলার

করোনা পরবর্তী সময়ে আমদানি চাহিদা ব্যাপক বৃদ্ধির কারণে চলতি অর্থবছরের ১০ মাসে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৭ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের হিসেব সম্পূর্ণ করে ‘কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স’ প্রকাশ করেছে। গত ২১ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল দুই দশমিক ২৮ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের […]

Continue Reading

মিষ্টির দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ১২০ টাকা

কয়েক সপ্তাহ বাদে যদি মিষ্টি কিনতে যান, তবে থমকে যাবেন। দাম শুনে আপনার মাথা ঘুরে যাবে নিশ্চিত। কারণ রাজধানীতে প্রকারভেদে প্রতি কেজি মিষ্টির দাম ৪০ থেকে ১২০ টাকা পর্যন্ত বেড়েছে। মিষ্টির দাম নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে ক্রেতাদের মধ্যে। অনেকে ভাবছেন দু-একজন দোকানি বাড়তি দাম নিচ্ছেন কিন্তু তা নয়, রাজধানীর ব্র্যান্ড ও নন-ব্র্যান্ডের প্রায় প্রতিটি মিষ্টির […]

Continue Reading

মে মাসে রফতানি আয় ২৩ শতাংশ বেড়েছে

দেশের রফতানি আয় বছরে ২৩ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২২ সালের মে মাসে ৩ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য থেকে এ কথা জানা যায়। গত বছরের একই সময়ে বাংলাদেশ রফতানি আয় থেকে ৩ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করে। দেশের রফতানিকারকদের রফতানি আয় চলতি ২০২১-২২ অর্থবছরের […]

Continue Reading

চালের দাম বৃদ্ধি ও মজুদ, ৬ আড়তদারকে জরিমানা

চট্টগ্রাম: চাক্তাই চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত মজুদ করার দায়ে ৬ আড়তদারকে জরিমানা ও একটি আড়ত সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে চাক্তাই চালের আড়ত ও বন্দর মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। […]

Continue Reading

এলপিজির দাম আরও কমল

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৩৫ টাকা থেকে কমিয়ে এক হাজার ২৪২ টাকা করা হয়েছে। প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৯৩ টাকা। আজ বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। আজ বৃহস্পতিবার (২ জুন) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ […]

Continue Reading

তেলের দাম বাড়ার কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশের বাজারেও তেলের দাম কমবে বলে ধারণা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আমাদের কাছে রিপোর্ট আছে আজকে তেলের দাম কমেছে। আমাদের দেশে তার প্রভাব পড়তে দেড় মাস সময় লাগবে। তাই বলা যায় সামনে তেলেন দাম বাড়ার তেমন কোনো কারণ নেই। বৃহস্পতিবার (০২ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চা […]

Continue Reading

শাহজালাল বিমানবন্দর দিয়ে বিপুল মার্কিন ডলার পাচার করছিলেন তারা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন ডলার পাচারকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এমিরেটস ও টার্কিস এয়ারলাইন্সের দুটি ফ্লাইট থেকে তাদের আটক করে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার জব্দ করা হয়, যা বাংলাদেশি টাকায় আড়াই কোটির বেশি। কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্মকর্তা […]

Continue Reading

চালের মূল্য বৃদ্ধির জন্য ৬টি শিল্পগ্রুপকে দায়ী করলেন খাদ্যমন্ত্রী

খোলা বাজার থেকে চাল কিনে তা প্যাকেটজাত করে বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় দেশের বাজারে চালের আকস্মিক মূল্যবৃদ্ধির জন্য ছয়টি বৃহৎ শিল্পগ্রুপকে দায়ী করেন তিনি। বুধবার (১ জুন) সচিবালয়ে চালের মূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে […]

Continue Reading

গো-খাদ্যের দাম বাড়ায় বিপাকে খামারিরা

গত কয়েক মাসে দফায় দফায় গো-খাদ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন চাঁদপুরের খামারিরা। ব্যবসায়ীদের দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ কমেছে কাঁচামালের। ব্যাংকঋণ নিয়ে ব্যবসায় ক্ষতির মুখে তারা। এমন পরিস্থিতিতে এই খাতকে বাঁচাতে বিকল্প খাদ্যের কথা বলছে প্রাণিসম্পদ বিভাগ। সামনে কোরবানির ঈদ। এরই মধ্যে দফায় দফায় বৃদ্ধি পেয়েছে গো-খাদ্যের দাম। এতে বেকায়দায় পড়েছেন চাঁদপুরের খামারিরা। জেলায় অনেক […]

Continue Reading

রাশিয়ার তেল ‘কিনবে না’ বাংলাদেশ

দেশের রিফাইনারিগুলোতে পরিশোধনের সুবিধা না থাকায় রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে সায় দিচ্ছে না (কিনবে না) বাংলাদেশ। মঙ্গলবার (৩১ মে) বিদ্যুৎ ভবনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি একটি দেশ থেকে জ্বালানি তেল আমদানির অফার পেয়েছি। […]

Continue Reading

আরও এক দফা বেড়েছে ডিমের দাম

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল সাধারণ মানুষ। সব পণ্যের দাম যখন বাড়ছে তখন থেমে নেই ডিমের বাজারও। কয়েক সপ্তাহের ব্যবধানে দফায় দফায় বেড়েছে ডিমের দাম। রাজধানীর ভাটার সোলমাইদ, নতুন বাজার, বাড্ডাসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বর্তমানে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকায়। এক […]

Continue Reading

চলনবিলে তালের শাঁস বিক্রির ধুম

রায়গঞ্জ (সিরাজগঞ্জ): চলছে মধুমাস জৈষ্ঠ্য, এই মাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হরেক রকমের সুস্বাদু ফল। ফলের তালিকায় রয়েছে আম, জাম, কাঠাল, লিচু ছাড়াও তালের শাঁস। এটি খুবই সুস্বাদু। গ্রাম্য ভাষায় এটি ‘তালকুই’ নামেই বেশি পরিচিত। গরমে অস্থির পথচারীদের এক মুহূর্তের জন্য হলেও স্বস্তি এনে দিচ্ছে এই কচি তালের শাঁস। রায়গঞ্জ উপজেলার নিমগাছি, সাহেবগঞ্জ, গুড়কা, পৌর বাসস্ট্যান্ডসহ […]

Continue Reading

টাকার মান আরও কমলো

টাকার বিপরীতে ডলারের মান আরও এক দফা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। টাকার মান এক লাফে ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, সোমবার (৩০ মে) থেকে আন্তঃব্যাংক […]

Continue Reading