চলন্ত গাড়িতে ফের নারীকে গণধর্ষণ

ফের এক নারীকে চলন্ত গাড়িতে গণধর্ষণের পর গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। ভারতের পূর্ব দিল্লির আনন্দ বিহার এলাকায় এই ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, অভিযুক্তরা নারীকে ধর্ষণ করার পর গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নারীর অবস্থা আশঙ্কাজনক। যদিও অভিযুক্তরা এখনও […]

Continue Reading

রাজধানীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

রাজধানীর মোহাম্মদপুর থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি। সোমবার রাত ১টার দিকে তাদেরকে আটক করে পুলিশ। জানা যায়, রাতে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি রিভলবার এবং ১৫ রাউন্ড গুলিসহ তাদেরকে আটক করা হয়। তারা স্থানীয় শীর্ষ সন্ত্রাসী সুজনের সহযোগী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Continue Reading

নারায়ণগঞ্জে সাত খুন : র‌্যাবের আরো তিন সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় র‌্যাবের আরো তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- র‌্যাব সদস্য হাবিলদার আবুল কালাম আজাদ, নাসিরউদ্দিন, বজলুর রহমান। সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ উপজেলার আদমজী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, সিদ্দিরগঞ্জ উপজেলার আদমজী এলাকা […]

Continue Reading

কাজ ফাঁকি দিয়ে ফেসবুকে? বৈদ্যুতিক শক দেবে স্মার্টব্যান্ড

অফিসে বসে কাজ ফাঁকি দিয়ে ফেসবুকে সময় কাটানোর দিন ফুরিয়ে এলো। স্মার্ট ঘড়ির মতো স্মার্ট রিস্ট ব্যান্ড বের করেছে আমেরিকার একটি প্রতিষ্ঠান। কাজ বাদ দিয়ে ফেসবুকে সময় কাটালে বা অন্য যেকোনো কাজ করতে গেলে শাস্তিস্বরূপ একটি ইলেকট্রিক শক দেবে এই ব্যান্ড। নতুন এই গ্যাজেটটির নাম ‘পাভলক’। বলা হচ্ছে, কর্মীদের সময় নষ্ট করা কমাতে এবং উৎপাদশীলতা […]

Continue Reading

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রী। দক্ষিণ-পূর্ব এশিয়ার অগ্রসরমান দেশ মালেশিয়ার সঙ্গে বাণিজ্য, বন্ধুত্ব আর শ্রম সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে এই সফরে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার […]

Continue Reading

শাহ আমানতে দুই কেজি সোনার বার ও চেইন উদ্ধার, আটক ১

চট্টগ্রাম শাহআমানত বিমান বন্দরে দুই কেজি সোনার বার ও ৭৯টি চেইনসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কতৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।

Continue Reading

শত দেশ আর মহাশূণ্যে ছড়িয়ে গেল যার দেহভষ্ম

২০১৩ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের বাসিন্দা হ্যালি টুমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অদ্ভূত আবেদন জানান। তিনি বলেন, তাঁর ছেলে সিজে টুমের দেহভষ্ম তিনি ছড়িয়ে দিতে চান ১০০টি দেশে এবং এই ব্যাপারে তিনি সাহায্য চান। এর এক বছর পার হওয়ার পর সিজের দেহভষ্ম ১০০টিরও বেশি দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি নিয়ে যাওয়া হয়েছে মহাশূণ্যেও। […]

Continue Reading

পুলিশের ওপর আস্থা ফেরাতে ওবামার উদ্যোগ

যুক্তরাষ্ট্রে পুলিশের ওপর আস্থা ফেরাতে উদ্যোগ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর অংশ হিসেবে পুলিশ সদস্যদের আরো বেশি পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি। সেন্ট লুইসের ফার্গুসনে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ঘটনা ও পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে পুলিশের প্রতি এ আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, টহলে থাকার সময় আরো ৫০ […]

Continue Reading

দিনটি কেমন যাবে আপনার

রাশিচক্র দুই নিয়মে জানা যায়-১. ভারতীয় (কুষ্ঠিরাশি) ২. ওয়েস্টার্ন রাশি। আজকে জন্মগ্রহণ করায় আপনার ওয়েস্টার্ন রাশি ধনু ও কুষ্ঠিরাশি মীন। কুষ্ঠি রাশি সোয়া দুই দিন পর পর পরিবর্তন হয়। তাই অভিজ্ঞ জ্যোতিষীর নির্ভুল গণনায় তথ্য জানা অতি জরুরি। ওয়েস্টার্ন বা পাশ্চাত্য রীতি অনুযায়ী আজ যার জন্ম, তিনি ধনু রাশির জাতক। এ জাতকদের মধ্যে ন্যায়পরায়ণ, পরোপকারী, […]

Continue Reading

পাখি দিয়ে আত্মঘাতী বোমা হামলার কৌশল নিয়েছে তালেবান!

আফগানিস্তানের তালেবান পাখি ব্যবহার করে আত্মঘাতী বোমা হামলা চালানোর কৌশল গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে একটি পাখিকে পুলিশ গুলি করে ভূপাতিত করার পর তার দেহে বিস্ফোরক পূর্ণ থলি, জিপিএস ট্র্যাকার এবং মোবাইল ফোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে সক্ষম ডিটোনেটর পাওয়া গেছে। আর এর পরিপ্রেক্ষিতে পাখি ব্যবহার করে আত্মঘাতী বোমা হামলার নতুন কৌশল […]

Continue Reading

এ জন্যই তিনি মাশরাফি

টেস্টে ৩-০ করা গেছে, ওয়ানডেতে ৫-০ নয় কেন! ওয়ানডে সিরিজের শুরু থেকে অমন একটা হাওয়া কিন্তু ছিল। তবে সেটি যতটা সর্বজনে, ততটা বাংলাদেশ ড্রেসিংরুমে না। অন্তত প্রকাশ্যে অত বড় লক্ষ্যের কথা বলতে শোনা যায়নি কাউকে। বরং ‘আমরা হোয়াইটওয়াশের কথা ভাবছি না, পরের ম্যাচটিতে আমাদের সব মনোযোগ’ জাতীয় মুখস্থ বুলি আওড়াতে দেখা গেছে ক্রিকেটারদের। পাঁচ, চার, […]

Continue Reading

মা হলেন শ্রাবন্তী

সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শ্রাবন্তী। ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল নয়টায় তার দ্বিতীয় মেয়ের জন্ম হয়। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। সন্তানসম্ভবা হওয়ার পর গত ১৯ জুন যুক্তরাষ্ট্র যান শ্রাবন্তী। এর পর থেকে তিনি সেখানেই আছেন। তাঁর স্বামী এনটিভির জেনারেল ম্যানেজার খোরশেদ আলম কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে যান। ফেসবুকে […]

Continue Reading

১৬ ডিসেম্বরের মধ্যে পাকিস্তান অচল করে দেবো: ইমরান খান

নওয়াজ শরিফ সরকারের বিরুদ্ধে ব্যাপক কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়লাভের যে অভিযোগ ওঠেছে তার কোনো সুরাহা না করলে ১৬ ডিসেম্বরের মধ্যে গোটা পাকিস্তান অচল করে দেয়া হবে। সোমবার ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের বাইরে অনুষ্ঠিত এক জনসমাবেশে এই হুমকি দিয়েছেন সাবেক পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা এবং তেহরিক-ই-ইনসাফ(পিটিআই) দলের নেতা ইমরান খান। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর পাকিস্তানের জন্য একটি চরম […]

Continue Reading

‘থাই টিভি থ্রি’তে অনন্ত জলিল

অনন্ত জলিলথাইল্যান্ডের টিভি চ্যানেল ‘থাই টিভি থ্রি’তে আন্তর্জাতিক চলচ্চিত্রবিষয়ক একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিলেন দেশের আলোচিত নায়ক অনন্ত জলিল। গতকাল রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চ্যানেলটির একজন উপস্থাপক তাঁর সাক্ষাৎকার গ্রহণ করেন বলে প্রথম আলোকে জানান তিনি। সাক্ষাৎকারে অনন্ত বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা, চলচ্চিত্রের আধুনিকায়ন ও চিত্রতারকা হিসেবে তাঁর পথচলার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক […]

Continue Reading

গিনেস বুকে শক্তি কাপুরের নাম চান শ্রদ্ধা

শক্তি কাপুরের সঙ্গে শ্রদ্ধা কাপুরবলিউডের শক্তিমান খল অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর তারকাখ্যাতি পেয়েছেন আশিকি ২ ছবির মাধ্যমে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে শক্তি কাপুরের নাম ঠাঁই পাওয়া উচিত বলেই সম্প্রতি মন্তব্য করেছেন শ্রদ্ধা। শক্তি কাপুর সাত শতাধিক ছবিতে অভিনয় করায় গিনেস বুকে তাঁর নাম অন্তর্ভুক্ত করা উচিত বলেই মনে করেন জনপ্রিয় এ তারকা […]

Continue Reading

ছাত্র রাজনীতিকে আবর্জনামুক্ত করতে হবে: সেতুমন্ত্রী

ছাত্র রাজনীতিতে আবর্জনামুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ক্লিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের গুটিকয়েক নেতাকর্মীর জন্য গোটা ছাত্রলীগ বদনামের ভাগীদার হতে পারেনা না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনালী অর্জন […]

Continue Reading

যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না

যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে। অনেকের মৃত্যুদণ্ড হয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। আশাকরি সবার রায় কার্যকর হবে। যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না। শেখ হাসিনার ভয় নাই। শাহবাগ জাদুঘরের সামনে আজ সোমবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ […]

Continue Reading

বিশ্ব রেকর্ড তাইজুলের

ঢাকা, ১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : এবার  বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিন তারকা তাইজুল ইসলাম। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে অভিষেক হয় তাইজুলের। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই তাইজুল দেখালেন হ্যাটট্রিক । প্রায় অর্ধশতাব্দীর ওয়ানডে ইতিহাসে অভিষেকে হ্যাটট্রিকের এটাই প্রথম ঘটনা। জিম্বাবুয়ের বিপক্ষে  সিরিজের শেষ ওয়ানডেতে তাইজুল ৭ ওভারের স্পেলে ১১ রানে নেন চার উইকেট।  […]

Continue Reading

আবারও ওয়ানডেতেও জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’

বসুন্ধরা সিমেন্ট পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সফরকারীদের ৫ উইকেটে হারিয়ে টাইগাররা টেস্টের পর এবারে ওয়ানডেতেও ‘বাংলাওয়াশ’ উপহার দিল। ১৫৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় মাশরাফি বাহিনী। এর আগে জিম্বাবুয়েকে ১২৮ রানে গুটিয়ে দিয়ে টাইগাররা ব্যাট করতে নেমে প্রথম দিকে দ্রুত উইকেট হারালেও মাহামুদুল্লাহর সাবলীল ব্যাটিংয়ে বেশ সহজে জয় তুলে নেয় […]

Continue Reading

দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৭ বছর পূর্তি উপলক্ষে আজ এক বাণীতে তিনি এই আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙ্গামাটি নৈসর্গিক সৌন্দর্যের অপার আধার। যুগ যুগ ধরে বিভিন্ন জনগোষ্ঠী এ অঞ্চলে বসবাস করে আসছে। তাদের ভাষা, কৃষ্টি […]

Continue Reading

তিনটি বিশ্ববিদ্যালয় পাচ্ছে সেনাবাহিনী

তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনটিই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের সবুজসংকেত পেয়ে এখন চূড়ান্ত অনুমোদনের জন্য এগুলো সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ জন্য প্রক্রিয়াও শুরু করেছে ইউজিসি। প্রস্তাবিত তিনটি বিশ্ববিদ্যালয় হলো: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লা; বাংলাদেশ আর্মি […]

Continue Reading

এ্যানি-টুকুর অপসারণ দাবিতে বিক্ষোভ

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি ও সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর অপসারণ এবং ছাত্রদলের নতুন কমিটির পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। আজ সোমবার বেলা সোয়া ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। ছাত্রদলের পদবঞ্চিত নেতা আবু সাইদের নেতৃত্বে বহিষ্কৃত নেতা আনিসুর রহমান খোকন, তরুন দে, রাকিবুল […]

Continue Reading

উভয় পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়ছে লেনদেন

দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সপ্তাহের  দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গছে। জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসই সূচক ৯৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে […]

Continue Reading

হরিয়ানায় টিজারদের সায়েস্তা করলেন দুই বোন

হরিয়ানার রোহতকে বাসভর্তি লোকের সামনেই দুই বোনের সঙ্গে ক্রমাগত অশালীন আচরণ করছিলেন তিন যুবক। কিন্তু কেউ দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছিলেন ব্যাপারটি। পরে তরুণীদের হাতেই জব্দ হয়ে শ্রীঘরে স্থান পেলেন অভিযুক্তরা। কী হয়েছিল সে দিন? দুই বোন আরতি আর পূজা বাসে করে রোহতক থেকে সোনি পাতে যাচ্ছিল। সে সময় বাসের মধ্যেই তিন যুবক […]

Continue Reading

সোশ্যাল মিডিয়া হ্যাবিট জানাবে রাশিফল

আমার আমিকে চিনতে, জানতে কার না ভালো লাগে? তাই বোধহয় সবারই কম-বেশি জ্যোতিষশাস্ত্রের ওপর দুর্বলতা আছে। রাশিচক্র আবার অনেক অজানা তথ্য জানতে সাহায্য করে। এমনকী, কোন রাশি সোশ্যাল মিডিয়ার বিশেষ করে ফেসবুক-এ কোন বিষয়ের ওপর আগ্রহী সেটাও বলতে পারে। এখানে প্রত্যেক জাতকের সোশ্যাল মিডিয়া হ্যাবিট আলাদা করে বলা হল। চট করে চোখ বুলিয়ে দেখুন তো […]

Continue Reading