অফিসে সর্বদা পরিপাটি থাকার কিছু সহজ কৌশল

অফিসে পরিপাটি থাকার ব্যাপারটা আজকাল অনেকেই গুরুত্বের সাথে নেন না। অনেক অফিসেই ক্যাজুয়াল পোশাক পরা যায় এখন, ফলে পরিপাটি থাকার বিষয়টি নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েই যায়। তবে মনে রাখবেন, ক্যাজুয়াল পোশাক পরার অর্থ কিন্তু এই নয় যে পরিপাটি থাকা যাবে না। আবার পরিপাটি থাকার অর্থ এটা নয় যে একদম সেজেগুজে পুতুলের মত হতে হবে। […]

Continue Reading

বিয়ের শাড়ি বেছে নেয়ার সময় অবশ্যই মনে রাখুন ৭টি বিষয়

বিয়ের দিনে প্রতিটি নারীই চান তাঁকে যেন দেখায় সবার চাইতে বেশি সুন্দর। আর সেটা চাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আপনার এই চাওয়া মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হতে পারে, যদি বেছে নিতে ভুল করেন সঠিক শাড়ি। হ্যাঁ, বিয়ের শাড়ি নির্বাচন করতে গিয়ে অনেকেই এই ভুলটি করে থাকেন। আজকাল কনের পছন্দের শাড়ি কেনা হয় অধিকাংশ বিয়েতে, তাই নিজের […]

Continue Reading

জ্যোতিষশাস্ত্রের সমর্থেনে বিজেপি সংসদ সদস্য

বিরোধী সিপিএমের পরে এ বার শাসক দলের সাংসদ। জ্যোতিষশাস্ত্রের সমর্থেন এগিয়ে এলেন বিজেপি সাংসদ তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিওয়াল। বৃহস্পতিবার লোকসভায় এক আলোচনায় বিজ্ঞানের সামনে জ্যোতিষকে পিগমির সঙ্গে তুলনা করলেন বিজেপির এই প্রবীণ নেতা। বুধবার ত্রিপুরার বিজ্ঞানমন্ত্রী বিজিতা নাথ জ্যোতিষ বিষয়ক এক সম্মেলনে প্রাচীন এই শাস্ত্রকে সমর্থন করে বিবৃতি দেন। ঘটনায় বিড়ম্বনায় পড়ে ত্রিপুরার […]

Continue Reading

জেনে রাখুন নারীদের বিশেষ ৩টি স্বাস্থ্য সমস্যার কিছু কথা

সুস্থ আমরা সবাই থাকতে চাই। কিন্তু আজকাল আমরা যেভাবে জীবনযাপন করি তাতে সুস্থতা চলে যায় অনেক দূরে। অসুস্থ হয়ে যাওয়ার প্রধান কারণই হল সুস্থ ভাবে জীবনযাপন না করা। কারণ নিজেদের কর্মব্যস্ততার জন্য নিজেকেই আমরা সময় দিতে পারিনা। কর্মস্থল, সংসার সব কিছু সামলে নিজেকে সুস্থ রাখাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় যে কোন নারীর জন্য। সুস্থ থাকতে […]

Continue Reading

প্রশ্ন ফাঁস করে শিশুদের শেখানো হচ্ছে অনৈতিক কর্মকাণ্ড : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে বলেছেন, ‘সরকার প্রশ্নপত্র ফাঁসরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমি জীবনে কখনো শুনিনি, প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়।’ আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর শহরের কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে তিনি প্রধান […]

Continue Reading

রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকার উন্নয়নে বৈষম্য

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য চলছে। যে কারণে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে সকল বৈষম্য দূর করে সুষম উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী […]

Continue Reading

ছিটমহল বিনিময় চুক্তি আসামকে লাভবান করবে : মোদি

উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তার নিয়ে কোনো রকম সমঝোতা করা হবে না। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আর অনুপ্রবেশ করতে না পারে। আজ রবিরার দুপুরে গুহায়াটি শহরে বিজেপির কর্মিসভায় এমন বার্তায় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসামের সমস্যা নিয়ে বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, আসামের সমস্যা নিয়ে আমি অবগত। আসামের নিরাপত্তা বিষয়ে কোনো আপস করা […]

Continue Reading

গোলাপে মমতাকে স্বাগত জানালেন ছিট মহলের বাসিন্দারা

সীমান্ত সুরক্ষা ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক ক্ষতিপূরণ ও খরচের দায়িত্ব দিল্লি নিলে ছিটমহল বিনিময়ে যে তাঁর কোনও আপত্তি নেই, তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যেই সংসদে ছিটমহল বিল পাস হয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে কোনও মুখ্যমন্ত্রী ছিটমহল গিয়ে ছিটমহলবাসীর কথা শুনেছেন, এমন ঘটনা ঘটেনি। এই প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, […]

Continue Reading

১৯ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন লেডি গাগা

১৯ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন বিশ্বের আলোচিত সংগীত তারকা লেডি গাগা। গান ও ভিন্নধর্মী স্টাইল দিয়ে বেশ অল্প সময়ে খ্যাতি অর্জন করেছেন তিনি। আলোচনার পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাঁকে সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে বর্তমানে বিশ্ব মিডিয়াতে আলোচিত হচ্ছে লেডি গাগার ধর্ষণের খবর। কিন্তু এ খবরটি প্রকাশ পেল কিভাবে? আর কেউ নয়, […]

Continue Reading

জয় বাংলা ধ্বনি দিয়েই নিভে গেল একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার জীবন প্রদীপ

একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিবেকের তাড়নায় ও মুক্তিযুদ্ধের চেতনার দায়বদ্ধতা থেকে একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার জীবনের শেষ স্মৃতিগুলো দেশবাসী, সতীর্থ মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে জানানোটা নৈতিক দায়িত্ব বলে মনে করি। এই শহীদ বীর মুক্তিযোদ্ধার নাম মজিবর রহমান মুন্সি, পিতা-মরহুম আঃ খালেক মুন্সি, গ্রাম- কাগ্দী, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ (ফরিদপুর)। সহযোদ্ধা শহীদ মজিবর রহমান মুন্সির সঙ্গে আমার […]

Continue Reading

কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

সুন্দরবন ও পরিবেশের জন্য ক্ষতিকর রামপালের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প্র বাতিল ও কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে কৃষক সমিতি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট-খুলনা সড়কের নতুন কোর্টের সামনে ঘণ্টাব্যাপী জেলা কৃষক সমিতি এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনের বাগেহাট শাখার নেতাকর্মীরা। পরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলীর কাছে চিংড়ি রপ্তানিতে […]

Continue Reading

অস্ত্র ও গুলিসহ আটক ২

নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে একটি দেশি এলজি, দুইটি কার্তুজ ও দুইটি বুলেটসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হানিফ পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার আবদুল জব্বারের ছেলে আবু তাহের (৩৫) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শামসুল আলমের ছেলে সৈয়দ […]

Continue Reading

মঙ্গলযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করছে নাসা

মঙ্গলযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করছে নাসাঢাকা: মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে মহাকাশ গবেষণা সংস্থা নাসা বৃহস্পতিবার মহাকাশযান উৎক্ষেপন করতে যাচ্ছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে যুক্তরাস্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপক্যানাভেরাল স্টেশন থেকে এটি উৎক্ষেপন করা হবে। মহাকাশযানটি দেখতে অনেকটা সত্তরের দশকে চাঁদে পাঠানো অ্যাপোলো যানের মতো। তবে  এটি আকারে বড় ও বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। […]

Continue Reading

গার্নার হত্যাকাণ্ডে ফের তদন্তের আশ্বাস

মার্কিন বিচার বিভাগ কৃষ্ণাঙ্গ নাগরিক এরিক গার্নারের হত্যাকাণ্ডের তদন্ত করবে বলে জানিয়েছে। এর আগে গার্নারের হত্যাকারী নিউইয়র্কের শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে না বলে জানিয়েছিল গ্রান্ড জুরি। বিচারকদের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বুধবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। গত ১৭ জুলাই নিউ ইয়র্কের রাস্তায় অবৈধভাবে সিগারেট বিক্রির অভিযোগে ৬ সন্তানের বাবা […]

Continue Reading

বিশ্বকাপ দলে নেই শেবাগসহ পাঁচ তারকা

২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেট টিম থেকে বাদ পড়ছেন বিরেন্দর শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, জহির খান ও গৌতম গম্ভীর। নির্বাচন কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার প্রাথমিকভাবে বিশ্ককাপ দলের ৩০ জনের নাম ঘোষণা করা হয়। এই তালিকায় ঠাঁই মেলেনি ভারতীয় ক্রিকেটের এই পাঁচ তারকা। বিশ্বকাপ দল নির্বাচনে বৃহস্পতিবার বৈঠকে বসেন নির্বাচক কমিটির প্রধান সন্দ্বীপ পাতিলের […]

Continue Reading

১১ বছরের শিশুকে ঘুমের সহজ ব্যাখ্যা দিন : অ্যালান আলদার চ্যালেঞ্জ

এগারো বছরের বাচ্চারা সহজে বুঝতে চায়, ঘুম আসলে কি? তাই বিজ্ঞানীদের এ জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিনেতা অ্যালান আলদা। তিনি শিশুদের জন্য এমন ব্যাখ্যা তৈরি করতে বলেছেন যেনো তারা সহজে বুঝতে পারে। আর এসব ব্যাখ্যা নিয়ে আগ্রহীরা তার আয়োজিত এক প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। স্টোনি ব্রুক ইউনিভার্সিটির স্কুল অব জার্নালিজম এর ভিজিটিং প্রফেসর আলদা […]

Continue Reading

দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হওয়ায় সন্তুষ্ট বাণিজ্যমন্ত্রী!

বাংলাদেশ দুর্নীতিতে এগিয়েছে টিআইবির প্রকাশ করা এমন প্রতিবেদন সম্পর্কে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘এক সময় বাংলদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল- সেটা তো হয়নি। পৃথিবীর সব দেশ দুর্নীতিমুক্ত নয়।’ তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আমাদের গ্রোথ ও এক্সপোর্ট বাড়েনি? সেটা তো তারা বলে না।’ বৃহস্পতিবার সচিবালয়ে জার্মানির লেবার অ্যান্ড স্যোসাল ওয়েলফেয়ার স্টেট মিনিস্টার জর্জ আসমুসেনের সঙ্গে সাক্ষাৎ […]

Continue Reading

অন্যের ডিজাইন নকল করে আইফোন ৬!

একটি আইফোন ৬ হাতে পেতে কে না চান। কিন্তু এর দাম অনেকেরই নাগালের বাইরে। কিন্তু নামমাত্র মূল্যে পেতে পারেন আইফোন ৬ এর মতো হুবহু দেখতে একটি ফোন। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘ডিজিওয়ান’-এর একটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে যা আইফোনের নতুন মডেলের হুবহু সংস্করণ। আইফোন ৬ এর মতো তৈরি ডিজিওয়ানের স্মার্টফোনটির মডেল ১০০+ভি৬। এর দাম চীনের টাকায় […]

Continue Reading

মোনালিসা চীনা ক্রীতদাসী, ভিঞ্চির মা

ইতালির এক ইতিহাসবিদ ও ঔপন্যাসিক পঞ্চদশ শতাব্দীর প্রখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকমের্র মোনা লিসা চীনা ক্রীতদাসী এবং দ্য ভিঞ্চির মা হতে পারেন বলে এক নতুন তত্ত্ব হাজির করেছেন। তার এ নতুন তত্ত্বে অনলাইন দুনিয়াজুড়ে বিস্ময় আর অবিশ্বাসের ঝড় তুলেছে। এই নতুন তত্ত্বের উদ্গাতা হলেন হংকং ভিত্তিক ইতালীয় ঔপন্যাসিক অ্যাঞ্জেলো প্যারাতিকো। সাউথ চায়না […]

Continue Reading

কলকাতায় নতুনভাবে সাজছে রবীন্দ্র নিকেতন

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ রবীন্দ্র নিকেতনকে কেন্দ্র করে কলকাতা শহরে নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করলো কলকাতা পৌরসভা। নিমতলা ঘাটে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দাহ করা হয়েছিল ঠিক সেখানেই তার স্মৃতিসৌধ। সেই স্মৃতিসৌধকেই নতুন করে সাজিয়ে কলকাতা পর্যটন মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা করেছে পৌরসভা। কবির স্মৃতিসৌধ দেখতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন নিমতলা শ্মশানের পাশেই […]

Continue Reading

সন্তান পেয়ে আনন্দিত অনন্ত-বর্ষা

নতুন সন্তান পেয়ে অনন্তের আনন্দের অন্ত নেই! বর্ষার জীবনেও যেন সুখের বর্ষা এসেছে। তাদের খুশির সীমা নেই আরিজকে দেখে। অনন্ত ও বর্ষা দম্পতির ফুটফুটে পুত্রসন্তান সে। থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে ২৩ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিট (বাংলাদেশ সময় সকাল ৭টা ৮ মিনিট) নবজাতকের মুখ দেখেন তারা। জানা গেছে, মা-ছেলে দুজনই সুস্থ আছে। […]

Continue Reading

মমতা কুলকার্নির চরিত্রে সানি লিওন

নব্বইয়ের দশকে প্রথম সারির সব অভিনেতার বিপরীতেই অভিনয় করেছেন তিনি। বলিউডের হিট ক্যারিয়ার ছেড়ে হঠাত্‍ই হারিয়ে গিয়েছিলেন তিনি। এরপর যতবারই শিরোনামে এসেছেন প্রতিবারই কোনও না কোনও বিতর্কে জড়ানোর কারণে। বিতর্কিত সেই অভিনেত্রী মমতা কুলকার্নির বায়োপিক বানাচ্ছেন ফটোগ্রাফার জয়েশ শেঠ। আর মমতার চরিত্র অভিনয়ের জন্য জয়েশের প্রথম পছন্দ সানি লিওন। ক্যারিয়ারের শিখরে থাকার সময়ই একটি ম্যাগাজিনের […]

Continue Reading

আওয়ামী লীগ সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ”আওয়ামী লীগ সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদের পায়ের তলায় মাটি নেই। ধাক্কা দিয়ে সরকারের পতন ঘটাতে হবে।” বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইবরাহীম (বীর প্রতীক) আলোচনা […]

Continue Reading

ঐশীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১০ ডিসেম্বর

পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ৩ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। বৃহস্পতিবার এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু কেউ সাক্ষ্য দিতে না আসায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন […]

Continue Reading

হালাল মদ!

মদ আবার হালাল হয় ? হ্যাঁ যুক্তরাষ্ট্রের বাজারে এখন পাওয়া যাচ্ছে হালাল মদ। স্পেনের ডিসমার্ক প্রোডাক্ট ‘লুসোরি’ নামের হালাল ওয়াইন তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে বাজারজাত করছে। ওয়াইনের বোতলে ইংরেজি ও আরবিতে ‘হালাল’ শব্দটি লিখে বিশ্বের মুসলমানদের আকৃষ্ট করারও চেষ্টা চালাচ্ছে। সাম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে ‘লুসোরি’ নামের ওয়াইন সর্বত্রই পাওয়া যাচ্ছে। শতকরা শুন্যভাগ অ্যালকোহল এবং শতকরা […]

Continue Reading