কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে হামলা, দুই পুলিশ আহত, আটক-৩

Slider গ্রাম বাংলা

গাজীপুর: কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ব্যানার ও একটি মোটরসাইকেলসহ সংগঠনটির তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ছাত্রলীগের আক্রমণে পুলিশের দুই সদস্য আহত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তার (পূর্বাচল ২৭ নম্বর সেক্টর) গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলো, উত্তরখান উজামপুর এলাকার মো. আব্দুর রাজ্জাক (১৯), সিয়াম হোসেন সায়েম (২১) ও ফিরোজ আহম্মেদ (১৮)। তারা সবাই ছাত্রলীগের সদস্য।

আহত পুলিশের দুই সদস্য হলেন, সহকারী উপপরিদর্শক ( এএসআাই) মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে সামান্য আহত হন সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান সংবাদটি নিশ্চিত করে বলেন, মিছিল ছত্রভঙ্গ করতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আমরা তিনজনকে আটক করেছি। এরা সকলেই ছাত্রলীগের সদস্য ও মিছিলে অংশগ্রহণ কারী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *