জামিরাপাড়া এসএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনিরা ইয়াসমিন জলি

Slider গ্রাম বাংলা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী জামিরাপাড়া সমির উদ্দিন মেমোরিয়াল (এস.এম.) উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনিরা ইয়াসমিন জলি (এমএসএস) মনোনীত হয়েছেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় শাখা থেকে ২৭ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনিরা ইয়াসমিন জলিকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. সাহাব উদ্দিন এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো. ছফির উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বজলু সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মনিরা ইয়াসমিন জলি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ লেবু উদ্দিন সরকারের নাতনি। তিনি ভালুকার সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের ভাতিজি, রাজৈ ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদের কন্যা, পারুলদিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক হিরণ খান-এর সহধর্মিণী এবং সিটি মার্ট-এর চেয়ারম্যান।

স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এদিকে নবগঠিত এডহক কমিটিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং কমিটির সফলতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *