নানা গুঞ্জন: বার বার ঘুরে ফিরে কালীগঞ্জ থানায় আসেন দারোগা মাসুদ রানা শামীম

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর জেলার কালীগঞ্জ থানা জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত থানা। এখানে যে সকল পুলিশের পোস্টিং হয় তারা শাস্তিমূলক বদলী হয়েই আসনে বলে চাওড় আছে। কিন্তু ব্যাতিক্রম হিসেবে দেখা দিয়েছে কালীগঞ্জ থানার বর্তমান সেকেন্ড অফিসার মাসুদ রানা শামীমের ক্ষেত্রে। ২০১১ সাল থেকে তিনি বার বার ঘুরে ফিরে কালীগঞ্জ থানায় আসেন নানা তদ্বির করে। বার বার তদ্বির করে একই থানায় আসার কারণে নানা গুঞ্জন শুরু হয়েছে।

কালীগঞ্জ থানায় কর্মরত একাধিক পুলিশ সদস্য ও কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আওয়ামীলীগ আমলে ২০১১ সালের ১১ অক্টোবর মাসুদ রানা শামীম কালীগঞ্জ থানায় প্রথম আসেন। এরপর বদলী হলে ২০১২ সালের ১১ সেপ্টম্বর তিনি আবরো কালীগঞ্জ থানায় ফিরে আসেন। আবারো বদলী হলে ২০১৪ সালের ২৯ এপ্রিল আবারো ফিরে আসেন। আবার বদলী হলে ২০২৪ সালের ৫ অক্টোবর আবার ফিরে আসেন কাংখিত কালীগঞ্জ থানায়। বর্তমানে তিনি কালীগঞ্জ থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছেন। শেষবার আসার পর দুই বছর গিয়ে এখন তিন বছর প্রায় তিনি একই থানায় কাজ করছেন। সূত্র বলছে, আওয়ামীলীগের আমলে কালীগঞ্জে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারে তিনি ছিলেন অগ্রগামী। বিরোধী নেতা-কর্মীদের নির্যাতন করে সরকারী দল আওয়ামীলীগের ঘনিষ্ঠ হয়ে যান। আর এই সুযোগে কালীগঞ্জের সকল অপরাধস্থল ও অপরাধীদের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠে। সব শেষ ২০২৪ সালে আসার পর তিনি বিএনপি হয়ে যান। বর্তমানে বিএনপির এক নিষ্ঠ লোক হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন কালীগঞ্জের অলিগলি। আওয়ামীলীগের আমলে যাদের কথায় বিএনপি-জামায়াতকে নির্যাতন করতেন এখন বিএনপির হয়ে তিনি ওই আওয়ামীলীগ নেতাদের সাথে গোপন সম্পর্ক বজায় রেখে চলছেন। তেল চুরি, মাদক সহ নানা অপরাধস্থলের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে সূত্রের দাবী।

এ বিষয়ে কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা শামীম বলেন, আমি বিভিন্ন সময় গাজীপুর জেলায় চাকুরী করেছি। ২০২৪ সাল থেকে কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। অভিযোগের বিষয়ে তিনি কোন সদোত্তর দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *