গাজীপুর এলএও অফিসে আগেই ঘুষের টাকার চেক, টাকা পাওয়ার পর কেশ!

Slider বাংলার মুখোমুখি


গাজীপুর: গাজীপুর এলএও অফিসের একটি সংঘবদ্ধচক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। জনগনের ভূমি অধিগ্রহনের টাকা থেকে ঘুষ নিয়ে এই চক্র রাতারাতি কাঁচা টাকার মালিক হয়ে যাচ্ছেন। ৮ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ঘৃুষ নিচ্ছে এই চক্র।

অনুসন্ধানে জানা যায়, গাজীপুর জেলা প্রশাসনের অধীন ভূমি অধিগ্রহন শাখা থেকে জনগনের ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরণ দেয়া হয়। এই ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে ভূমি অধিগ্রহন অফিসের একটি চক্র ক্ষতিগ্রস্থদের জিম্মি করে আদায় করছে কোটি কোটি টাকা। আওয়ামীলীগ সরকারের আমলে তৈরী হওয়া এই সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন বীরের বেশে।

সম্প্রতি একটি কেস স্টাডি করে জানা যায়, দুই ব্যাক্তির ভূমি অধিগ্রহনের টাকা নির্ধারিত হয়েছে দুই কোটি ৩২ লাখ। এর মধ্যে ১০ শতাংশ হারে ঘুষ দাবী করে সার্ভেয়ার জাহাঙ্গীর আলম। তারপর এই হার ৮ শতাংশে নেমে যায়। ৮ শতাংশ হারে ঘুষের টাকার অগ্রীম চেক নিয়ে ক্ষতিপূরণের চেক দেয়া হচ্ছে। ভূক্তভোগী বলছেন, সার্ভেয়ার জাহাঙ্গীর বলছেন, আমরা একটি টিম কাজ করি। তাই এই নিয়মেই টাকা দিতে হয়। ক্ষতিপূরণের চেক পাওয়ার আগে আগাম ঘুষের চেক দিতে হয়। টাকা পাওয়ার পর কেশ দিয়ে ওই চেক আনতে হবে। এছাড়া এলএও এর অফিসে প্রবেশের সময় দিতে হয় ফাইল প্রতি ৫ হাজার টাকা। এলএও.র প্রধান সহকারী রফিকুল ইসলাম এই টাকা নেন। সম্প্রতি এক ভুক্তভোগী ৫ হাজার টাকা দেয়া ছাড়া এলএওর সাথে দেখা করায় ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলাম ওই ভুক্তভোগীকে হুমকিও দেন। তারপর ৫ হাজার টাকা নিয়ে সেই ভুক্তভোগী তার ফাইল ছাড়িয়ে নেয়। এই একই প্রক্রিয়ায় ভূমি অধিগ্রহনের জন্য জনগনকে দেয়া ক্ষতিপূরণের টাকা থেকে এই সিন্ডিকেট কোটি কোটি টাকা আদায় করছে। আওয়ামীলীগের আমলে থাকা এই সিন্ডিকেট সরকার পরিবর্তন হলেও এখনো বহাল তবিয়তে আছে।

এ সব বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা বলেন, বিষয়গুলো খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *