শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Slider গ্রাম বাংলা

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মোক্তারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে, মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও আইয়ুবর রহমান মাসুমের সঞ্চালনায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রুপকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানকে ১৯৮১ সালের ৩০শে মে কালুরঘাট বেতার কেন্দ্রে একদল পথভ্রষ্ট ও উচ্চ বিলাশী সেনা তাকে রাতের আঁধারে নির্মম ভাবে হত্যা করে। জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে দেশ এক ধাপ পিছিয়ে যায়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোক্তারপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: মাসুদুল হাসান (শামীম), জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মো. হাফিজউল্লাহ ও ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন প্রমূখ।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের নাট্য বিষয়ক সম্পাদক নিরব সাইফুল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আপন খান, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন, ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য রিফাত রায়হান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালান করেন, নোয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন কবির। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনাসহ দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *