গাজীপুর: সু-শাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর জেলা ও মহানগর কমিটির উদ্যোগে গাজীপুর মহানগর কমিটির পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন শনিবার বিকেল ৪ টায় গাজীপুর মেট্রোপলিটন কলেজের হলরুমে পরিচিতি ও সমন্বয় সভার সভাপতিত্ব করেন, সুজন গাজীপুর মহানগর শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম রাজীব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
সুজন গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন মাস্টার এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সুজন গাজীপুর জেলার সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, জেলা কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম। মহানগর কমিটির নির্বাহী সদস্য প্রফেসর মোকসেদুর রহমান, কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, মহানগর কমিটির সহ-সভাপতি ইউনুছ মিয়া শিমুল, সহ-সভাপতি জেসমিন সুলতানা ডেইজি,গাজীপুর জেলা কমিটির সহ-সভাপতি ডা: বোরহান উদ্দিন অরণ্য, সাংবাদিক আবিদ হোসেন বুলবুল, মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুশফিকুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শামীম মোহাম্মদ, শিক্ষক নেতা শওকত ওসমান সেলিম,সুমম, বাদল আহমেদ, মোঃ মনিরুজ্জামান, আব্দুল আলিম, রোজী আক্তার নুপুর, সাংবাদিক গোলাম রসুল ডিনার।

