
মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে বাল্য বিবাহ, মাদক ও গ্রাম আদালত বিষয়ে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ই জুন) বিকাল ৩টায় উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড অলুয়া গ্রামে বাল্য বিবাহ, মাদক ও গ্রাম আদালত বিষয়ে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুমুলিয়া ইউপি চেয়ারম্যান মো: আবু বকর (বাক্কুু) এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও ওয়ার্ডের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মাদক সেবনের ও বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি গ্রাম্য আদালত ও “২০শে তে বুড়ি নয়, ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে নয়” এ বিষয়ে সচেতনতা মুলক আলোচনা করা হয়।
