কালীগঞ্জ শহরে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষ, ছাত্রদল নেতা সহ গুলিবিদ্ধ -২

Slider গ্রাম বাংলা

ক্যাপশন( কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মেরাজ)

গাজীপুর: পূর্ব শত্রুতার জের ধরে গাজীপুরের কালীগঞ্জে যুবদল ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে ছাত্রদলের এক নেতা সহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২৭ মে) রাত ১০ টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, কালীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজ হাসান রানা (২৬) ও ছাত্রদল কর্মী সিয়াম (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, , বুধবার রাত ১০টার দিকে যুবদল নেতা শরিফুল ইসলাম তুহিন কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তার কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এ খবর পেয়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকতের শ্যালক কালীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজ হাসান রানা তার অনুসারীদের নিয়ে বাসস্ট্যান্ডে এসে তুহিনের সঙ্গে হাতাহাতি শুরু করেন। এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে রানা ও সিয়াম গুলিবিদ্ধ হয়। সাথে সাথে আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান বলেন, “পায়ে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।”

জানা গেছে, কিছুদিন আগে পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত জামালপুর এলাকায় গেলে তুহিনের অনুসারীরা তাকে লাঞ্ছিত করেন। সেই ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা চলছিল। এই ঘটনার জের ধরে সংঘর্ষ হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় “দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *