টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জন নারী, ১ জন শিশু ও দুজন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি গাইবান্ধা বলে তাৎক্ষণিক জানা যায়।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে গোহালিয়াবাড়ী-সল্লা এলাকায় এলে ট্রেনে কাটা পড়ে ৫ জন মারা যায়।
তিনি আরো জানান, তারা রেললাইনের ওপর বসে ছিলেন। তাদের বাড়ি গাইবান্ধায়। রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে কাজ করছেন।

