
গাজীপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গাজীপুর কেন্দ্রীয় শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
২৬ শে মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টায় গাজীপুর রাজবাড়ীস্থ কেন্দ্রীয় শহীদ বেদীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস
দিবসে এই কর্মসূচি পালিত হয়।
গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি এ কে এম রিপন আনসারীর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন,গাজীপুর জেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক, ডা. বোরহান উদ্দিন অরণ্য, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, আলী আজগর খান পিরু, গাজীপুর জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: জাকারিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,মোস্তফা কামাল, মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা নূর সহ অন্যান্য সাংবাদিক ব্যক্তিবর্গ।
