পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ

Slider বাংলার মুখোমুখি


পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট হয়ে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। যাত্রীর তুলনায় ঘাটে লঞ্চ কম হওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বাবু খান নামে এক যাত্রী বলেন, ঈদ করতে মাগুরায় গ্রামের বাড়ি যাচ্ছি। আজ দুপুরের পর পোশাক কারখানা ছুটি দিয়েছে। ভাবছিলাম একা যাব, ঘাট এলাকায় তেমন ভোগান্তি হবে না। কিন্তু পাটুরিয়া লঞ্চঘাটে এসে দেখি যাত্রী আর যাত্রী। আর ঘাটে লঞ্চও নেই।

পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছেন হাবিব। তিনি বলেন, নবীনগর থেকে পাটুরিয়া লঞ্চঘাটে আসতে সড়ক পথে ভোগান্তি না হলেও ঘাটে এসে দুর্ভোগ আর ভোগান্তিতে পড়েছি। যাত্রীর তুলনায় ঘাটে লঞ্চ নেই। একটি লঞ্চ আসা মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে যাচ্ছেন।

পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মনির খান বলেন, ঈদে যাত্রীদের পদ্মা পারাপারের জন্য আজ ১৮টি লঞ্চ চলাচল করছে। বিকেলে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে গেছে। ফলে কিছুটা ভোগান্তি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *