
মোঃ আলীআজগর খান পিরু: গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) ২১ রমজান ৩৬ নং ওয়ার্ড গাছা এলাকায় স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলের সামনে গাছা পূর্বপাড়া জামে মসজিদে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর কর্মজীবী দলের কার্যকরী সভাপতি মোঃ কামাল উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মহানগর শাখার কার্যকরী সভাপতি কামাল উদ্দিন জানান, আগামী এপ্রিল মাসে তিনি পবিত্র হজ পালন করতে সৌদি আরব গমন করবেন। সেই উদ্দেশ্যে তিনি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
তিনি বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও হজ পালনের নিয়তে দোয়া ও ইফতারের আয়োজন করেছি। আমি সকল কবরবাসীর জন্য দোয়া চাই। এছাড়া জীবিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জন্যও সবার কাছে দোয়া কামনা করছি।”
মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাছা থানা কর্মজীবী দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, থানা কার্যকরী সভাপতি সোলাইমান ব্যাপারী।
এছাড়া ৩৬ নম্বর ওয়ার্ড কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. হিরণ দালুকদার, ৩৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আলামিন সরকারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
