গাজীপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জয়দেবপুরস্থ ‘ফুড ফ্যান্টাসি’-তে গাজীপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম রিপন আনসারী এবং সঞ্চালনা করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হোসেন।

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মো: শফিকুল ইসলাম ভৃঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাসিবুর রহমান, গাজীপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, গাজীপুর জেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ডাক্তার বোরহান উদ্দিন অরণ্য প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের টঙ্গীর শিল্পাঞ্চল প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন সাংগঠনিক সম্পাদক আলী আজগর পিরু’, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামাল, মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা নূর,দপ্তর সম্পাদক জাকারিয়া আল মামুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: জাকারিয়া, শ্রীপুর থানা রিপোর্টার্স ক্লাবের, সাধারণ সম্পাদক এম মুনসুরুল ইসলাম মাসুম ও শ্রীপুর থানা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক উসমান গনি প্রমুখ।

ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠু সাংবাদিকতার গুরুত্ব এবং গাজীপুরের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন। বক্তারা বলেন, প্রেসক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয়, এটি গাজীপুরের সাধারণ মানুষের অধিকার রক্ষার একটি আস্থার জায়গা।

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার। বিশেষ করে সাংবাদিক পেশার উত্তরোত্তর সাফল্য এবং মরহুম এবং মরহুমা সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সবশেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *