নিবন্ধন ছাড়া পরিচালনা করা যাবে না স্কুল: শিক্ষামন্ত্রী

Slider শিক্ষা


ঢাকা: নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে। সরকারের অগ্রাধিকারে আছে শিক্ষার্থীদের ক্লাসরুমে নিয়ে আসা, কারিকুলাম রিভিউ করা, কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে বাজেট ৫ শতাংশে নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না খরচের গুণগত মানও বাড়াতে হবে। মাধ্যমিক থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *