সরকারী বিদ্যুৎ ও পানি ভাড়া দিয়ে পকেট ভারী প্রধান শিক্ষকের!

Slider গ্রাম বাংলা

মো: জাকারিয়া, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার কাশিমপুরে অবস্থিত এনায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম। আওয়ামীলীগের আমলে মন্ত্রীর আত্মীয় পরিচয়ে দাপিয়ে বেড়িয়েছেন। সদর উপজেলায় শিক্ষক বদলী সহ নানা অনিয়মে জড়িয়ে ছিল তার নাম। এখন খোলস পাল্টে তিনি বিএনপির হওয়ার চেষ্টা করছেন।

সরেজমিন জানা যায়, নিয়ম বহির্ভূতভাবে স্কুলের জায়গায় ৫ টি দোকান করে ভাড়া দিয়ে পকেট ভারী করছেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম। স্কুলে দেয়া সরকারী বিদুৎ অবৈধভাবে বিভিন্ন দোকানে ভাড়া দিয়েও টাকা উপার্জন করছেন। পরীক্ষার অতিরিক্ত ফি, সনদ, প্রশংসাপত্র ও জন্ম নিবন্ধনের জন্য ফি আদায় তার জন্য স্বাভাবিক ঘটনা।

৫ টি দোকান ভাড়া দেয়ার বিষয়ে প্রধান শিক্ষক কে প্রশ্ন করা হলে তিনি বলেন ১ টি দোকান ভাড়া পাই যা রেজুলেশন করে টাকা ব্যংকে জমা আছে। ৫ টি দোকানের বর্ননা দিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন । একটি দোকান খালি তরকারি বিক্রেতা ১০০০ টাকা ভাড়া দেয় এখন তরকারি বিক্রি করে সে অন্য কারো কাছে ভাড়া দিয়ে টাকা নেয় কি না তা আমি জানি না। সেলুন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ১৮০০ টাকা ভাড়া দেয়। কিন্তু এই প্রতিবেদন সাংবাদিক পরিচয় না দিয়ে দোকান ভাড়া নিবো বলে সেলুনে কথা বললে সেলুনের মালিক বলে দোকান ভাড়া ২৮০০ টাকা সাথে পানি ও বিদ্যুৎ বিল দিতে হয়। ঝালমুড়ি বিক্রেতা, ফল বিক্রেতা, সবজি বিক্রেতা সবাই প্রধান শিক্ষক করে ভাড়া দেয় বলে জানায়। সরকারি বিদ্যুৎ দোকানে দেয়া দেয়া যায় কিনা বা কর্তৃপক্ষের অনুমতি নিয়েছেন কিনা বা বিদ্যুৎ বিল সরকারি কোষাগারে জমা দেন কিনা জানতে চাইলে বলেন অনুমতি নেয়া হয়নি।

জানা গেছে, তার আগের কর্মস্থল গাজীপুর সদর উপজেলার মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েও তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। স্কুলের দপ্তরী নিয়োগ দেয়ার কথা বলে একাধিক লোকের নিকট থেকে কয়েক লাখ টাকা ঘুষ নেন তিনি। এসব কারণে তার বদলী হলেও কঠিন কোন ব্যবস্থা হয়নি আওয়ামীলীগ সরকারের এক মন্ত্রীর হস্তক্ষেপে।

সম্প্রতি নজরুল ইসলামের বিরুদ্ধে দূর্নীতির অভিয়োগ উঠলে তিনি নিজেকে একাধিক বিএনপি নেতার ঘনিষ্ঠ আত্মীয় বলে বলে বেড়াচ্ছেন।

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ভূইয়া বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি। সঠিক হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *