গাজীপুরে ফুলের ব্যবসা আবারো জমেছে! শিক্ষামন্ত্রী জানেন!

Slider টপ নিউজ

গাজীপুর: মন্ত্রী এমপি ও উর্ধতন কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সংস্কৃতি দীর্ঘ দিনের। বিশেষ করে সরকারী চাকুরীজীবীরা নেতা ও কর্তাদের ফুল দিয়ে ছবি তোলে ফেসবুকে দেয়। এই ফেসবুক আইডি দেখিয়ে তদ্বির বানিজ্য রমরমা হয়। যখন যারা ক্ষমতায় আসে তখন তাদের ফুল দিয়ে এই ব্যবসাটা শুরু করা হয়। এই ফুল দেয়া নেতারা যখন দূর্নীতি করেন তখন দূর্নীতি ধামাচাপা দিতে দেখভাল করা ব্যাক্তিদেরও ছবি দেখিয়ে ধমক দিয়ে থামিয়ে দেন।

অনুসন্ধানে জানা যায়,আওয়ামীলীগ সরকারের আমলে গাজীপুরের সরকারী শিক্ষক নেতারা তৎকালিন এমপি মন্ত্রীদের ফুল দিয়ে দেদারছে তদ্বির বানিজ্য করেছেন। শিক্ষকদের বদলী, সরকারী অনুদান, পরীক্ষার অতিরিক্ত ফি, সেশন ফি সহ নানা ধরনের অনিয়ম চলে দেদারছে। এসব বিষয়ে গণমাধ্যমে সংবাদ আসলেও ফুল পাওয়া নেতাদের হস্তক্ষেপে ব্যবস্থা গ্রহন বন্ধ হয়ে গেছে।

গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকার শপথ গ্রহনের পর আবারো ফুলের ব্যবসা শুরু হয়ে গেছে। বিগত সময়ে যে সকল শিক্ষক নেতারা তৎকালীন মন্ত্রী ও এমপিদের ফুল দিয়ে দূর্নীতির অলিখিত লাইসেন্স নিয়েছিলেন তারা এখন বিএনপির এমপিকে ফুল দিয়ে আবারো পুরনো ফুলের ব্যবসা চালু করার চেষ্টা করছেন। যেখানে বর্তমান শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন শিক্ষাকে দূর্নীতিমুক্ত করার চ্যালেঞ্জ দিয়েছেন, সেখানে অতীতের ফুলের ব্যবসা শিক্ষাখাতে দূর্নীতি নির্মূলে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন শিক্ষা অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *