গাজীপুরে ৪ জনকেই মন্ত্রী পরিষদে নেয়ার দাবী

Slider বাংলার মুখোমুখি


গাজীপুর: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪ টিতে বিজয়ী হয়েছে বিএনপি। বিজয়ী গাজীপুরের এই ৪ জন সংসদ সদস্যকে মন্ত্রী পরিষদে চায় গাজীপুরের মানুষ।

অনুসন্ধানে জানা যায়,গাজীপুর-৫( কালীগঞ্জ) আসনে এ কে এম ফজলুল হক মিলন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির সাবেক ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক। ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো নেতার অন্যতম একজন মিলন। হাসিনা সরকারের আমলে ১১ বার কারাগারে গিয়েছিলেন তিনি। মিলন কারাগারে থাকা অবস্থায় তার মা মৃত্যুবরণ করেন। কারাগারে থাকা অবস্থায় মিলনের স্ত্রী শম্পা হক ৪ বার আওয়ামীলীগের আক্রমণে আহত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের একমাত্র বিএনপির এমপি ছিলেন মিলন। কালিগঞ্জে আওয়ামীলীগ সরকার একাধিকবার প্রতিমন্ত্রী দিয়েছেন। তাই বিএনপি সরকারের প্রথম একজনকে মন্ত্রী পরিষদে চায় কালিগঞ্জের মানুষ।

বাংলাদেশের সর্বোচ্চ ভোটের আসন গাজীপুর-২( সদর- টঙ্গী): এই আসনে এমপি হয়েছেন সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি। ১৯৯১ সালে রনির বাবা অধ্যাপক এম এ মান্নান ৯৭ হাজার ভোট পেয়েছিলেন যা ওই নির্বাচনে সর্বোচ্চ ভোট ছিল। সর্বোচ্চ ভোটের কারণে অধ্যাপক এম এ মান্নানকে প্রতিমন্ত্রী করেছিলেন বেগম খালেদা জিয়া। এরপর অধ্যাপক এম এ মান্নান ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র হয়েছিলেন যা সকল সিটি মেয়রের প্রাপ্ত ভোটের সর্বোচ্চ। দুই বার সর্বোচ্চ ভোটে প্রতিমন্ত্রী ও মেয়র হওয়া অধ্যাপক এম এ মান্নান মেয়রের চেয়ারে বসতে পারেননি বললেই চলে। মেয়রের অধিকাংশ মেয়াদ জেলে থাকার পর বের হয়ে আর দাঁড়াতে পারেন নি। কিছু দিন পর তিনি মারা যান। অধ্যাপক এম এ মান্নানের এই ত্যাগের পুরস্কার হিসেবে তার ছেলেকে মন্ত্রী পরিষদে চায় গাজীপুর- ২ আসনের মানুষ।

গাজীপুর-৩( শ্রীপুর) এই আসনে এই প্রথম বিএনপি থেকে এমপি হয়েছেন ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। কোন দিন বিএনপি থেকে এমপি হয়নি এই শ্রীপুরে। শ্রীপুর কালিয়াকৈরে সাথে থাকায় বার বার কালিয়াকৈরে চলে গেছে মনোনয়ন। কালিয়াকৈর থেকে পৃথক হওয়ার পর এই প্রথম ধানের শীষ নিয়ে এমপি হলেন ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। কেন্দ্রীয় এই নেতা একাধিকবার কারাবরণ করেছেন। আওয়ামীলীগের আমলে শ্রীপুরে অনেক মিছিল সভা করেছেন জীবনের ঝুঁকি নিয়ে। শ্রীপুরে আওয়ামীলীগের প্রতিমন্ত্রীও ছিল। তাই শ্রীপুরের প্রথম এমপি ও বিএনপির নির্যাতিত কেন্দ্রীয় নেতা হিসেবে বাচ্চুকে মন্ত্রী পরিষদে চায় শ্রীপুরের মানুষ।

গাজীপুর-১ ( কালিয়াকৈর- গাজীপুর সিটি করপোরেশনের আংশিক) এই আসনে আওয়ামীলীগ থেকে দীর্ঘ সময় মন্ত্রী থাকার ইতিহাস আছে। আওয়ামীলীগের সময় মুজিবুর রহমান একাধিকবার মেয়র হয়েছিলেন। জনগনের পরিক্ষীত এই সেবককে মন্ত্রী পরিষদে চায় ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *