গাজীপুর-৫ আসনে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেছেন

Slider গ্রাম বাংলা


মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারী) অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গাজীপুর-৫ আসনে (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) সকাল ৭টা ৩০ মিনিট হতে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নারী ও পুরুষ ভোটাররা উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করেছেন।

গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ একেএম ফজলুল হক মিলন (ধানের শীষ), ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী খায়রুল হাসান (দাঁড়িপাল্লা), জনতার দলের মহাসচিব আজম খান (কলম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান (চেয়ার), গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ কাজল ভুইয়া (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডাঃ শফিউদ্দিন সরকার (লাঙ্গল) প্রতিকে নির্বাচনে প্রতিধন্ধিতা করেছেন।

সরজমিনে দেখা যায়, গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী একেএম ফজলুল হক মিলন সকাল ৭টা ৩০ মিনিটে দক্ষিণ সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান করেন। একই কেন্দ্রে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আল আমিন দেওয়ান আল আবেদী , চেয়ার প্রতীকে ও গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ কাজল ভুইয়া উদীয়মান সূর্য প্রতীকে নিজের ভোট প্রদান করেন। জনতার দলের সদস্য সচিব মোঃ আজম খান বেরুয়া এ আর খান উচ্চ বিদ্যালয়ে সকাল ৮ ঘঠিকার সময় লাইনে দাঁড়িয়ে নিজের ভোট প্রাধান করেন, ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান দাড়ি পাল্লা প্রতীকে ছৈলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান করেন।

আরো দেখা যায়, কালীগঞ্জ পৌরসভা, তুমুলিয়া, নাগরী, বক্তারপুর, জাঙ্গালীয়া, বাহাদুরসাদী, জামালপুর, মোক্তারপুর ও বাড়িয়া ইউনিয়ন সহ পূবাইলের বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করে কেন্দ্রর ভোটার, প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা যায়, সকাল ৭টা ৩০ মিনিট হতে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নারী ও পুরুষ ভোটাররা উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে, কোন রকম অপ্রিতিকর ঘটনা ছাড়াই নিজেদের ভোট নিজের পছন্দ মতো প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *