কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে বিএনপির হামলা ও ভাংচূরে কমপক্ষে ১০জন আহত হয়েছে।
আজ বৃহসপতিবার(৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
জানা যায়, কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজারে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইউবীর দাঁড়িপাল্লার মিছিলে বিএনপির লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা ও নির্বাচনী অফিস ভাংচুর করে। এতে কমপক্ষে ১০জন আহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনার পর জামায়াতের প্রার্থী সালাউদ্দিন আইউবী নিজের ফেসবুক লাউভে এসে পরিস্থিতি শান্ত করতে নেতা-কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান। তিনি কোন ফাঁদে পা না দেয়ার জন্য সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন।

