গাজীপুরের গাছায় তিনটি প্রতিষ্ঠানের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা


মোঃআলী আজগর খান পিরু, গাজীপুর: গাজীপুর মহানগর ৩৬ নং ওয়ার্ড গাছা পূর্ব পাড়া জামে মসজিদের পাশে মাদ্রাসাতুস সুফফা, স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুল ও দিবস ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ এ ডিসেম্বর বিকেল থেকে ওয়াজ শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত গাছা পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ইয়াকুব আলী মেম্বার মাঠে তিনটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিল উদ্বোধন করেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোহেল আল মামুন। তিনি সাবেক গাছা ইউনিয়ন পরিষদের সফল মেম্বার মোঃ ইয়াকুব আলীর একমাত্র ছেলে। মাহফিলে উপস্থিত সকলের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। আগামী নির্বাচনে নির্বাচিত হলে সকলের সেবক হয়ে পাশে থাকতে পারেন, এই আশা ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

আজকের ওয়াজ মাহফিলে, ডা: এ ইউ আফতাব ও মাওলানা কারী রমিজ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ওমর ফারুক খান। প্রধান অতিথি, উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, তিনি বলেন, আগামী ২০২৬ সালের ১২ ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সবাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপি দলকে জয়যুক্ত করবেন আগামীর বাংলাদেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয়। আমি আশা করি এবং আমরা ধরে নিচ্ছি আগামীর রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরবেন তার এই প্রত্যাবর্তন কে আমরা সাধুবাদ জানাই, সামনে বাংলাদেশের হাল তিনে ধরবেন, আমরা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো। বাংলাদেশ কে যেন আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচালিত করতে পারে আমরা যতটুকু পারি সবাই সহযোগিতা করবো। সামনে যদি নির্বাচন হয় আমি একজন প্রার্থী আমাকে সবাই যদি সহযোগিতা করেন, তাহলে এলাকা যতো অন্যায় অত্যাচার আছে সন্ত্রাস চাঁদাবাজি আছে এগুলো সব নির্মূল করব, সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। ভালো কাজে সব সময় নিজেকে নিয়োজিত রাখবো। আপনাদের সকলের উন্নতি ও সমৃদ্ধ কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।

ওয়াজ মাহফিলে প্রধান মেহমান, বড় মসজিদ মোমিন শাহীর,পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আল্লামা আব্দুল হক দা.বা। তিনি অসুস্থতার কারণে মাহফিলে উপস্থিত হতে পারেন নাই। তাহার অনুপস্থিতিতে ওয়াজ ও দোয়া পরিচালনা করেন, হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম তালুকদার। সভাপতি,গাছ উলামা ঐক্য পরিষদ, গাজীপুর মহানগর।

মাহফিলে ওয়াজ ফরমান, গাছা মসজিদ উনণূর জামে মসজিদের ইমাম ও খতিব অত্র এলাকার সুপরিচিত সকলের প্রিয়, মাওলানা মোহাম্মদ কবির হোসেন নূরানী সাহেব। হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালিম নোমানী, হাফেজ মাওলানা আশরাফ আলী, মুফতি হোসাইন মাহমুদ। আরো ওলামা মাশায়েক ওয়াজ ফরমান।
মাহফিলে সভাপতিত্ব করেন, আজিম এন্ড সন গার্মেন্টসের এজিএম মোঃ আবুল কালাম আজাদ। সহ-সভাপতি হিসেবে ছিলেন, সামাজিক সংগঠন দিবস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সজিব শেখ। স্বরবর্ণ প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক গাছা প্রেসক্লাব।
আরজগুজার ছিলেন, হাফেজ মাওলানা মুশফিকুর রহমান, মহতামিন, মাদ্রাসাতুস সুফফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী তোফাজ্জল হোসেন, সভাপতি গাছা পূর্ব পাড়া জামে মসজিদ। মোহাম্মদ আলী কন্টাকটর, মোঃ কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফাইজ উদ্দিন, বিএনপি নেতা মোঃ মোশারফ হোসেন খান বাদল, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইকবাল শাহ,, বিশিষ্ট সমাজসেবক মোঃ সেলিম সলিমুল্লাহ, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আজগর খান পিরু, সাংবাদিক, গ্রাম বাংলা নিউজ ২৪., বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন, মাহালম সরকার আলম, ফ্লোর ইনচার্জ আজিম এন্ড সন ইউনিট ২, মোঃ আরিফ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক গাছা পূর্বপাড়া জামে মসজিদ, প্রমুখ।
মাহফিল শেষে, মাদ্রাসাতুস সুফফার দুইজন হাফেজকে অতিথি ও ওলামা মাশায়েক গণ মাথায় পাগড়ী প্রদান করেন ও তাদের উপহার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *