পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। এ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে দুই দেশের মধ্যে আলোচনা হবে কি না এ […]

Continue Reading

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

হরমুজ প্রণালি পার হতে না পেরে শারজায় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার পথে রয়েছে। বিএসসি সূত্র জানায়, প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের […]

Continue Reading

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। যার মধ্যে বাংলাদেশিও আছেন। শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলেছে, ‘গোল্ড অটাম’ নামের ওই পণ্যবাহী জাহাজ থেকে সাহায্য চাওয়া হয়। এরপর তাদের নৌসেনারা সেটির কাছে ছুটে যায়। ওই জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। […]

Continue Reading

গাজীপুরে আওয়ামীলীগের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতা, থানায় জিডি

গাজীপুর: গাজীপুর সদর মেট্রো থানার পশ্চিম চাপুলিয়া গ্রামের বিএনপি নেতা আবুল কায়সার সেলিম(৪৫) জীবনের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। জমি সংক্রান্ত একটি মেয়াদোত্তীর্ণ লেনদেনের কারণে দফায় দফায় তার বাড়িতে পাবলিক অভিযান চলছে। অভিযানকারীরা তাকে ধরে এক বিএনপি নেতার কাছে নিয়ে হুমকি দিচ্ছেন। এই ঘটনায় ভুক্তভোগী বিএনপি নেতা থানার জিডি করেছেন। জিডিতে বলা হয়, সেলিম ২০১৮ সালে […]

Continue Reading

কালবৈশাখী ঝড়ে কোটি টাকার লবণ মিশে গেছে পানিতে, ক্ষতির মুখে চাষিরা

কক্সবাজারে কালবৈশাখীর ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে বিস্তীর্ণ লবণ মাঠ লণ্ডভণ্ড হয়ে গেছে। চলতি সপ্তাহের সর্বশেষ গত তিন দিনে উৎপাদিত ও উৎপাদনাধীন বিপুল পরিমাণ লবণ পানিতে মিশে গিয়ে প্রান্তিক চাষিদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ও ঈদগাঁও, পেকুয়ার মগনামা ও রাজাখালী, মহেশখালীর কুতুবজোম ও বড় মহেশখালী এবং কুতুবদিয়ায় বেশকিছু লবণ মাঠে […]

Continue Reading

হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

হরমুজ প্রণালি চলচলকারী বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায় ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ প্রসঙ্গে ৩টি পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম তিনি বলেছেন, “খবর পাওয়া যাচ্ছে যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো […]

Continue Reading

দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন আজ (শুক্রবার) সকালে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ১৩তম দিনে […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। ইসরায়েলি সংবাদমাধ্যম কানের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে আসার জন্য প্রস্তুত। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে […]

Continue Reading

বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ

লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায় এসব এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য আক্রমণের বিষয়ে জরুরি সতর্কবার্তা প্রদান করা হলো। এলাকাগুলো হলো, সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, […]

Continue Reading

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেব : চিফ হুইপ

জাতীয় সংসদের সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, যত দ্রুত সম্ভব আমরা স্থানীয় সরকারের নির্বাচন দেব। গত দুই বছরে দেশের স্থানীয় সরকার ব্যবস্থার নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় জনপ্রতিনিধিদের কেউ পলাতক ছিলেন, সব মিলিয়ে পরিস্থিতি ছিল অস্থিতিশীল। এই অবস্থায় জনসেবা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রশাসক […]

Continue Reading

বিগ্রেডিয়ার সাজ্জাদ’ পরিচয়ে দৈনিক কালের কন্ঠ সাংবাদিকের সঙ্গে প্রতারণার পর আইএসপিআর এর সতর্কবার্তা

গাজীপুর: গাজীপুরে ‘বিগ্রেডিয়ার সাজ্জাদ’ পরিচয়ে দৈনিক কালের কন্ঠের সাংবাদিক সহ একাধিক গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার চেষ্টার পর এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই সতর্কতা জারী করে। আইএসপিআর এর বিজ্ঞাপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও সামরিক গোয়েন্দা […]

Continue Reading

কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ই এপ্রিল) কালীগঞ্জ উপজেলার শিংলাব এলাকার মোমেন মোড়লের ফসলি জমি হতে, এলাকার জনসাধারণ একই এলাকার নাজিম উদ্দিন শেখের পুত্র মাদক ব্যবসায়ী আমান উল্লাহকে […]

Continue Reading