২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি, চলবে ২০ মে পর্যন্ত

চলতি বছরের (২০২৬) এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, […]

Continue Reading

২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক‍্য। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এ আসন সমঝোতার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী— বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি […]

Continue Reading

দুর্নীতি-খুনের রাজনীতি আর না, তরুণ ও জনআকাঙ্ক্ষা রাজনীতি দেখতে চাই

পুরোনো ঘুনে ধরা নয়, তরুণ ও জনআকাঙ্ক্ষা রাজনীতির বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা এবার দেখতে চাই না। এবার এটা একবারে বরদাস্ত করবো না। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণার আগে নিজের […]

Continue Reading

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ২ ঘণ্টা সাক্ষাৎ তারেক রহমানের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় ২ ঘণ্টা সাক্ষাৎ শেষে গুলশানের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে […]

Continue Reading

ইসলামী আন্দোলনকে রেখেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা করছি : মামুনুল হক

আসন সমঝোতার জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রেখেই ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দশ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। অনেকে দৌড়ঝাঁপ করেছেন। রাতেই সিদ্ধান্ত হয়েছে। […]

Continue Reading

রাতে সংবাদ সম্মেলন, ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণা হচ্ছে আজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ অংশ না নিলেও জামায়াতে ইসলামীসহ আসন সমঝোতার জোটের অন্য ১০ দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও আন্দোলনরত ১১ […]

Continue Reading

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

Continue Reading

ভোট কেন্দ্র মেরামত প্রকল্পের টাকা আসার আগেই সরকারী অফিসে টাইলসের প্রদর্শনী

গাজীপুর: প্রতিটি ভোটের আগে কেন্দ্র মেরামতের জন্য টাকা দেয় সরকার। সেই টাকার আদৌ খরচ হয় কিনা! সেটা নিয়ে বিতর্ক লেগেই থাকে। এই প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র মেরামতের জন্য চাহিদাপত্র দিয়েছে সংশ্লিষ্ট সরকারী দপ্তর। সরকারী টাকার অপেক্ষায় থাকা অবস্থায় একজন সহকারী প্রকৌশলীর অফিসের সামনে পাওয়া গেলো টাইলসের সিম্পল। মানে হল, ভোট কেন্দ্র মেরামতের জন্য […]

Continue Reading

তিনবারের প্রধানমন্ত্রী হয়েও সাদাসিধে জীবনযাপন করতেন খালেদা জিয়া

তিন দফায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন; দীর্ঘ সময় ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। কিন্তু ক্ষমতার চাকচিক্য তাঁকে ছুঁতে পারেনি। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে। ক্ষমতার শীর্ষে থেকেও তার জীবনযাপনে ছিল না জাঁকজমক বা আড়ম্বর। পোশাক, বাসভবন কিংবা দৈনন্দিন অভ্যাস— সবকিছুতেই ছিল সাধারণ মানুষের মতো থাকার চেষ্টা। ব্যক্তি খালেদা জিয়ার এই সহজাত সরলতাই তাকে আলাদা করে […]

Continue Reading

সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সোনার দামে ইতিহাস

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে দুই লাখ ৩৪ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম। বুধবার (১৪ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম ১৫ জানুয়ারি থেকে […]

Continue Reading

ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা আমলে নিয়ে বিক্ষোভকারীদের হত্যা কিংবা মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে ইরানের সরকারি প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন। গতকাল বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেপ্তার কারো […]

Continue Reading

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে বাংলাদেশও আছে। বুধবার (১৪ জানুয়ারি) সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। প্রথমে কয়েকটি দেশের নাম প্রকাশ করেছিল ফক্স নিউজ। পরবর্তীতে তারা জানায় এতে বাংলাদেশও আছে। আগামী ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ সংক্রান্ত […]

Continue Reading