ভাইয়াকে একটা ভোট দেবেন

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শামিলা রহমান ঢাকা: ‘আজকে আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য আসছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন।’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন তার ছোটভাই মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান […]

Continue Reading

বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন পরিকল্পনা করবে দেশ ও জনগণের জন্য। যাতে এই দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পরিচালনা করতে হয়। […]

Continue Reading

১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে সাংবাদিকদের তোপের মুখে এই সিদ্ধান্ত থেকে গত বৃহস্পতিবার সরে এসেছে নাসির উদ্দিন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের আগে প্রায় ১৪ হাজার […]

Continue Reading

ইরানের সাধারণ মানুষের মধ্যে ভয়-আতঙ্ক-উৎকণ্ঠা, খাবার মজুদ করছেন অনেকে

৩০ জানুয়ারি দিন শেষে রাত— তবে এটি অন্য সাধারণ রাতের মতো ছিল না। এ সময়টায় ইরানের সাধারণ মানুষের কেটেছে ভয় ও আতঙ্কে। কারণ গতকাল রাতে গুজব ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাবে। তবে এমন কিছু হয়নি। কিন্তু সাধারণ মানুষের উদ্বেগ কাটেনি। রাজধানী তেহরানের বাসিন্দা ৪৩ বছর বয়সী মিলাদ (ছদ্মনাম), পেশায় প্রকৌশলী। তিনি সংবাদমাধ্যম […]

Continue Reading

সকালে কমিয়ে রাতে বাড়ানো হলো সোনার দাম

সোনার বাজারে অস্থির অবস্থা। দিনে কমছে তো রাতে বাড়ছে, এভাবেই চলছে বাজার। এ অবস্থায় দেশে সোনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ দফায় সোনার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৮২ টাকা পর্যন্ত দাম বাড়ানো ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকায়। শনিবার (৩১ […]

Continue Reading

কালীগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় ৬ জন গ্রেফতার, ভিকটিম উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত মিঠু পাঠানসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে পৃথক ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০শে জানুয়ারি রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে প্রাণ […]

Continue Reading

গাজীপুরে তিনটি আসনে লড়াইয়ের আভাস!

গাজীপুর: শ্রমিক অধ্যুষিত গাজীপুরের ৫টি আসনে বিএনপি, জামায়াত জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই), জাতীয় পার্টি, এবি পার্টি, সিপিবি, গণফোরাম, মার্কসবাদী, জনতার দল, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫টি আসনের মধ্যে মূলত তিনটি আসনে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। অতীতের তিনটি নিয়ন্ত্রিত নির্বাচনি পরিবেশ কাটিয়ে নতুন আশার আলো জাগ্রত হলেও ভোটারের মনে এখনো রয়েছে নানা […]

Continue Reading

তারেক রহমানের অপেক্ষায় বিসিক শিল্প পার্কে জনতার ঢল

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় তারেক রহমানের সিরাজগঞ্জে পৌঁছানোর কথা থাকলেও এখনো তিনি সভাস্থলে এসে পৌঁছাননি। দলীয় সূত্র জানা গেছে, বগুড়ার শেরপুরে একটি মতবিনিময় সভা শেষ করে তিনি এখনো সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হননি। তবে […]

Continue Reading

তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে। একই সঙ্গে এটি দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত মার্চ ফর […]

Continue Reading

কালীগঞ্জে তুমুলিয়া বালিকা বিদ্যালয়ের বর্ণিল জয়ন্তী উৎসব

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘তুমুলিয়া বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর ১২৫ বছর পূর্তি (জয়ন্তী) উৎসব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ‘১২৫ বছরের বন্ধন, আগামী দিনের গ্রন্থন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। শুক্রবার (৩০শে জানুয়ারি) পবিত্র […]

Continue Reading

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি: জাতি গঠনের পথে বড় অন্তরায়

ঢাকা: প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের মূল ভিত্তি। এই স্তরেই একজন মানুষের চিন্তাধারা, নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধের বীজ রোপিত হয়। তাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও গুণগত মান একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—এই গুরুত্বপূর্ণ খাতে দুর্নীতির উপস্থিতি সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে এবং জাতি গঠনের প্রক্রিয়াকে ব্যাহত […]

Continue Reading

দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই-মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোন দল ইসলামী বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, ভয় পায়। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। দেশ গড়তে ভালো নেতা চাই, ভালো নীতি চাই। নীতি আদর্শে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারলে কোরআন […]

Continue Reading

১১ দলীয় নির্বাচনী ঐক্যে এনসিপির লক্ষ্য সংস্কার বাস্তবায়ন : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে জোট গঠন করলেও নতুন বন্দোবস্তের লড়াই চলমান। ১১ দলীয় নির্বাচনী ঐক্যে এনসিপির লক্ষ্য সংস্কার বাস্তবায়ন করা। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে দলটির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, এনসিপির জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। যখন আমরা […]

Continue Reading

ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই সনদকে সম্মান করতে হবে। সে জন্যেই আপনাদের সকলকে অনুরোধ করব- ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে। একই সাথে দ্বিতীয় যে […]

Continue Reading

বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন, দুইদিনে কমলো ৮০ হাজার টাকা

আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বমুখী থাকার পর হঠাৎ স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। একদিনেই বিশ্ববাজারে সোনার দাম কমেছে প্রায় ৮ দশমিক ২২ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় পতন। বাংলাদেশ সময় ৩০ জানুয়ারি (শুক্রবার দিবাগত রাত) রাত ২টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্স ৪ হাজার ৮৯০ ডলারে (এক আউন্স […]

Continue Reading

মিছিলে মুখরিত রংপুর, তারেক রহমানের জনসভা ঘিরে জনতার ঢল

দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রংপুর। দুপুর থেকে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন-পতাকা হাতে স্লোগানে স্লোগানে শহরে প্রবেশ করছেন দলীয় নেতাকর্মীরা। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রবেশ পথ ধরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের […]

Continue Reading

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ […]

Continue Reading

ভোট নিয়ে অন্য কোনো চিন্তা করলে সিংহের থাবা সামাল দিতে পারবেন না

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মনে রাখবেন যে মায়ের দামাল সন্তানেরা চব্বিশে জগদ্দল পাথর হিমালয়ের সমান ফ্যাসিবাদকে তাড়িয়েছে, সেই সন্তানেরা ঘুমিয়ে পড়ে নাই। তারা এখনো জেগে আছে। আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে। সিংহের থাবা সামাল দিতে পারবেন না। সুতরাং নিজের ছাড়া কারও […]

Continue Reading

ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই সনদকে সম্মান করতে হবে। সে জন্যেই আপনাদের সকলকে অনুরোধ করব- ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে। একই সাথে দ্বিতীয় যে […]

Continue Reading

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। চলমান বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতেই নিগার সুলতানা জ্যোতির দল ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে। আজ (শুক্রবার) সুপার সিক্সের চতুর্থ ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে হারাল স্কটল্যান্ডকে। এর আগে অধিনায়ক জ্যোতির হাফসেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে। নেপালের কীর্তিপুর […]

Continue Reading

প্রবৃদ্ধির চাকচিক্যের আড়ালে বড় চ্যালেঞ্জের মুখে ভারত

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশটির বার্ষিক বাজেট পেশ করতে যাচ্ছেন আসছে রোববার। এর আগে দেশটির অর্থনীতির বাহ্যিক রূপ বেশ ইতিবাচক বলেই দৃশ্যমান হচ্ছে। চলতি অর্থবছর শেষে ভারতের প্রবৃদ্ধি ৭.৩ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে, যা জাপানকে টপকে ভারতকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করবে। […]

Continue Reading

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর। এখন থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় দেশে ফেরার সুযোগ পাবেন তারা। প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ এই উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই উদ্যোগের কথা জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা […]

Continue Reading

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার

টানা পাঁচবার দাম বেড়ে অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে ২ লাখ ৭১ হাজার টাকায় নেমে এসেছে। এর আগে গতকাল দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম […]

Continue Reading

শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারীকে হত্যার হুমকি

ছবি( বিল্লাল বেপারী – ফাইল ছবি) গাজীপুর: শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি ডায়েরী হয়েছে। আজ শুক্রবা বিল্লাল হোসেন বেপারী এই তথ্য জানান। জিডেতে বলা হয়, আমি মোঃ বিল্লাল হোসেন বেপারী (৫১), পিতা: মোঃ লিয়াকত আলী বেপারী, মাতা: মোছাঃ বিলকিছ, জাতীয় পরিচয় পত্র […]

Continue Reading

ইরানের রেভোল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিলো ইইউ

ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ইইউ’র পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস। ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা ও তাদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানোর ঘটনায় তেহরানের […]

Continue Reading