এনসিপির শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান। নাহিদ ইসলাম বলেন, “আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের […]

Continue Reading

সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত দেড়টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের […]

Continue Reading

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীতে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে এই মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে ঢাকা পোস্টকে দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সিঙ্গাপুর জেনারেল […]

Continue Reading

‘হাদি হাদি’ স্লোগানে প্রকম্পিত শাহবাগ, উত্তাল রাজধানী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। শহীদ হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা […]

Continue Reading

শুক্রবার প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা প্রকাশ হচ্ছে না

হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে বিবিসি বাংলা পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে। পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার […]

Continue Reading

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা-অগ্নিসংযোগ

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা প্রথমে প্রথম আলো কার্যালয়ে এবং পরে ডেইলি স্টার ভবনে হামলা চালায়। সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার রাতে […]

Continue Reading

২৪ ডিসেম্বরের ৬টি টিকিট কাটলেন তারেক রহমান

আগামী ২৪ ডিসেম্বর দেশে ফেরার বিমান টিকিট কেটেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার ও তার পরিবারের সদস্যদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ৬টি টিকিট কেটেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে ফ্লাইটটি। ২৫ ডিসেম্বর দেশে অবতরণ করবে। তারেক রহমান তার […]

Continue Reading

শহীদ হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতির উদ্দেশ্যে ভাষণে এ ঘোষণা দেন তিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে নেমেছে শোকের ছায়া। তার […]

Continue Reading

খুলনায় চায়ের দোকানে সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনায় এবার নিহতের তালিকায় যুক্ত হলেন একজন গণমাধ্যমকর্মী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইমদাদুল হক মিলন (৪৫) নামের এক সাংবাদিককে নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস (৩০) নামের আরো একজন আহত হন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। ঘটনার পর তাদের দুজনকে […]

Continue Reading

হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

Continue Reading

ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল ঢাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজু ভাস্কর্য। এ সময় শিক্ষার্থীরা ‘আমরা সবাই হাবি হবো, যুগে […]

Continue Reading

ওসমান হাদি মারা গেছেন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুকে এক ক্ষুদেবার্তায় ও হাদীর পেজ থেকে এ তথ্য জানানো হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুকে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়। ওই ক্ষুদেবার্তায় বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল […]

Continue Reading

সব জুলাইযোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি : সামান্তা শারমিন

সব জুলাইযোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে মৃত রুমির পরিবারের সঙ্গে দেখা করতে এসে এসব একথা বলেন তিনি। সামান্তা শারমিন বলেন, ‘ওসমান হাদির মস্তিষ্ক ভেদ করা বুলেট যেমন আমাদের ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলেছে। এরই মধ্যে যখন সহকর্মী রুমীর […]

Continue Reading

অবশেষে ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ

২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে ১ম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৫ নভেম্বরের চিঠির সুপারিশক্রমে […]

Continue Reading

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন : ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যের এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ইনকিলাব মঞ্চ ওসমান হাদির আরোগ্যের জন্য সবাইকে দোয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওসমান হাদি যদি […]

Continue Reading

খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওনার শারীরিক অবস্থা আগে যে অবস্থায় ছিল এখনও আগের মতো আছে। চিকিৎসকের দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। তাই আমরা চিকিৎসকরা আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে এ […]

Continue Reading

বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন তারেক রহমান, যাবেন এভার কেয়ারে

নিয়মিত বাণিজ্যক ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। আর তার এই স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিমানবন্দর পরিদর্শন করেছে বিএনপির একটি টিম। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নিরাপত্তার টিমের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একে এম শামছুল ইসলাম, আমি নিজে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্যরা বিমানবন্দরে গিয়েছি। […]

Continue Reading

পুলিশ হেফাজতে থাকা নারীর আত্মহত্যা

কুমিল্লার হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে থানার নারী ও শিশু সহায়তা ডেস্কের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। ওই নারীর নাম হামিদা ওরফে ববিতা। তিনি হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী। হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত […]

Continue Reading

টঙ্গীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুর: চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে টঙ্গীতে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১ এই তথ্য জানায়। আজ ভোররাতে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, টঙ্গীর হিমারদীঘী এলাকার নুর মোহাম্মদের ছেলে সোহেল মিয়া(২৪), মরকুন পশ্চিম পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে মামুন মিয়া(২৫), একই এলাকার হানিফ মিয়ার ছেলে হৃদয় […]

Continue Reading

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ জন আটক

অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ার দুই রাজ্যে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। বুধবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযানে পরিকল্পিতভাবে অবৈধ […]

Continue Reading

ঝিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানী ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতআরা রুমি (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুমি এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। আজ (বৃহস্পতিবার) সকালে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন জান্নাতী ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে তারা হোস্টেলে গিয়ে রুমির […]

Continue Reading

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা–২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ […]

Continue Reading

টঙ্গীতে মেয়ের হাতে বাবা খুনের অভিযোগ মা ও মেয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায়

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় পারিবারিক কলহের জের ধরে মেয়ের হাতে বাবা খুন হয়েছেন। তবে পুলিশ বলছে ভিকটিম হার্টের রোগী ছিল। মেয়ের সাথে ঝগড়ার সময় অচেতন হয়ে তিনি মারা যান। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে ও তার মাকে থানায় নিয়েছে পুলিশ। বুধবার(১৭ ডিসেম্বর) বিকেলে এরশাদ নগরে এই ঘটনা ঘটে। নিহতের নাম মেজবাহ উদ্দিন (৫৫)। […]

Continue Reading

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা : সেই গৃহকর্মীর দোষ স্বীকার

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মূল আসামি গৃহকর্মী আয়েশা আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এদিন রিমান্ড শেষে আয়েশাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম। আসামি স্বেচ্ছায় […]

Continue Reading

বিএনপি-জামায়াতের বিদ্রোহীদের নিয়ে এনসিপির ‘নতুন সমীকরণ’

ভোটের লড়াইয়ে পেশিশক্তি আর টাকার খেলার চিরচেনা সংস্কৃতি ভাঙতে ‘শাপলাকলি’ প্রতীকে এবার নতুন রাজনৈতিক সমীকরণের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুধু অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধারাই নন বরং বড় দলগুলোর বঞ্চিত অথচ জনসম্পৃক্ত নেতাদের ভিড়িয়ে একটি ‘বিকল্প রাজনৈতিক শক্তি’ গঠনের পথে হাঁটছে তারা। নির্বাচন কমিশনের আচরণবিধি ও আর্থিক নীতিমালা অক্ষরে অক্ষরে পালনের ঘোষণা দিয়ে দলটির […]

Continue Reading