আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজবের চাঁদ। ফলে কাল রোববার (২১ ডিসেম্বর) আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের প্রথম দিন হবে। আর রজবের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা। সংবাদমাধ্যম গালফ নিউজ আজ শনিবার আরব আমিরাতে চাঁদ দেখার তথ্য জানিয়েছে। রজব চারটি পবিত্র […]

Continue Reading

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন এনে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করেছে ইসি। সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে মূলত তিনটি প্রধান পরিবর্তন […]

Continue Reading

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে হাদির দাফন শেষে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে এমন ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতারা। একইসঙ্গে হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে শিক্ষার্থী-জনতার অংশগ্রহণে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। […]

Continue Reading

শ্রীপুরের কৃতিসন্তান অ্যাডভোকেট শাহজাহান রেডক্রিসেন্টের সেক্রেটারী প্রার্থী

গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কৃতসিন্তান কাওরাইদ ইউনিয়নের ছেলে গাজীপুর আইনজীবী সমিতির সিনিয়র এডভোকেট এবং গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো: শাহজাহান(সিরাজী) গাজীপুর রেডক্রিসেন্ট নির্বাচনে সেক্রেটারী পদে প্রার্থী হয়েছেন। আগামী ২২ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা গেছে, কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মো: শাহজাহান(সিরাজী) কলেজে এইচ এসসি পড়াকালীন সময়ে […]

Continue Reading

কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হা‌দির দাফন সম্পন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শ‌নিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দি‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তা‌কে দাফন করা হয় এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩টার […]

Continue Reading

হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, ওসমান শরীফ হাদিকে বিদায় দিতে আসি নাই। তুমি আমাদের বুকের মধ্যে আছো। বাংলাদেশ যত দিন ঠিকে থাকবে, তুমি আমাদের মধ্যে থাকবে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় ওসমান শরীফ হাদির জানাজায় এসে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মত […]

Continue Reading

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার, হবে সামরিক মর্যাদায় দাফন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে। তাদের নামাজে জানাজা রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন […]

Continue Reading

ভাইয়ের ইমামতিতে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত

বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয়। জানাজায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় […]

Continue Reading

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে […]

Continue Reading

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)। শনিবার (২০ ডিসেম্বর) র‍্যাব-১৪ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের […]

Continue Reading

হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ময়নাতদন্ত শেষ হয়। এর আগে সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির মরদেহ অ্যাম্বুলেন্স করে কঠোর নিরাপত্তায় সোহরাওয়ার্দীতে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, ওসমান হাদির ময়নাতদন্ত ১১টা ৪০ মিনিটের দিকে শেষ […]

Continue Reading

স্লোগানে স্লোগানে প্রকম্পিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার এখনও প্রায় দুই ঘণ্টা বাকি। কিন্তু সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঢল নামতে শুরু করে মানুষের। এরই মধ্যে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। আজ (শনিবার) দুপুর ২টায় হাদির জানাজার সময় নির্ধারিত রয়েছে। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে […]

Continue Reading

শহীদ হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের ঢল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে জাতীয় পতাকা আর মুখে স্লোগান নিয়ে আসা এই বিশাল জনস্রোত সামাল দিতে এবং ১৬টি প্রবেশপথ দিয়ে মানুষকে ভেতরে ঢোকাতে […]

Continue Reading

নাগরিকদের সতর্ক করেছে মা‌র্কিন দূতাবাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে শনিবার (২০ ডি‌সেম্বর) রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার এবং বড়ো ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) মা‌র্কিন দূতাবাস এক সতর্কবার্তায় ব‌লে‌ছে, ওসমান হাদির জানাজাকে ঘিরে মানিক মিয়া এভিনিউসহ […]

Continue Reading

আক্রান্ত ডেইলি স্টার যেন এক ‘ধ্বংসস্তূপ’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর প্রতিবাদ-বিক্ষোভের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনে। ‘ডেইলি স্টার সেন্টার’ নামে এ ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে ষষ্ঠ তলা পর্যন্ত কিছুই আর অক্ষত নেই। জুলাই শহীদদের স্মরণে গড়া আলোকচিত্র গ্যালারি, কনফারেন্স রুম, নিউজরুম, ফটো ল্যাব, স্বৈরাচার আর্কাইভ থেকে শুরু […]

Continue Reading

শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা ডাকসু ভিপির

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজার ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি ঘোষণা দেন এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর। তিনি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার […]

Continue Reading

গেটে পুলিশ দেখেই বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ময়মনসিংহে নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। শুক্রবার (১৯ ‍ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় তাঁর নিজ বাসায় […]

Continue Reading

গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার ভেতরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এর আগে, বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও এলাকার ‘সজন’ ফিলিং স্টেশন-সংলগ্ন কারখানায় এ ঘটনা ঘটে। […]

Continue Reading